
মোঃ রাসেল মিয়া, গাইবান্ধা: গাইবান্ধার, সাঘাটা উপজেলার, জুমারবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড মামুদপুর – চাঁন পাড়ার আয়োজনে, জুমারবাড়ী বাস স্ট্যান্ড মাঠে, আজ ১৭ জুলাই, শুক্রবার, বিকাল ৪টায় মাদক, জুয়া ও সকল ধরনের অসামাজিক কাজের বিরুদ্ধে জনসচেতনতা জাগাতে এবং ক্রিড়ামুখি, সাহিত্য-সাংস্কৃতির বিকাশে ভূমিকা রাখতে সমাবেশ ও কমিটি গঠন করা হয়।চলমান মাদক ও অনলাইন জুয়ার ভয়াল গ্রাসে যখন, গোটা দেশ শংকিত, তখন সুশীল সমাজ ও রাজনৈতিক মহলে বেশ টনক নড়েছে। জাতীয় সংসদে ইতোমধ্যে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠিন শাস্তির বিধান রেখে আইন পাশ হয়েছে। সমাজের সচেতন মানুষগুলো জেগে উঠেছে। ঠিক তখনি, “জুমারবাড়ী সচেতন নাগরিক কমিটি” নামেও একটি সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করে, ব্যাপক জনমত গঠনে কাজ করে যাচ্ছে। জুমারবাড়ী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে জনসমাবেশ ও কমিটি গঠন করছে। তারই ধারাবাহিকতায়, আজ ৪নং মামুদপুর-চাঁনপাড়ায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুঠানে জনাব আব্দুল হান্নান সরকারের সভাপতিত্বে, মাও. আব্দুল মান্নান এর সঞ্চালনায়, বক্তব্য রাখেন, জুমারবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, মোঃ মাহফুজার রহমান মাফু, সাবেক চেয়ারম্যান মোঃ রোস্তম আলী আকন্দ, সহ. অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবু তাহের, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আব্দুল কাফি, জুমারবাড়ী সচেতন নাগরিক কমিটির আহবায়ক গোলাম রব্বানী রোমান, যুগ্ম আহ্বায়ক, আবু বকর সিদ্দিক, সহ. শিক্ষক আব্দুল মোতালেব, মোঃ হারুন অর রশিদ, উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রাসেল, মনিরুজ্জামান জতু সহ আরও অনেকেই।অতঃপর মোঃ আলমগীর হোসেনকে আহবায়ক এবং মোঃ রাসেল মেম্বার, সুমন সরকার, মোঃ এনামুল হক, মোঃ জুয়েল মিয়া, মনিরুজ্জামান জতুকে আহ্বায়ক করে শতাধিক ব্যক্তিকে সদস্য করে, একটি আহবায়ক কমিটি করা হয়।
প্রতিবেদকের নাম 


















