Dhaka ০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় বিশ্বকাপ ফুটবল উন্মাদনার আরেক নাম আর্জেন্টিনা ফরিদপুরে কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান দক্ষিণ কেরানীগঞ্জে বাবু হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন “আনন্দের মাধ্যমে মানসম্মত শিক্ষা, শিক্ষার মাধ্যমে আলোকিত ভবিষ্যৎ গঠনে চট্টগ্রাম মডেল স্কুল রাউজানে যুবদল নেতা হত্যার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা ভুলে যাওয়ার রোগ (ডিমেনশিয়া) বাড়ছে, বলছেন বিশেষজ্ঞরা চন্দ্রগঞ্জ উপজেলায় পিএমকে’র উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ জনপ্রতিনিধি কাছে অবহেলিত কালিরছড়া এলাকা : বেহাল দশায় জনজীবন বালিয়াডাঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়লো বসতবাড়ি, সর্বস্ব হারিয়ে পথে ৩ পরিবার চন্ডিছড়ায় সড়ক-সেতু রক্ষায় জরুরি ব্যবস্থা নিতে এমপি সৈয়দ মোঃ ফয়সলের নির্দেশ

জনপ্রতিনিধি কাছে অবহেলিত কালিরছড়া এলাকা : বেহাল দশায় জনজীবন

মোবারক হোসাইন, কক্সবাজার জেলা: কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কালিরছড়া গ্রাম। ২৫ শতাধিক ভোটারের জনপদ, শত শত শিক্ষার্থীর যাতায়াতের পথ এবং কৃষি সমৃদ্ধ এক এলাকা। অথচ উন্নয়নের মূলস্রোত থেকে যেন বিচ্ছিন্ন এই জনপদটি। উত্তরপাড়া, শিয়াপাড়া, অফিস মোড়া ও চরপাড়ার বাসিন্দারা বছরের পর বছর ধরে পড়ে আছেন চরম ভোগান্তিতে। অভিযোগ রয়েছে, দীর্ঘ সময় পার হলেও কালিরছড়ার রাস্তাগুলোতে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি, যা এলাকাবাসীর জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে।কালিরছড়ার বাসিন্দাদের কাছে রাস্তাটি এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, কোনো ডেলিভারি রোগী বা গুরুতর অসুস্থ ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিতে হলে এই ভাঙাচোরা রাস্তা পাড়ি দেওয়া এক দুঃসাধ্য কাজ হয়ে পড়ে। অ্যাম্বুলেন্স বা কোনো যানবাহন ঠিকমতো প্রবেশ করতে পারে না। ফলে সামান্য সময়ের পথ পাড়ি দিতে গিয়ে রোগীর অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়ে, যা অনেক ক্ষেত্রে প্রাণহানির ঝুঁকিও তৈরি করে।

আরও পড়ুনঃ  পটিয়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত : তথ্যই শক্তি-জানবো, জানাবো

কৃষিপ্রধান এই এলাকার উৎপাদিত পণ্য, বিশেষ করে কুলসহ অন্যান্য কৃষি ফসলের ব্যাপক চাহিদা রয়েছে। তবে উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকায় কৃষিপণ্য বাজারজাত করতে গিয়ে কৃষকরা একদিকে যেমন বাড়তি পরিবহন ব্যয় গুনছেন, অন্যদিকে সময়মতো বাজারে পণ্য পৌঁছাতে না পেরে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।স্থানীয় ভোটারদের অভিযোগ, প্রতিটি নির্বাচনের আগে প্রার্থীরা রাস্তা সংস্কারের বড় বড় প্রতিশ্রুতি দিলেও জয়ের পর তাদের আর খুঁজে পাওয়া যায় না। বছরের পর বছর ধরে জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও মিলছে না সুরাহা। তাদের প্রশ্ন—”কালিরছড়াবাসীর কি কোনো জনপ্রতিনিধি নেই? জনগণের করের টাকায় উন্নয়নের বরাদ্দ কি তবে আমাদের এলাকায় পৌঁছাবে না?”

আরও পড়ুনঃ  বাঁশখালী পৌরসভায় গভীর রাতে সাংবাদিকের পৈত্রিক জমি দখলচেষ্টার অভিযোগ

একটি উন্নত সমাজ বা গ্রাম গড়তে যোগাযোগ ব্যবস্থার কোনো বিকল্প নেই। কালিরছড়ার বাসিন্দারা আজ চরম ধৈর্য নিয়ে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। অচিরেই রাস্তাগুলো চলাচল উপযোগী করে কালিরছড়াবাসীকে দীর্ঘদিনের এই অভিশপ্ত দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হচ্ছে।

আরও পড়ুনঃ  ফুলছড়ি-বাহাদুরাবাদ রুটে ‘দ্বিতীয় যমুনা সেতু’ নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
Tag :
জনপ্রিয় পোস্ট

পত্নীতলায় বিশ্বকাপ ফুটবল উন্মাদনার আরেক নাম আর্জেন্টিনা

জনপ্রতিনিধি কাছে অবহেলিত কালিরছড়া এলাকা : বেহাল দশায় জনজীবন

আপডেটের সময়: ০৯:৫৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মোবারক হোসাইন, কক্সবাজার জেলা: কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কালিরছড়া গ্রাম। ২৫ শতাধিক ভোটারের জনপদ, শত শত শিক্ষার্থীর যাতায়াতের পথ এবং কৃষি সমৃদ্ধ এক এলাকা। অথচ উন্নয়নের মূলস্রোত থেকে যেন বিচ্ছিন্ন এই জনপদটি। উত্তরপাড়া, শিয়াপাড়া, অফিস মোড়া ও চরপাড়ার বাসিন্দারা বছরের পর বছর ধরে পড়ে আছেন চরম ভোগান্তিতে। অভিযোগ রয়েছে, দীর্ঘ সময় পার হলেও কালিরছড়ার রাস্তাগুলোতে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি, যা এলাকাবাসীর জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে।কালিরছড়ার বাসিন্দাদের কাছে রাস্তাটি এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, কোনো ডেলিভারি রোগী বা গুরুতর অসুস্থ ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিতে হলে এই ভাঙাচোরা রাস্তা পাড়ি দেওয়া এক দুঃসাধ্য কাজ হয়ে পড়ে। অ্যাম্বুলেন্স বা কোনো যানবাহন ঠিকমতো প্রবেশ করতে পারে না। ফলে সামান্য সময়ের পথ পাড়ি দিতে গিয়ে রোগীর অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়ে, যা অনেক ক্ষেত্রে প্রাণহানির ঝুঁকিও তৈরি করে।

আরও পড়ুনঃ  বগুড়ায় উন্নয়নের নতুন পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী: মীর শাহে আলম

কৃষিপ্রধান এই এলাকার উৎপাদিত পণ্য, বিশেষ করে কুলসহ অন্যান্য কৃষি ফসলের ব্যাপক চাহিদা রয়েছে। তবে উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকায় কৃষিপণ্য বাজারজাত করতে গিয়ে কৃষকরা একদিকে যেমন বাড়তি পরিবহন ব্যয় গুনছেন, অন্যদিকে সময়মতো বাজারে পণ্য পৌঁছাতে না পেরে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।স্থানীয় ভোটারদের অভিযোগ, প্রতিটি নির্বাচনের আগে প্রার্থীরা রাস্তা সংস্কারের বড় বড় প্রতিশ্রুতি দিলেও জয়ের পর তাদের আর খুঁজে পাওয়া যায় না। বছরের পর বছর ধরে জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও মিলছে না সুরাহা। তাদের প্রশ্ন—”কালিরছড়াবাসীর কি কোনো জনপ্রতিনিধি নেই? জনগণের করের টাকায় উন্নয়নের বরাদ্দ কি তবে আমাদের এলাকায় পৌঁছাবে না?”

আরও পড়ুনঃ  ফুলছড়ি-বাহাদুরাবাদ রুটে ‘দ্বিতীয় যমুনা সেতু’ নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

একটি উন্নত সমাজ বা গ্রাম গড়তে যোগাযোগ ব্যবস্থার কোনো বিকল্প নেই। কালিরছড়ার বাসিন্দারা আজ চরম ধৈর্য নিয়ে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। অচিরেই রাস্তাগুলো চলাচল উপযোগী করে কালিরছড়াবাসীকে দীর্ঘদিনের এই অভিশপ্ত দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হচ্ছে।

আরও পড়ুনঃ  ফরিদপুর পৌরসভায় টেকসই উন্নয়ন ও আধুনিক নগর পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত