Dhaka ০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, বিচারপ্রার্থী ও আইনজীবীদের মাঝে আতঙ্ক হোসেনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা। ভেদরগঞ্জে সারের দোকান পরিদর্শন, মজুদ ও বিক্রয় রেজিস্টার যাচাই মানিকগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী রিতা মেহেন্দিগঞ্জের পাতারহাটে খান ইলেকট্রনিক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি ৫ লাখ টাকার বেশি ধামরাইয়ে কাগজপত্র ছাড়াই চলছিল জ্বালানি কারখানা, ৫০ হাজার টাকা জরিমানা বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানার ঘোষণা ফকির সমিতির সভাপতির ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ফরিদগঞ্জে সিআইপি কৃষক সংগ্রাম কমিটির কৃষক নেতা তবারক উল্যার মৃত্যুতে শোক সভা রায়পুর সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৪৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৪০ সময় দেখুন

আল আমিন ছৈয়াল, চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে শাহরাস্তি থানার মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শহিদুল ইসলাম কালু জমাদারকে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

সোমবার (২৪ নভেম্বর) চাঁদপুর সদর থানাধীন পূর্ব জাফরাবাদ রঘুনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কৃত শহিদুল ইসলাম কালু জমাদার (পিতা: নুরুল ইসলাম জমাদার) চাঁদপুরের পূর্ব জাফরাবাদ এলাকার বাসিন্দা। তিনি শাহরাস্তি থানায় দায়ের করা মাদক মামলার (জিআর নং-১৯/১১, এস/সি নং-১৩৮/১১) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিক নির্দেশনায় এবং চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল আলীম। তিনি সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
পুলিশের এ অভিযানকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ তৎপরতার অংশ হিসেবে দেখা হচ্ছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, বিচারপ্রার্থী ও আইনজীবীদের মাঝে আতঙ্ক

চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপডেটের সময়: ০৬:৪৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আল আমিন ছৈয়াল, চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে শাহরাস্তি থানার মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শহিদুল ইসলাম কালু জমাদারকে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

সোমবার (২৪ নভেম্বর) চাঁদপুর সদর থানাধীন পূর্ব জাফরাবাদ রঘুনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  আটোয়ারী থানায় আ.লীগের দুই নেতাকর্মীসহ গ্রেপ্তার ৩

গ্রেপ্তার কৃত শহিদুল ইসলাম কালু জমাদার (পিতা: নুরুল ইসলাম জমাদার) চাঁদপুরের পূর্ব জাফরাবাদ এলাকার বাসিন্দা। তিনি শাহরাস্তি থানায় দায়ের করা মাদক মামলার (জিআর নং-১৯/১১, এস/সি নং-১৩৮/১১) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

আরও পড়ুনঃ  রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে পৌরসভার প্রশাসক-কর্মকর্তাদের অংশগ্রহণে কর্মশালা শুরু

চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিক নির্দেশনায় এবং চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল আলীম। তিনি সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
পুলিশের এ অভিযানকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ তৎপরতার অংশ হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ  ধুনটে মারধর ও ছুরিকাঘাতে ইউনিয়ন ছাত্রদল নেতা আহত