
ধুনট (বগুড়া) প্রতিনিধি: ধুনটের কালেরপাড়া ইউনিয়নের উত্তর কান্তনগর (হাঁসোখালী) এলাকার দিনমজুর আব্দুল লতিফ
এক পুত্রসন্তান আলিফ জন্ম থেকেই শিশুটি অসুস্থ; বিশেষ করে তার একটি চোখের সমস্যা দৃশ্যমান হয়ে ওঠে। দরিদ্র পরিবারটি শিশুটির চিকিৎসায় বিভিন্ন হাসপাতালের শরণাপন্ন হন। পরীক্ষা-নিরীক্ষায় ৮ মাস বয়সী শিশু আলিফের ব্রেন ক্যানসার শনাক্ত হয়। কিন্তু তার চিকিৎসা ব্যয় মেটানোর মতো কোনো সামর্থ্য নেই দিনমজুর বাবা ও বাকপ্রতিবন্ধী মায়ের। বিষয়টি জানার পর শিশু আলিফের চিকিৎসা সহায়তায় পাশে দাঁড়িয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্সের চেয়ারম্যান, বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী। তিনি ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেছেন। পাশাপাশি শিশু আলিফের সুস্থতা কামনা করে তার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপির এই নেতা।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে শিশু আলিফের পরিবারের হাতে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানীর আর্থিক অনুদান তুলে দেন স্থানীয় নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু, সিনিয়র সহসভাপতি আবু মুছা, সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান, কালেরপাড়া ইউনিয়ন বিএনপি নেতা রাসেল জোয়ার্দার লেবু, সাদ্দাম হোসেন বাবু, ভাষান, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল তালুকদার, ইউনিয়ন যুবদলের সভাপতি শাহা আলম, সাধারণ সম্পাদক শিপন মিয়া, সাংগঠনিক সম্পাদক রায়হান জোয়ার্দার, সহসাংগঠনিক সম্পাদক শাহ আলম ও ছাত্রদল নেতা সোহেল রানাসহ প্রমুখ নেতৃবৃন্দ এবং এলাকাবাসী।
প্রতিবেদকের নাম 


















