Dhaka ০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মারিয়াম রামলা পুরান ঢাকার লেখিকা ভারতের জনপ্রিয় ম্যাগাজিনে স্থান পেলেন ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে নাটোরে জুয়ার আসর থেকে ৩৯ হাজার টাকাসহ চারজন আটক নারায়ণগঞ্জে ইজিবাইক গ্যারেজ ও ঝুটের গুদামে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৭টি প্রতিষ্ঠান নাটোরের বড়াইগ্রামের ভরতপুরে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু চিকিৎসা অবহেলায় মায়ের মৃত্যু মেনে নেওয়া যায় না : স্বাস্থ্যমন্ত্রী ক্যান্সার আক্রান্ত শিশুর চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করলেন এম পি পুত্র আসিফ সিরাজ রব্বানী গোপালগঞ্জ জেলার বাটিকামারী গ্রামে ভুয়া আমিন বানিয়ে জমি দখলের চেষ্টা ও গাছ কেটে ফেলার অভিযোগ উপবন এক্সপ্রেসে হঠাৎ অসুস্থ হয়ে বরমচালের যাত্রীর মৃত্যু তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ জেলার বাটিকামারী গ্রামে ভুয়া আমিন বানিয়ে জমি দখলের চেষ্টা ও গাছ কেটে ফেলার অভিযোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:১৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৮১ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের মুকসুদপুর আমলী আদালতে জমি সংক্রান্ত প্রতারণা, অবৈধ অনুপ্রবেশ, গাছপালা কেটে নেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ‘ভূমি অপরাধ প্রতিকার আইন ২০২৩’ এর ৪(১)(ক)/১০/১৬ ধারায় মামলাটি দায়ের করেন উপজেলার বাটিকামারী গ্রামের বাসিন্দা মোঃ খবির উদ্দিন খন্দকার। মামলায় অভিযুক্ত আসামীরা হলেন বাটিকামারী গ্রামের মৃত ইদ্রিস মাতুব্বরের ছেলে লায়েক মাতুব্বর (৪৭) ও আলমগীর মাতুব্বর (৪৫) চাওচা গ্রামের কায়ছার মাতুব্বর (৬০) ও ছিদ্দিক মাতুব্বর (৬৫), বাটিকামারী গ্রামের জাহাঙ্গীর আলম জঙ্গি এবং বাকেরপুর গ্রামের সারভেয়ার মোঃ মিরাজুল ইসলাম (৫৫)। মামলার আর্জি ও বাদিনী সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট ২০২৬ বুধবার আনুমানিক বিকেল ৩:৫০ এ এই ঘটনা ঘটে। বাদী মোঃ খবির উদ্দিন খন্দকার তার নিজ ও বোনদের পৈতৃক সূত্রে প্রাপ্ত এবং রেকর্ডীয় বাটিকামারী মৌজার জমি ভোগদখল করে আসছিলেন। ঘটনার দিন ৬ নং আসামী ভুয়া সারভেয়ার মোঃ মিরাজুল ইসলামকে সাথে নিয়ে অন্যান্য আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বেআইনিভাবে উক্ত জমিতে প্রবেশ করে।

আরও পড়ুনঃ  পাবনার ঈশ্বরদীতে দীর্ঘ ২ বছর ধরে নিখোঁজ থাকা কিশোরের মরদেহ উদ্ধার

বাদীর অভিযোগ অনুযায়ী, কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই ৬ নং আসামীকে সরকারি সার্ভেয়ার ও সহকারী কমিশনার (ভূমি) এর নির্দেশে জমি মাপতে আসা ব্যক্তি হিসেবে পরিচয় দেওয়া হয়। বাদী তার সরকারি আইডি কার্ড দেখতে চাইলে ৬ নং আসামী ক্ষিপ্ত হয়ে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে ২ নং আসামী আলমগীর মাতুব্বরের হুকুমে আসামীরা জমিতে থাকা বাদীর প্রায় ৫০টি বিভিন্ন প্রজাতির গাছ জোরপূর্বক কেটে ফেলে, যার আনুমানিক মূল্য ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। এছাড়া জমির সীমানা বেড়া ভেঙে ২০,০০০ টাকার ক্ষতিসাধন করা হয়। বাদী বাধা দিতে গেলে আসামীরা তাকে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। বাদীর ডাক-চিৎকারে স্থানীয় সাক্ষীরা এগিয়ে এলে আসামীরা প্রকাশ্যে হুমকি দেয় যে, মামলা মোকদ্দমা করলে বা জমি দাবি করলে তাকে ভিটেমাটি ছাড়া করা হবে এবং ভবিষ্যতে আরও লোক নিয়ে জমি দখল করা হবে। গোপালগঞ্জ জেলাধীন মুকসুদপুর থানাধীন ১০৩ নং বাটিকামারী মৌজার বি.আর.এস. ৪৮০ নং খতিয়ানের বি.আর.এস. ৫৪৬ নং দাগে ২৬ শতাংশ এবং ৫৪৭ নং দাগে ১৩ শতাংশ সর্বমোট ৩৯ শতাংশ জমি এই বিরোধীয় তপশীলের অন্তর্ভুক্ত। আদালতে বাদিনী ন্যায়বিচারের স্বার্থে আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যুর আবেদন জানিয়েছেন। মামলাটির পরবর্তী আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  বীট মডেল স্কুলে ক্রীড়া ও সংস্কৃতিতে কৃতিত্ব অর্জনকারী ৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা
Tag :
জনপ্রিয় পোস্ট

মারিয়াম রামলা পুরান ঢাকার লেখিকা ভারতের জনপ্রিয় ম্যাগাজিনে স্থান পেলেন

গোপালগঞ্জ জেলার বাটিকামারী গ্রামে ভুয়া আমিন বানিয়ে জমি দখলের চেষ্টা ও গাছ কেটে ফেলার অভিযোগ

আপডেটের সময়: ০৪:১৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের মুকসুদপুর আমলী আদালতে জমি সংক্রান্ত প্রতারণা, অবৈধ অনুপ্রবেশ, গাছপালা কেটে নেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ‘ভূমি অপরাধ প্রতিকার আইন ২০২৩’ এর ৪(১)(ক)/১০/১৬ ধারায় মামলাটি দায়ের করেন উপজেলার বাটিকামারী গ্রামের বাসিন্দা মোঃ খবির উদ্দিন খন্দকার। মামলায় অভিযুক্ত আসামীরা হলেন বাটিকামারী গ্রামের মৃত ইদ্রিস মাতুব্বরের ছেলে লায়েক মাতুব্বর (৪৭) ও আলমগীর মাতুব্বর (৪৫) চাওচা গ্রামের কায়ছার মাতুব্বর (৬০) ও ছিদ্দিক মাতুব্বর (৬৫), বাটিকামারী গ্রামের জাহাঙ্গীর আলম জঙ্গি এবং বাকেরপুর গ্রামের সারভেয়ার মোঃ মিরাজুল ইসলাম (৫৫)। মামলার আর্জি ও বাদিনী সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট ২০২৬ বুধবার আনুমানিক বিকেল ৩:৫০ এ এই ঘটনা ঘটে। বাদী মোঃ খবির উদ্দিন খন্দকার তার নিজ ও বোনদের পৈতৃক সূত্রে প্রাপ্ত এবং রেকর্ডীয় বাটিকামারী মৌজার জমি ভোগদখল করে আসছিলেন। ঘটনার দিন ৬ নং আসামী ভুয়া সারভেয়ার মোঃ মিরাজুল ইসলামকে সাথে নিয়ে অন্যান্য আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বেআইনিভাবে উক্ত জমিতে প্রবেশ করে।

আরও পড়ুনঃ  ধুনট উপজেলা ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে কোরআন খতম ও মোনাজাত অনুষ্ঠিত

বাদীর অভিযোগ অনুযায়ী, কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই ৬ নং আসামীকে সরকারি সার্ভেয়ার ও সহকারী কমিশনার (ভূমি) এর নির্দেশে জমি মাপতে আসা ব্যক্তি হিসেবে পরিচয় দেওয়া হয়। বাদী তার সরকারি আইডি কার্ড দেখতে চাইলে ৬ নং আসামী ক্ষিপ্ত হয়ে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে ২ নং আসামী আলমগীর মাতুব্বরের হুকুমে আসামীরা জমিতে থাকা বাদীর প্রায় ৫০টি বিভিন্ন প্রজাতির গাছ জোরপূর্বক কেটে ফেলে, যার আনুমানিক মূল্য ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। এছাড়া জমির সীমানা বেড়া ভেঙে ২০,০০০ টাকার ক্ষতিসাধন করা হয়। বাদী বাধা দিতে গেলে আসামীরা তাকে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। বাদীর ডাক-চিৎকারে স্থানীয় সাক্ষীরা এগিয়ে এলে আসামীরা প্রকাশ্যে হুমকি দেয় যে, মামলা মোকদ্দমা করলে বা জমি দাবি করলে তাকে ভিটেমাটি ছাড়া করা হবে এবং ভবিষ্যতে আরও লোক নিয়ে জমি দখল করা হবে। গোপালগঞ্জ জেলাধীন মুকসুদপুর থানাধীন ১০৩ নং বাটিকামারী মৌজার বি.আর.এস. ৪৮০ নং খতিয়ানের বি.আর.এস. ৫৪৬ নং দাগে ২৬ শতাংশ এবং ৫৪৭ নং দাগে ১৩ শতাংশ সর্বমোট ৩৯ শতাংশ জমি এই বিরোধীয় তপশীলের অন্তর্ভুক্ত। আদালতে বাদিনী ন্যায়বিচারের স্বার্থে আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যুর আবেদন জানিয়েছেন। মামলাটির পরবর্তী আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  পানছড়িতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত