Dhaka ০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মারিয়াম রামলা পুরান ঢাকার লেখিকা ভারতের জনপ্রিয় ম্যাগাজিনে স্থান পেলেন ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে নাটোরে জুয়ার আসর থেকে ৩৯ হাজার টাকাসহ চারজন আটক নারায়ণগঞ্জে ইজিবাইক গ্যারেজ ও ঝুটের গুদামে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৭টি প্রতিষ্ঠান নাটোরের বড়াইগ্রামের ভরতপুরে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু চিকিৎসা অবহেলায় মায়ের মৃত্যু মেনে নেওয়া যায় না : স্বাস্থ্যমন্ত্রী ক্যান্সার আক্রান্ত শিশুর চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করলেন এম পি পুত্র আসিফ সিরাজ রব্বানী গোপালগঞ্জ জেলার বাটিকামারী গ্রামে ভুয়া আমিন বানিয়ে জমি দখলের চেষ্টা ও গাছ কেটে ফেলার অভিযোগ উপবন এক্সপ্রেসে হঠাৎ অসুস্থ হয়ে বরমচালের যাত্রীর মৃত্যু তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চিকিৎসা অবহেলায় মায়ের মৃত্যু মেনে নেওয়া যায় না : স্বাস্থ্যমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৪৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ২০ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রাজবাড়ীর বালিয়াকান্দিতে অস্ত্রোপচারের পর পেটে গজ রেখে দেওয়ার ঘটনায় এক নারীর মৃত্যুর পর তিনি এ কথা বলেন। আজ শুক্রবার (২১ আগস্ট) সকালে বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে নিহত কনিকা রানীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চিকিৎসায় অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, ঘটনার তদন্তে বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  বাগাতিপাড়ায় মসজিদের ওযুখানায় স্যানিটারি মিস্ত্রির আ ত্ম হ ত্যা

তিনি বলেন আমাদের অবহেলার কারণে একজন মায়ের মৃত্যু মেনে নেওয়া যায় না।’ এ সময় তিনি কনিকার পরিবারকে ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন এবং ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন। কনিকা মণ্ডল (৩৫) গত ২৯ জুন ফরিদপুরের সমরিতা হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন। পরে অসুস্থ হয়ে ৩ জুলাই ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। ৭ জুলাই পরীক্ষায় তার পেটে গজ পাওয়া যায়। অস্ত্রোপচার করে গজটি বের করা হলেও দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে ঢাকার কল্যাণপুরের ওই হাসপাতালে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  এসএসসি ফলে অসন্তোষ, ১৮ লাখের মধ্যে ১২ লাখের খাতা চ্যালেঞ্জ
Tag :
জনপ্রিয় পোস্ট

মারিয়াম রামলা পুরান ঢাকার লেখিকা ভারতের জনপ্রিয় ম্যাগাজিনে স্থান পেলেন

চিকিৎসা অবহেলায় মায়ের মৃত্যু মেনে নেওয়া যায় না : স্বাস্থ্যমন্ত্রী

আপডেটের সময়: ০৪:৪৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রাজবাড়ীর বালিয়াকান্দিতে অস্ত্রোপচারের পর পেটে গজ রেখে দেওয়ার ঘটনায় এক নারীর মৃত্যুর পর তিনি এ কথা বলেন। আজ শুক্রবার (২১ আগস্ট) সকালে বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে নিহত কনিকা রানীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চিকিৎসায় অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, ঘটনার তদন্তে বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  স্বদেশ প্রত্যাবর্তনে হাফিজ আলহাজ্ব সৈয়দ খুবায়েব আলীকে টিম জার্নালিস্টের সংবর্ধনা