Dhaka ০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন চান্দ্রা দঃ বালিয়ায় এম.এ.এন ফুটবল টুর্নামেন্ট ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত ধুনটে বিদ্যাসাগর মাল্টিমিডিয়া স্কুলে ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: ডা. শফিকুর রহমান মাঝেরফাঁড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৫টি দোকান পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি গাজীপুরে হামলায় আহত ৯ আনসার সদস্যকে দেখতে হাসপাতালে মহাপরিচালক কাজিরহাটে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান মৌসুমের শুরুতে আমন ধানের দরপতনে হতাশ পত্নীতলার কৃষকরা পত্নীতলায় টুপি সেলাই করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন উদ্যোক্তা সহ ৪০০ নারীর

কৃষি রূপান্তরে ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা সরকারের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:২৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৩৮ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ দেশের কৃষি খাতকে প্রচলিত উৎপাদন নির্ভর ব্যবস্থা থেকে উদ্যোক্তা ও বাজারমুখী ব্যবস্থায় রূপান্তর করতে ১৪ হাজার কোটি টাকার একটি প্রকল্প নেওয়ার পরিকল্পনা করছে সরকার। দেশে শস্য, প্রাণিসম্পদ, মৎস্য ও বনজ সম্পদ মিলিয়ে সামগ্রিক কৃষি খাতের অবদান জিডিপির প্রায় ১১ থেকে সাড়ে ১১ শতাংশ। দেশের মোট শ্রমশক্তির প্রায় ৪৫ শতাংশ এ খাতে নিয়োজিত। পাশাপাশি খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবিকারও অন্যতম প্রধান ভিত্তি কৃষি খাত। প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতকে একটি অভিন্ন কাঠামোর আওতায় এনে উৎপাদনশীল অংশীদারিত্ব গড়ে তোলা, কৃষিসেবা ডিজিটালাইজ করা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। ‘বাংলাদেশ এগ্রি এন্টারপ্রেনারশিপ প্রজেক্ট’ (বিএপি) শীর্ষক প্রকল্পটির প্রাথমিক পরিকল্পনা তৈরি করা হচ্ছে। এতে বিশ্বব্যাংকের কাছ থেকে ১০ কোটি মার্কিন ডলার অর্থায়নের প্রস্তাব রয়েছে। প্রকল্পটির প্রধান উদ্দেশ্য হলো কৃষক, কৃষিভিত্তিক উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের মাধ্যমে উৎপাদন ও বিপণনব্যবস্থা শক্তিশালী করা।

এ লক্ষ্যে কৃষক ও কৃষি উদ্যোক্তাদের মধ্যে সংযোগ জোরদার, সরকারি কৃষিসেবা প্রদানে ডিজিটাল অবকাঠামো গড়ে তোলা এবং উৎপাদন থেকে বিপণন পর্যন্ত কৃষিপণ্যের উৎস ও সরবরাহব্যবস্থা শনাক্তকরণ (ট্রেসেবিলিটি) নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদফতর, প্রাণিসম্পদ অধিদফতর ও মৎস্য অধিদপ্তর যুক্ত থাকবে। এর মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদফতরকে প্রধান বাস্তবায়নকারী সংস্থা হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রকল্পের প্রধান ফোকাল পয়েন্ট সাখাওয়াত হোসেন শরীফ বাসসকে বলেন, প্রকল্পের অর্থায়ন, ব্যয়ের খাত ও সুনির্দিষ্ট কার্যক্রম এখনও চূড়ান্ত হয়নি। বিশ্বব্যাংক ও সরকারের মধ্যে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে প্রকল্পের আকার ও কর্মপরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। বর্তমানে প্রকল্পটির একটি কারিগরি নোট তৈরির কাজ চলছে বলে জানান তিনি। কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত এ উদ্যোগটি বিশ্বব্যাংকের সহায়তায় ২০২৩ সালের জুলাইয়ে শুরু হওয়া ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন’ (পার্টনার) কর্মসূচির ধারাবাহিকতা। বিদ্যমান কর্মসূচির অভিজ্ঞতার ভিত্তিতে নতুন প্রকল্পের মাধ্যমে কৃষিকে আরও উৎপাদনশীল, বাজারমুখী ও জলবায়ু-সহনশীল করে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, প্রকল্পটির প্রথম পর্যায়ে চারটি প্রধান উপাদান রাখার পরিকল্পনা রয়েছে। মাঠপর্যায়ের চাহিদা, সরকারের অগ্রাধিকার এবং নির্বাচনি ইশতেহারে উল্লিখিত প্রতিশ্রুতির ভিত্তিতে এসব উপাদান চূড়ান্ত করা হবে। এ লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক দলও গঠন করা হয়েছে। প্রথম উপাদানের নাম ‘উৎপাদনশীল অংশীদারিত্ব’ (প্রোডাক্টিভ পার্টনারশিপস)। এটি বাস্তবায়নে ২২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এর আওতায় কৃষক, কৃষিভিত্তিক উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের মাধ্যমে উৎপাদন ও বিপণনব্যবস্থা শক্তিশালী করা হবে। দ্বিতীয় উপাদানে কৃষি খাতে সরকারি সহায়তা ও সেবা আরও কার্যকর করতে ডিজিটাল পাবলিক অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। কৃষিসেবা ও সহায়তা ব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে এ খাতে ৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। তৃতীয় উপাদানে উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত খাদ্যনিরাপত্তা ও কৃষিপণ্যের উৎস শনাক্তকরণ ব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ৩ কোটি মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব রয়েছে। চতুর্থ উপাদানে প্রকল্প ব্যবস্থাপনা, অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের জন্য ২ কোটি মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এই চারটি উপাদানের জন্য মোট প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি মার্কিন ডলার। এছাড়া প্রকল্পটির দ্বিতীয় পর্যায়ে আরও ৩০ কোটি এবং তৃতীয় পর্যায়ে ২৫ কোটি মার্কিন ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট অংশীজনদের মতে, প্রস্তাবিত প্রকল্পে উৎপাদনশীল অংশীদারত্বের ওপর গুরুত্ব দেওয়া হলে কৃষক ও উদ্যোক্তাদের মধ্যে সমন্বিত উদ্যোগ গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

সূত্র: বাসস

Tag :
জনপ্রিয় পোস্ট

পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন

কৃষি রূপান্তরে ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা সরকারের

আপডেটের সময়: ০৬:২৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ দেশের কৃষি খাতকে প্রচলিত উৎপাদন নির্ভর ব্যবস্থা থেকে উদ্যোক্তা ও বাজারমুখী ব্যবস্থায় রূপান্তর করতে ১৪ হাজার কোটি টাকার একটি প্রকল্প নেওয়ার পরিকল্পনা করছে সরকার। দেশে শস্য, প্রাণিসম্পদ, মৎস্য ও বনজ সম্পদ মিলিয়ে সামগ্রিক কৃষি খাতের অবদান জিডিপির প্রায় ১১ থেকে সাড়ে ১১ শতাংশ। দেশের মোট শ্রমশক্তির প্রায় ৪৫ শতাংশ এ খাতে নিয়োজিত। পাশাপাশি খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবিকারও অন্যতম প্রধান ভিত্তি কৃষি খাত। প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতকে একটি অভিন্ন কাঠামোর আওতায় এনে উৎপাদনশীল অংশীদারিত্ব গড়ে তোলা, কৃষিসেবা ডিজিটালাইজ করা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। ‘বাংলাদেশ এগ্রি এন্টারপ্রেনারশিপ প্রজেক্ট’ (বিএপি) শীর্ষক প্রকল্পটির প্রাথমিক পরিকল্পনা তৈরি করা হচ্ছে। এতে বিশ্বব্যাংকের কাছ থেকে ১০ কোটি মার্কিন ডলার অর্থায়নের প্রস্তাব রয়েছে। প্রকল্পটির প্রধান উদ্দেশ্য হলো কৃষক, কৃষিভিত্তিক উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের মাধ্যমে উৎপাদন ও বিপণনব্যবস্থা শক্তিশালী করা।

আরও পড়ুনঃ  মাতামুহুরী বদরখালীর প্যারাবন কেটে মাছের ঘের নির্মাণ

এ লক্ষ্যে কৃষক ও কৃষি উদ্যোক্তাদের মধ্যে সংযোগ জোরদার, সরকারি কৃষিসেবা প্রদানে ডিজিটাল অবকাঠামো গড়ে তোলা এবং উৎপাদন থেকে বিপণন পর্যন্ত কৃষিপণ্যের উৎস ও সরবরাহব্যবস্থা শনাক্তকরণ (ট্রেসেবিলিটি) নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদফতর, প্রাণিসম্পদ অধিদফতর ও মৎস্য অধিদপ্তর যুক্ত থাকবে। এর মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদফতরকে প্রধান বাস্তবায়নকারী সংস্থা হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রকল্পের প্রধান ফোকাল পয়েন্ট সাখাওয়াত হোসেন শরীফ বাসসকে বলেন, প্রকল্পের অর্থায়ন, ব্যয়ের খাত ও সুনির্দিষ্ট কার্যক্রম এখনও চূড়ান্ত হয়নি। বিশ্বব্যাংক ও সরকারের মধ্যে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে প্রকল্পের আকার ও কর্মপরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। বর্তমানে প্রকল্পটির একটি কারিগরি নোট তৈরির কাজ চলছে বলে জানান তিনি। কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত এ উদ্যোগটি বিশ্বব্যাংকের সহায়তায় ২০২৩ সালের জুলাইয়ে শুরু হওয়া ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন’ (পার্টনার) কর্মসূচির ধারাবাহিকতা। বিদ্যমান কর্মসূচির অভিজ্ঞতার ভিত্তিতে নতুন প্রকল্পের মাধ্যমে কৃষিকে আরও উৎপাদনশীল, বাজারমুখী ও জলবায়ু-সহনশীল করে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  দেশে অস্থিরতা সৃষ্টির যে কোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 

সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, প্রকল্পটির প্রথম পর্যায়ে চারটি প্রধান উপাদান রাখার পরিকল্পনা রয়েছে। মাঠপর্যায়ের চাহিদা, সরকারের অগ্রাধিকার এবং নির্বাচনি ইশতেহারে উল্লিখিত প্রতিশ্রুতির ভিত্তিতে এসব উপাদান চূড়ান্ত করা হবে। এ লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক দলও গঠন করা হয়েছে। প্রথম উপাদানের নাম ‘উৎপাদনশীল অংশীদারিত্ব’ (প্রোডাক্টিভ পার্টনারশিপস)। এটি বাস্তবায়নে ২২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এর আওতায় কৃষক, কৃষিভিত্তিক উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের মাধ্যমে উৎপাদন ও বিপণনব্যবস্থা শক্তিশালী করা হবে। দ্বিতীয় উপাদানে কৃষি খাতে সরকারি সহায়তা ও সেবা আরও কার্যকর করতে ডিজিটাল পাবলিক অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। কৃষিসেবা ও সহায়তা ব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে এ খাতে ৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। তৃতীয় উপাদানে উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত খাদ্যনিরাপত্তা ও কৃষিপণ্যের উৎস শনাক্তকরণ ব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ৩ কোটি মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব রয়েছে। চতুর্থ উপাদানে প্রকল্প ব্যবস্থাপনা, অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের জন্য ২ কোটি মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এই চারটি উপাদানের জন্য মোট প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি মার্কিন ডলার। এছাড়া প্রকল্পটির দ্বিতীয় পর্যায়ে আরও ৩০ কোটি এবং তৃতীয় পর্যায়ে ২৫ কোটি মার্কিন ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট অংশীজনদের মতে, প্রস্তাবিত প্রকল্পে উৎপাদনশীল অংশীদারত্বের ওপর গুরুত্ব দেওয়া হলে কৃষক ও উদ্যোক্তাদের মধ্যে সমন্বিত উদ্যোগ গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

আরও পড়ুনঃ  শেখ হাসিনা ফিরলে ওয়েলকাম করে ফাঁসির মঞ্চে নিয়ে যাব: হাসনাত

সূত্র: বাসস