Dhaka ১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কবি নেহাল হাফিজের প্রথম মৃত্যুবার্ষিকীতে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবে আলোচনা ও দোয়া লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজ’র শিক্ষা উপকরণ বিতরণ মান্দায় পৃথক তিন অভিযানে গাঁজা-ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১০ রূপসায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার নারীদের হাত ধরে বদলে যাচ্ছে চরের জীবিকা ফরিদগঞ্জে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ স্বামী – স্ত্রী পুলিশের জালে আটক যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব চাপে পোশাক রপ্তানি অন্যের বাগান সবুজ করেন অভাব কাটে না নিজের ঘরে কৃষি রূপান্তরে ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা সরকারের স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত

কাউনিয়ায় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৩২ সময় দেখুন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: ‘স্বনির্ভর প্রাণিসম্পদ গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা। শোভাযাত্রা শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সহকারী কমিশনার (ভূমি) অংকন পালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এআরএম আল মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন, উপজেলা জামায়াতের আমির মোস্তাফিজুর রহমান রানা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা শাখার সমন্বয়ক সাইদুর ইসলাম, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, খামারি এসএম আব্দুর রব জুপিটার, জুলফিকার হায়দার ও ব্যবসায়ী আবু সাঈদ মন্টু।এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, খামারি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশুর উৎপাদন বৃদ্ধি, আধুনিক খামার ব্যবস্থাপনা ও নিরাপদ প্রাণিজ আমিষ নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টি জরুরি। দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টির চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে।তারা আরও বলেন, এ খাতকে সমৃদ্ধ করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং প্রাণীর রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, আধুনিক খামার ব্যবস্থাপনা ও নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছয়জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল ফিডিং কর্মসূচি পালন করা হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

কবি নেহাল হাফিজের প্রথম মৃত্যুবার্ষিকীতে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবে আলোচনা ও দোয়া

কাউনিয়ায় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আপডেটের সময়: ০৮:১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: ‘স্বনির্ভর প্রাণিসম্পদ গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা। শোভাযাত্রা শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  বিএনপির দুই পক্ষের মধ্যে গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১

 

সহকারী কমিশনার (ভূমি) অংকন পালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এআরএম আল মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন, উপজেলা জামায়াতের আমির মোস্তাফিজুর রহমান রানা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা শাখার সমন্বয়ক সাইদুর ইসলাম, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, খামারি এসএম আব্দুর রব জুপিটার, জুলফিকার হায়দার ও ব্যবসায়ী আবু সাঈদ মন্টু।এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, খামারি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা।

 

বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশুর উৎপাদন বৃদ্ধি, আধুনিক খামার ব্যবস্থাপনা ও নিরাপদ প্রাণিজ আমিষ নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টি জরুরি। দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টির চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে।তারা আরও বলেন, এ খাতকে সমৃদ্ধ করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং প্রাণীর রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, আধুনিক খামার ব্যবস্থাপনা ও নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছয়জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল ফিডিং কর্মসূচি পালন করা হয়।

আরও পড়ুনঃ  চিলমারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত