Dhaka ০২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক তার থেকে আগুন, দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই ঢাকায় ভূমিকম্প অনুভূত গাউসিয়া হক ভান্ডারী খানকাহ শরীফের ব্যবস্থাপনায় ৫দিন ব্যাপী শোহাদা-ই কারবালা মাহফিলের ২য় দিবস সম্পন্ন, নানা অনিয়মের মধ্যে দিয়ে চলছে কিশোরগঞ্জ উপজেলার সয়ড়াগন্ধা দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাদারগঞ্জের ৭ নং সিধুলী ইউনিয়ন বিএনপির নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কাউনিয়ায় কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু আগামী ২৫ জুলাই গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সিজন-৩ : জুরিবোর্ড সভা অনুষ্ঠিত ঈদগাঁওয়ে জমি নিয়ে বিরোধ: সৌদি প্রবাসীকে কুপিয়ে জখম, চমেকে প্রেরণ দিনাজপুরে আইনজীবী সারোয়ার জাহান হীরার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

কাউনিয়ায় কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় কৃষি উৎপাদন বৃদ্ধি এবং চলতি মৌসুমে রোপা আমন চাষে কৃষকদের উৎসাহিত করতে বিশেষ প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে কাউনিয়া উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুফিয়া সরদার এবং অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী রায়। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমানো, উন্নত জাতের ধান চাষে উদ্বুদ্ধ করা এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ ধরনের সহায়তা কৃষকদের কৃষিকাজে আরও উৎসাহিত করবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  নওহাটা পৌরসভায় এক কোটি ২০ লাখ টাকার উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি মিলন

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার মোট ২ হাজার ৪০০ জন নির্বাচিত কৃষকের প্রত্যেককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বিতরণ শেষে কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সময়োপযোগী সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  দিনাজপুরে দুর্যোগেন ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকারি ত্রাণ বিতরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক তার থেকে আগুন, দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই

কাউনিয়ায় কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ

আপডেটের সময়: ০৮:৫৩:১১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় কৃষি উৎপাদন বৃদ্ধি এবং চলতি মৌসুমে রোপা আমন চাষে কৃষকদের উৎসাহিত করতে বিশেষ প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে কাউনিয়া উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুফিয়া সরদার এবং অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী রায়। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমানো, উন্নত জাতের ধান চাষে উদ্বুদ্ধ করা এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ ধরনের সহায়তা কৃষকদের কৃষিকাজে আরও উৎসাহিত করবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  গাউসিয়া হক ভান্ডারী খানকাহ শরীফের ব্যবস্থাপনায় ৫দিন ব্যাপী শোহাদা-ই কারবালা মাহফিলের ২য় দিবস সম্পন্ন,

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার মোট ২ হাজার ৪০০ জন নির্বাচিত কৃষকের প্রত্যেককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বিতরণ শেষে কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সময়োপযোগী সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  বদলগাছীতে বজ্রপাতে আহত ব্যক্তির মৃত্যু, এলাকায় শোকের ছায়া