
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলা উপজেলায় সারা দেশের ন্যায় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতি সংগঠন এবং প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে ২০২৪ সালের ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা কর্মসূচি ও কর্মযজ্ঞ মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল এবং স্মৃতিচারণ, কোরআনখানি, বিশেষ মোনাজাত এবং গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মুনাজাত ও দোয়ার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা ২০২৪ সালের জুলাই- আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের ইতিহাস, গণঅভ্যুত্থানের তাৎপর্য এবং দেশের গণতান্ত্রিক যাত্রার এর গুরুত্ব তুলে ধরেন। তারা নতুন প্রজন্মকে দেশের ইতিহাস, স্বাধীনতা, গণতন্ত্র ও নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। এবং এ আন্দোলনে ছাত্রদের আত্মত্যাগের লোমহর্ষ ঘটনা গুলো বর্ণনা করেন।
উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের জনগণের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী কর্মসূচি গুলো শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
স্থানীয় আয়োজকরা “দৈনিক আজকের জনবাণী” কে জানান, জাতীয় গুরুত্বপূর্ণ দিবস যথাযথভাবে পালনের মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের কাছে গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরাই এ আয়োজকের মূল লক্ষ্য।
প্রতিবেদকের নাম 



















