Dhaka ০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে মাদকের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম

মোঃ সোহেল রানা,উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা: ঈশ্বরদীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে।হামলার সময় পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আহতের স্বজনরা। পাবনা জেলাকে মাদকমুক্ত করতে প্রশাসনের ধারাবাহিক অভিযানের মধ্যেই এ হামলার ঘটনা ঘটেছে। রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের আরমবাড়িয়া মধ্যপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত জনি প্রামানিক (৩৩) উপজেলার সাঁড়া ইউনিয়নের আরমবাড়িয়া মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল গফুর প্রামানিকের ছেলে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত জনির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তাদের বাড়ির পেছনে দীর্ঘদিন ধরে একটি চক্র প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। একই সঙ্গে সেখানে নিয়মিত মাদকের আড্ডা বসত। এ নিয়ে জনি প্রামানিক ও তার পরিবারের পক্ষ থেকে একাধিকবার প্রতিবাদ জানানো হলে স্থানীয় মাদক কারবারিদের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। স্বজনদের অভিযোগ, ঘটনার রাতে অভিযুক্তরা প্রথমে জনির ছোট ভাইকে মারধর করে।

আরও পড়ুনঃ  বগুড়ায় আরডিএর ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত

বিষয়টি থামাতে গেলে দেশীয় অস্ত্র, চাকু, লাঠি ও লোহার রড নিয়ে জনি প্রামানিকের ওপর অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগে আরও বলা হয়, হামলার সময় অভিযুক্ত সবুজ সরদার ও জয় সরদার তাদের কাছে থাকা কালো ও সাদা রঙের পিস্তল প্রদর্শন করে গুলি করে হত্যার হুমকি দেয়। পরে জনিকে এলোপাতাড়ি মারধরের পাশাপাশি চাকু দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করা হয়। প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করলেও হামলাকারীরা তাকে ঘিরে ধরে বেদম মারধর করে। পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় জনিকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, ছুরিকাঘাতের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  ফরিদপুর মধুখালী উপজেলাতে ১০৩ পিঢ ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

ঈশ্বরদীতে মাদকের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম

আপডেটের সময়: ০৬:২২:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

মোঃ সোহেল রানা,উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা: ঈশ্বরদীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে।হামলার সময় পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আহতের স্বজনরা। পাবনা জেলাকে মাদকমুক্ত করতে প্রশাসনের ধারাবাহিক অভিযানের মধ্যেই এ হামলার ঘটনা ঘটেছে। রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের আরমবাড়িয়া মধ্যপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত জনি প্রামানিক (৩৩) উপজেলার সাঁড়া ইউনিয়নের আরমবাড়িয়া মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল গফুর প্রামানিকের ছেলে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত জনির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তাদের বাড়ির পেছনে দীর্ঘদিন ধরে একটি চক্র প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। একই সঙ্গে সেখানে নিয়মিত মাদকের আড্ডা বসত। এ নিয়ে জনি প্রামানিক ও তার পরিবারের পক্ষ থেকে একাধিকবার প্রতিবাদ জানানো হলে স্থানীয় মাদক কারবারিদের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। স্বজনদের অভিযোগ, ঘটনার রাতে অভিযুক্তরা প্রথমে জনির ছোট ভাইকে মারধর করে।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জের কোনাখোলা রোডে ধসে যাচ্ছে সড়ক: বড় দুর্ঘটনার আশঙ্কায় পথচারী ও এলাকাবাসী

বিষয়টি থামাতে গেলে দেশীয় অস্ত্র, চাকু, লাঠি ও লোহার রড নিয়ে জনি প্রামানিকের ওপর অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগে আরও বলা হয়, হামলার সময় অভিযুক্ত সবুজ সরদার ও জয় সরদার তাদের কাছে থাকা কালো ও সাদা রঙের পিস্তল প্রদর্শন করে গুলি করে হত্যার হুমকি দেয়। পরে জনিকে এলোপাতাড়ি মারধরের পাশাপাশি চাকু দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করা হয়। প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করলেও হামলাকারীরা তাকে ঘিরে ধরে বেদম মারধর করে। পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় জনিকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, ছুরিকাঘাতের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  দিন-দুপুরে ভুয়া প্রশাসনিক কর্মকর্তা দিয়ে ৪ লক্ষ ২৬ হাজার টাকা ছিনতাই