
ইঞ্জি খান মোঃনওতাজ,বাউফল প্রতিনিধি:পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে মাদকবিরোধী সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে। আজ সোমবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে শিক্ষার্থী,অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মাঝে মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব তুলে ধরা হয় এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়। মাদক বিরোধী সচেতনতামূলক অভিযানে বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু,বাউফল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সব্যসাচী, থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম। এসময় বক্তরা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। পরিবার,শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই মাদকের বিস্তার রোধ করা সম্ভব। তাই মাদক সস্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সন্দেহজনক কার্যকলাপ সর্স্পকে দ্রুত প্রশাসনকে অবহিত করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়।মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে প্রশাসন ও আইনৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য,সাংবাদিক,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন। তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং পৌরসভার বাংলা বাজার এলাকা ও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসাবাড়িতে গিয়ে অভিভাবকদের মাদক প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। স্থানীয় বাসিন্দারা এ ধরনের সে জচেতনতামূলক কার্যক্রমকে স্বাগত জানিয়ে নিয়মিত এমন উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান ।
প্রতিবেদকের নাম 


















