Dhaka ০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দক্ষিণ রাঙ্গুনিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: খালাতো নানা আব্দুল হাকিম গ্রেপ্তার প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ বগুড়ায় আরডিএর ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত ভুয়া অগ্রগতি দেখিয়ে শতভাগ বিল উত্তোলন: ডিমলায় অসম্পূর্ণ সীমানা প্রাচীরে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ দিন-দুপুরে ভুয়া প্রশাসনিক কর্মকর্তা দিয়ে ৪ লক্ষ ২৬ হাজার টাকা ছিনতাই উৎসবমুখর পরিবেশে বানিসর (কালীতলা) বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত বন্যাকবলিত শীলকূপে এনামুল হকের ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ১২০০ জন আচমকা মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সীমাহীন দুর্নীতি পরিলক্ষিত বাকলিয়ায় পুলিশের অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থ উদ্ধার, নারী গ্রেপ্তার সুন্দরবন রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী

দিন-দুপুরে ভুয়া প্রশাসনিক কর্মকর্তা দিয়ে ৪ লক্ষ ২৬ হাজার টাকা ছিনতাই

মোঃ সোহেল রানা, উপজেলা প্রতিনিধি ,ঈশ্বরদী (পাবনা)
ফরিদপুর থেকে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ভুয়া প্রশাসনিক কর্মকর্তা পরিচয়ে এক মাছ ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার ২৫ জুলাই বেলা সাড়ে ১১ টার দিকে ঈশ্বরদী-দাশুড়িয়া সড়কের হারুখালী মাঠের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণ জানান, ‘ফরিদপুরের ভাঙ্গা থেকে মাছ বিক্রি শেষ করে লালন শাহ সেতু পার হওয়ার পর গাড়ি থামিয়ে প্রস্রাব করার জন্য নামেন। এসময় সেখানে দুটি মোটরসাইকেলে করে আসা চার ব্যক্তি নিজেদের প্রশাসনের লোক পরিচয়ে তাদের থামায়। তাদের কাছে মাদকদ্রব্য আছে বলে দাবি করে গাড়ি তল্লাশি শুরু করে চক্রটি।’

আরও পড়ুনঃ  কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি সেলিম রেজা

‘প্রাথমিক তল্লাশিতে মাদক না পেয়ে সিটের পেছনে রাখা মাছ বিক্রির টাকার ব্যাগটি ভুয়া প্রশাসনিক সদস্যদের নজরে আসে। তারা ব্যাগটি দেখিয়ে আবার মাদকের অভিযোগ তোলে। ভুক্তভোগী ব্যাগ পরীক্ষা করে দেখতে বললে, তারা বলে—এখানে নয়, তোদের পাশের পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হবে।’

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ড পেতে পত্নীতলায় আবেদনকারীর ঢল, মৌখিক পরীক্ষায় উপচে পড়া ভিড়

ছিনতাইকারীরা সুকৌশলে ভয় দেখিয়ে পুলিশের ফাঁড়ির দিকে যাওয়ার কথা বলে পিছু পিছু আসতে বলে মাছ ব্যবসায়ীকে। কিন্তু ছিনতাইকারীরা ফাঁড়ির দিকে না গিয়ে নির্জন হারুকালী মাঠের দিকে রাস্তা পরিবর্তন করে। ভুক্তভোগী রাস্তা পরিবর্তনের বিষয়ে প্রতিবাদ করলে তাকে গালাগাল ও ভয়ভীতি দেখায়। পরবর্তীতে নির্জন স্থানে গাড়ি থামিয়ে ভুক্তভোগীর নিকট থেকে টাকার ব্যাগটি কেড়ে নেয় ছিনতাইকারীরা। ভুক্তভোগী বাধা দিতে গেলে তাকে ধারালো ছুড়ি দেখিয়ে জিম্মি করে সব টাকা নিয়ে দ্রুত চম্পট দেয় ছিনতাইকারীরা।

আরও পড়ুনঃ  দেওয়ান হাট এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের ভূমিকা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি

ঘটনার পরপরই স্থানীয় এক মোটরবাইক চালক ছিনতাইকারীদের ধাওয়া করলেও তাদের ধরা সম্ভব হয়নি। ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, গাড়িটিতে মাছ বিক্রির মোট ৪ লাখ ২৬ হাজার টাকা ছিল, যার পুরোটাই ছিনতাইকারীরা নিয়ে গেছে। এবিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ বলেন, ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত চলমান রয়েছে। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। আসামি গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

দক্ষিণ রাঙ্গুনিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: খালাতো নানা আব্দুল হাকিম গ্রেপ্তার

দিন-দুপুরে ভুয়া প্রশাসনিক কর্মকর্তা দিয়ে ৪ লক্ষ ২৬ হাজার টাকা ছিনতাই

আপডেটের সময়: ০৭:০১:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

মোঃ সোহেল রানা, উপজেলা প্রতিনিধি ,ঈশ্বরদী (পাবনা)
ফরিদপুর থেকে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ভুয়া প্রশাসনিক কর্মকর্তা পরিচয়ে এক মাছ ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার ২৫ জুলাই বেলা সাড়ে ১১ টার দিকে ঈশ্বরদী-দাশুড়িয়া সড়কের হারুখালী মাঠের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণ জানান, ‘ফরিদপুরের ভাঙ্গা থেকে মাছ বিক্রি শেষ করে লালন শাহ সেতু পার হওয়ার পর গাড়ি থামিয়ে প্রস্রাব করার জন্য নামেন। এসময় সেখানে দুটি মোটরসাইকেলে করে আসা চার ব্যক্তি নিজেদের প্রশাসনের লোক পরিচয়ে তাদের থামায়। তাদের কাছে মাদকদ্রব্য আছে বলে দাবি করে গাড়ি তল্লাশি শুরু করে চক্রটি।’

আরও পড়ুনঃ  দক্ষিণ রাঙ্গুনিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: খালাতো নানা আব্দুল হাকিম গ্রেপ্তার

‘প্রাথমিক তল্লাশিতে মাদক না পেয়ে সিটের পেছনে রাখা মাছ বিক্রির টাকার ব্যাগটি ভুয়া প্রশাসনিক সদস্যদের নজরে আসে। তারা ব্যাগটি দেখিয়ে আবার মাদকের অভিযোগ তোলে। ভুক্তভোগী ব্যাগ পরীক্ষা করে দেখতে বললে, তারা বলে—এখানে নয়, তোদের পাশের পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হবে।’

আরও পড়ুনঃ  কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি সেলিম রেজা

ছিনতাইকারীরা সুকৌশলে ভয় দেখিয়ে পুলিশের ফাঁড়ির দিকে যাওয়ার কথা বলে পিছু পিছু আসতে বলে মাছ ব্যবসায়ীকে। কিন্তু ছিনতাইকারীরা ফাঁড়ির দিকে না গিয়ে নির্জন হারুকালী মাঠের দিকে রাস্তা পরিবর্তন করে। ভুক্তভোগী রাস্তা পরিবর্তনের বিষয়ে প্রতিবাদ করলে তাকে গালাগাল ও ভয়ভীতি দেখায়। পরবর্তীতে নির্জন স্থানে গাড়ি থামিয়ে ভুক্তভোগীর নিকট থেকে টাকার ব্যাগটি কেড়ে নেয় ছিনতাইকারীরা। ভুক্তভোগী বাধা দিতে গেলে তাকে ধারালো ছুড়ি দেখিয়ে জিম্মি করে সব টাকা নিয়ে দ্রুত চম্পট দেয় ছিনতাইকারীরা।

আরও পড়ুনঃ  বগুড়ায় ৪ লক্ষ ৫৩ হাজার জাল টাকাসহ কারবারী গ্রেফতার