
দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় শুভ আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে প্রাথমিক বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট প্রদান করা হয়েছে৷ আজ সোমবার (২৭ জুলাই) দীঘিনালাস্থ ঐতিহ্যবাহী পাবলাখালী শান্তিপুর মৈত্রী বৌদ্ধ বিহারে শুভ আষাঢ়ী পূর্ণিমা তিথি অতীব পুণ্যদ্যোতনায় পূজা, শীলগ্রহণ, ত্রৈ-মাসিক ত্রিচীবর দানসহ নানাবিধ দানকর্ম আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভদন্ত লোকমিত্র থের, সাধারণ সম্পাদক, পার্বত্য ভিক্ষু সঙ্ঘ বাংলাদেশ এবং বিভিন্ন বিহার থেকে আগত মহান ভিক্ষুসঙ্ঘ। ভদন্ত লোকমিত্র থের তার ধর্মালোচনায় আষাঢ়ী পূর্ণিমা এবং ভিক্ষুদের ত্রৈ-মাসিক বর্ষাব্রত অধিষ্ঠান সম্পর্কে তাৎপর্য তুলে ধরেন। এদিনে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে আর্শীবাদ স্বরুপ ক্রেস্ট প্রদান করেন- শান্তিপুর মৈত্রী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বিপস্সি মহাথের, সুবোধিলঙ্কার মহাথের, লোকমিত্র থের ও শান্তিপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক,
জেপসি চাকমা ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেন- যথাক্রমে অর্জিতা চাকমা, দীপ্তি চাকমা, বর্ষা চাকমা। সাধারণ বৃত্তি অর্জন করেন- ঋতু চাকমা ও নন্দিতা চাকমা। অর্জিতা চাকমা ৩নং কবাখালী ইউপি চেয়ারম্যান বাবু ললেজ চাকমার জ্যেষ্ঠ কন্যা, সে দিঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নেন। দীপ্তি চাকমা, বর্ষা চাকমা, ঋতু চাকমা ও নন্দিতা চাকমা শান্তিপুর প্রাথমিক বিদ্যালয় থেকে অংশগ্রহণ করেন। ভদন্ত বিপস্সি মহোদয় উপদেশমূলক ধর্মদান প্রদান করে সকলের মঙ্গলময় জীবন, ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।
প্রতিবেদকের নাম 


















