Dhaka ০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কেন্দুয়ায় অসামঞ্জস্য বিদ্যুৎ বিলের অভিযোগ গ্রাহকদের,ব্যবহৃত বিদ্যুৎ ইউনিট সমন্বয়ের দাবি ঈশ্বরদীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ছাত্রলীগের নেতা গ্রেপ্তার করেছে পুলিশ ধামইরহাটে গণঅভ্যুত্থান দিবসের প্রস্তুতি সভায় এমপির বক্তব্যে দুই দলের মধ্যে হট্রোগোল রায়গঞ্জে পুকুরে ডুবে একমাত্র সন্তানের মৃত্যু, চান্দাইকোনায় শোকের ছায়া আইনজীবী অ্যাডভোকেট নিজামদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত পানছড়িতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় আম ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক তারাগঞ্জে ডিবি পুলিশের অভিযান জুয়া ও জাল ভিসা চক্রের সদস্য গ্রেপ্তার তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক নদীভাঙনের হুমকিতে বেতছড়ি জামে মসজিদ ও মাদ্রাসা, স্থায়ী বাঁধ নির্মাণে জরুরি দাবি

ধামইরহাটে পাষণ্ড স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী আটক

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে পারিবারিক কলহের জেরে মনিরা বেগম (২৬) নামের এক গৃহবধূকে ছুরির আঘাতে পাষণ্ড এক স্বামী বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৭ জুলাই) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর পরিবার ও পরিকল্পনা অফিসের সামনে এ ঘটনা ঘটে। শরীরের বেশ কিছু জায়গায় ছুরির আঘাতে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই গৃহবধূর ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসকের পক্ষ থেকে জানানো হয়।

আরও পড়ুনঃ  ভোলায় ফার্মেসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট কোর্সের ৬৪তম ব্যাচের শুভ উদ্বোধন

নিহত ওই গৃহবধূ উপজেলার উমার ইউনিয়নের অমরপুর এলাকার মাসুদ হোসেনের মেয়ে। পরিবারে স্বামীসহ দুটি ছেলে সন্তান রেখে গেছেন তিনি। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ধামইরহাট থানা পুলিশ জানায়, এ ঘটনায় ঘাতক ফরহাদ হোসেনকে (২৮) আটক করেছে ধামইরহাট থানা পুলিশ। তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটুল এলাকার হেলাল উদ্দিনের ছেলে। দীর্ঘ দিন ধরে ঢাকা মিরপুর এলাকায় রিকশা চালাতেন। এবং আজ সকালে তিনি ঢাকা থেকে শ্বশুরবাড়িতে এসে এ দূর্ঘটনা ঘটায়।

প্রত্যক্ষদর্শী নিহতের বোন মহসিনা বেগম বলেন, `সকালের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফ্যামিলি প্ল্যানিং অফিসে আমার চিকিৎসার জন্য বোনকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম। এ সময় বোনকে বাহিরের বারান্দায় দাঁড়িয়ে রেখে ভেতরে ডাক্তারের পরামর্শ নিচ্ছিলাম।

আরও পড়ুনঃ  পাকা রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে বদলা পাড়াবাসী

তিনি আরও বলেন, হঠাৎ বোনের চিৎকারে বাহিরে দৌড়ে এসে দেখি, দুলাভাই ফরহাদ ছুরি দিয়ে বোনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত আনসার সদস্যরা এসে দুলাভাইকে আটক করে। বেশ কিছুদিন ধরে সংসারে তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না বলেও জান তিনি।

নিহতের মা জামিরন বলেন, জামাই ঢাকাতে অন্য একটি মেয়েকে বিয়ে করে। এরপর থেকে পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। মেয়েকে হত্যার উদ্দেশ্যে আজ সকালে সে ঢাকা থেকে যে বাড়িতে এসেছিল তা আমরা বুঝতেই পারিনি। এমন ঘটনায় অপরাধীর শাস্তির দাবি জানান।

আরও পড়ুনঃ  হাওর পাড়ের শিক্ষার্থীদের কথা বললেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত আনসার সদস্যরা ওই ঘাতককে আটক করে পুলিশকে খবর দিলে, ঘটনাস্থল থেকে গৃহবধুর মরদেহসহ ওই যুবককে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়।

দুপুরে নিহতের ময়নাতদন্ত এবং ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে জানান।

Tag :
জনপ্রিয় পোস্ট

কেন্দুয়ায় অসামঞ্জস্য বিদ্যুৎ বিলের অভিযোগ গ্রাহকদের,ব্যবহৃত বিদ্যুৎ ইউনিট সমন্বয়ের দাবি

ধামইরহাটে পাষণ্ড স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী আটক

আপডেটের সময়: ০৬:০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে পারিবারিক কলহের জেরে মনিরা বেগম (২৬) নামের এক গৃহবধূকে ছুরির আঘাতে পাষণ্ড এক স্বামী বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৭ জুলাই) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর পরিবার ও পরিকল্পনা অফিসের সামনে এ ঘটনা ঘটে। শরীরের বেশ কিছু জায়গায় ছুরির আঘাতে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই গৃহবধূর ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসকের পক্ষ থেকে জানানো হয়।

আরও পড়ুনঃ  পাকা রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে বদলা পাড়াবাসী

নিহত ওই গৃহবধূ উপজেলার উমার ইউনিয়নের অমরপুর এলাকার মাসুদ হোসেনের মেয়ে। পরিবারে স্বামীসহ দুটি ছেলে সন্তান রেখে গেছেন তিনি। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ধামইরহাট থানা পুলিশ জানায়, এ ঘটনায় ঘাতক ফরহাদ হোসেনকে (২৮) আটক করেছে ধামইরহাট থানা পুলিশ। তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটুল এলাকার হেলাল উদ্দিনের ছেলে। দীর্ঘ দিন ধরে ঢাকা মিরপুর এলাকায় রিকশা চালাতেন। এবং আজ সকালে তিনি ঢাকা থেকে শ্বশুরবাড়িতে এসে এ দূর্ঘটনা ঘটায়।

প্রত্যক্ষদর্শী নিহতের বোন মহসিনা বেগম বলেন, `সকালের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফ্যামিলি প্ল্যানিং অফিসে আমার চিকিৎসার জন্য বোনকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম। এ সময় বোনকে বাহিরের বারান্দায় দাঁড়িয়ে রেখে ভেতরে ডাক্তারের পরামর্শ নিচ্ছিলাম।

আরও পড়ুনঃ  কর্ণফুলী টানেলে চার রাত রক্ষণাবেক্ষণ কাজ চলবে

তিনি আরও বলেন, হঠাৎ বোনের চিৎকারে বাহিরে দৌড়ে এসে দেখি, দুলাভাই ফরহাদ ছুরি দিয়ে বোনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত আনসার সদস্যরা এসে দুলাভাইকে আটক করে। বেশ কিছুদিন ধরে সংসারে তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না বলেও জান তিনি।

নিহতের মা জামিরন বলেন, জামাই ঢাকাতে অন্য একটি মেয়েকে বিয়ে করে। এরপর থেকে পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। মেয়েকে হত্যার উদ্দেশ্যে আজ সকালে সে ঢাকা থেকে যে বাড়িতে এসেছিল তা আমরা বুঝতেই পারিনি। এমন ঘটনায় অপরাধীর শাস্তির দাবি জানান।

আরও পড়ুনঃ  পানছড়িতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত