Dhaka ০৬:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইঁদুরের গর্ত খুঁড়ে ধান সংগ্রহ, তাতেই চলে বেঁচে থাকার লড়াই একটি জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টা দেশদ্রোহিতা: ডা. শফিকুর রহমান যথাযোগ্য মর্যাদায় ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত।। লালপুরে অবৈধভাবে ফসলি জমির উর্বর মাটি কাটার অভিযোগে ৩ জন আটক বগুড়ার ধুনটে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত ​ ধুনটে নিমগাছী ইউপির নবাগত প্রশাসনিক কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ​ মাদারগঞ্জে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন নাবিল হোসেন তামিম কেরানীগঞ্জে সিএনজি তল্লাশি করে ১৬টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক ২ শিক্ষার মানোন্নয়নে বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গোসাইরহাটে সরকারি শামসুর রহমান কলেজে ছাত্রীবাস ও কলেজ বাস চালুর দাবি ছাত্রদলের

ইঁদুরের গর্ত খুঁড়ে ধান সংগ্রহ, তাতেই চলে বেঁচে থাকার লড়াই

কুড়িগ্রাম প্রতিনিধি: হেমন্তের মাঠজুড়ে পাকা আমন ধান। কৃষকেরা যখন ধান কাটায় ব্যস্ত, তখন সেই খেতেই অন্য এক সংগ্রামে নামেন ভূমিহীন ও দরিদ্র নারীরা। তাদের হাতে কাস্তে নেই, নেই নিজের জমি। তারা খুঁজে বেড়ান ইঁদুরের গর্ত। সেই গর্ত খুঁড়লেই মেলে ইঁদুরের জমিয়ে রাখা ধান। এই ধানই তাদের কাছে ‘ইঁদুরধান’। কারও দুই মাস, কারও তিন মাসের খাবারের সংস্থান হয় এই ধানে। অভাবের সংসারে ইঁদুরের গর্তই যেন তাদের বেঁচে থাকার অবলম্বন। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার তালুক গ্রামের মুন্নি বেগম (৫৮) তেমনই একজন। স্বামী মারা যাওয়ার পর পাঁচ মেয়েকে নিয়ে তার সংসার। পরিবারের নিজস্ব কোনো জমি নেই। তাই আমন ধান কাটার মৌসুম এলেই মাঠে মাঠে ঘুরে ইঁদুরের গর্ত খুঁজতে থাকেন তিনি। এরপর মাটি খুঁড়ে বের করেন ইঁদুরের জমিয়ে রাখা ধান। মুন্নি বেগম জানান, প্রতিবছর এভাবে ইঁদুরের গর্ত খুঁড়ে চার মণের বেশি ধান সংগ্রহ করতে পারেন। সেই ধানে তার প্রায় দুই মাসের খাবারের সংস্থান হয়। তিনি বলেন, অভাব আছে দ্যাখিতো হামরাগুলা ইন্দুরের খাইল খুরি ধান আনি। হামরাগুলা ধানকুড়ানি হয়া গ্যাছি। ইন্দুরধান হামার সম্বল।

 

কুড়িগ্রাম সদর উপজেলার হেমেরকুটি গ্রামের শেফালী বেগম (৪৫)ও জীবিকার তাগিদে ধানকুড়ানির কাজ করেন। তার ভাষ্য, একটি গর্ত খুঁড়ে ধান বের করতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই সংগ্রহ। তবে কাজটি ঝুঁকিপূর্ণও। কখনো কখনো গর্তের ভেতর থেকে সাপ বেরিয়ে আসে। তাই প্রতিটি গর্ত খোঁড়ার সময় থাকতে হয় সতর্ক। রাজারহাট উপজেলার বাছড়া বাজার এলাকার তসলিমা বেগম (৪৭) গত বছর ছেলের বউকে সঙ্গে নিয়ে ইঁদুরের গর্ত থেকে প্রায় ৯ মণ ধান সংগ্রহ করেছিলেন। তিনি বলেন, হামারতো আর জমি নাই যে ধান আবাদ করমো। ইন্দুরের খাইল খুঁড়ি কিছু ধান পাই। তাক দিয়া দুই-তিন মাস সংসার চলে। এই গ্রামের কৃষক আহসান হাবীব (৩০) বলেন, ইঁদুর ফসলের বড় শত্রু। তাই ধানকুড়ানিরা গর্ত খুঁড়ে ধান সংগ্রহ করলে কৃষকেরা তাদের বাধা দেন না। বরং গর্ত খোঁড়ার কারণে খেত থেকে ইঁদুর পালিয়ে যায়। এতে ফসলের ক্ষতিও কিছুটা কমে। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু ফাত্তাহ্ মো. রওশন কবির বলেন, কেবল আমন ধানের মৌসুমেই মাঠে মাঠে ধানকুড়ানিদের দেখা মেলে। এই ইঁদুরধান সংগ্রহের বিষয়টি বাংলার আবহমান কৃষি সংস্কৃতিরই অংশ।

Tag :
জনপ্রিয় পোস্ট

ইঁদুরের গর্ত খুঁড়ে ধান সংগ্রহ, তাতেই চলে বেঁচে থাকার লড়াই

ইঁদুরের গর্ত খুঁড়ে ধান সংগ্রহ, তাতেই চলে বেঁচে থাকার লড়াই

আপডেটের সময়: ০৫:৪৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

কুড়িগ্রাম প্রতিনিধি: হেমন্তের মাঠজুড়ে পাকা আমন ধান। কৃষকেরা যখন ধান কাটায় ব্যস্ত, তখন সেই খেতেই অন্য এক সংগ্রামে নামেন ভূমিহীন ও দরিদ্র নারীরা। তাদের হাতে কাস্তে নেই, নেই নিজের জমি। তারা খুঁজে বেড়ান ইঁদুরের গর্ত। সেই গর্ত খুঁড়লেই মেলে ইঁদুরের জমিয়ে রাখা ধান। এই ধানই তাদের কাছে ‘ইঁদুরধান’। কারও দুই মাস, কারও তিন মাসের খাবারের সংস্থান হয় এই ধানে। অভাবের সংসারে ইঁদুরের গর্তই যেন তাদের বেঁচে থাকার অবলম্বন। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার তালুক গ্রামের মুন্নি বেগম (৫৮) তেমনই একজন। স্বামী মারা যাওয়ার পর পাঁচ মেয়েকে নিয়ে তার সংসার। পরিবারের নিজস্ব কোনো জমি নেই। তাই আমন ধান কাটার মৌসুম এলেই মাঠে মাঠে ঘুরে ইঁদুরের গর্ত খুঁজতে থাকেন তিনি। এরপর মাটি খুঁড়ে বের করেন ইঁদুরের জমিয়ে রাখা ধান। মুন্নি বেগম জানান, প্রতিবছর এভাবে ইঁদুরের গর্ত খুঁড়ে চার মণের বেশি ধান সংগ্রহ করতে পারেন। সেই ধানে তার প্রায় দুই মাসের খাবারের সংস্থান হয়। তিনি বলেন, অভাব আছে দ্যাখিতো হামরাগুলা ইন্দুরের খাইল খুরি ধান আনি। হামরাগুলা ধানকুড়ানি হয়া গ্যাছি। ইন্দুরধান হামার সম্বল।

আরও পড়ুনঃ  মানিকগঞ্জে স্কুলের সামনে দাড়িয়ে থাকা বাসে আগুন

 

কুড়িগ্রাম সদর উপজেলার হেমেরকুটি গ্রামের শেফালী বেগম (৪৫)ও জীবিকার তাগিদে ধানকুড়ানির কাজ করেন। তার ভাষ্য, একটি গর্ত খুঁড়ে ধান বের করতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই সংগ্রহ। তবে কাজটি ঝুঁকিপূর্ণও। কখনো কখনো গর্তের ভেতর থেকে সাপ বেরিয়ে আসে। তাই প্রতিটি গর্ত খোঁড়ার সময় থাকতে হয় সতর্ক। রাজারহাট উপজেলার বাছড়া বাজার এলাকার তসলিমা বেগম (৪৭) গত বছর ছেলের বউকে সঙ্গে নিয়ে ইঁদুরের গর্ত থেকে প্রায় ৯ মণ ধান সংগ্রহ করেছিলেন। তিনি বলেন, হামারতো আর জমি নাই যে ধান আবাদ করমো। ইন্দুরের খাইল খুঁড়ি কিছু ধান পাই। তাক দিয়া দুই-তিন মাস সংসার চলে। এই গ্রামের কৃষক আহসান হাবীব (৩০) বলেন, ইঁদুর ফসলের বড় শত্রু। তাই ধানকুড়ানিরা গর্ত খুঁড়ে ধান সংগ্রহ করলে কৃষকেরা তাদের বাধা দেন না। বরং গর্ত খোঁড়ার কারণে খেত থেকে ইঁদুর পালিয়ে যায়। এতে ফসলের ক্ষতিও কিছুটা কমে। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু ফাত্তাহ্ মো. রওশন কবির বলেন, কেবল আমন ধানের মৌসুমেই মাঠে মাঠে ধানকুড়ানিদের দেখা মেলে। এই ইঁদুরধান সংগ্রহের বিষয়টি বাংলার আবহমান কৃষি সংস্কৃতিরই অংশ।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ৪৩৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার