Dhaka ০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দক্ষিণ কেরানীগঞ্জে দিনেদুপুরে মসজিদে এসি চুরি: সিসিটিভিতে ধরা পড়ল চোর চক্র দেবিদ্বারে বালু দস্যুদের রুখতে প্রশাসনের অভিযান চিকিৎসকদের পেশাগত দায়িত্বে রাজনীতি যেন বাধা না হয়: প্রধানমন্ত্রী ভিসা জটিলতায় কুষ্টিয়া থেকে ফিরছেন পায়ে হেঁটে হজযাত্রার স্বপ্ন দেখা দুলাল এইআই প্রযুক্তি ব্যবহার করে এমপি নাসের রহমানের  অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে আসামি গ্রেপ্তার বগুড়ায় প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত শাহ ফতেহ আলী সেতু উদ্বোধন পাবনায় যুবলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ দেখতে একই হলেও এই মাছ ইলিশ নয় উৎসবমুখর পরিবেশে কাউনিয়া রেলবাজার পরিবহন সমিতির নির্বাচন ঈদগাঁওয়ে বসতঘরে ডাকাতি প্রতিহত: সাহসিকতার পরিচয় দিয়ে এক ডাকাতকে ধরলেন যুবক,

আলীকদমে চাকা পাংচার হয়ে যাত্রীবাহী বাস গাছের সাথে ধাক্কা: অন্তত ১১ যাত্রী আহত

মোঃরাসেল বিশেষ প্রতিনিধি

আলীকদম-চকরিয়া সড়কের আলীকদম কলেজ সংলগ্ন ঢালু এলাকায় চাকা পাংচার হয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের গাছের সাথে সজোরে ধাক্কা খেয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় বাসের অন্তত ১১ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তবে সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আজ (শনিবার) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, চকরিয়া থেকে যাত্রী নিয়ে একটি লোকাল বাস আলীকদমের উদ্দেশ্যে আসছিল। গাড়িটি আলীকদম কলেজ সংলগ্ন ঢালু স্থানে পৌঁছালে আকস্মিক বাসের একটি চাকা পাংচার হয়ে ফেটে যায়। এতে চালক তাৎক্ষণিকভাবে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি সড়কের পাশে থাকা একটি বড় গাছের সাথে সজোরে ধাক্কা খায়। ধাক্কার তীব্রতায় বাসের সম্মুখভাগ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং গাছের একাংশ বাসের ভেতরে ঢুকে পড়ে।দুর্ঘটনার বিকট শব্দ শুনে আলীকদম কলেজ ও তারাবনিয়া পাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা বাসের জানালা ও দুমড়ে-মুচড়ে যাওয়া অংশ থেকে আটকে পড়া রক্তাক্ত যাত্রীদের উদ্ধার করা শুরু করেন। পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করে।হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের হাত-পা ভেঙে যাওয়ায় এবং মাথায় গুরুতর আঘাত থাকায় তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণের প্রক্রিয়া চলছে।দুর্ঘটনার বিষয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, “বাসটি ঢালু রাস্তা দিয়ে নামার সময় হঠাৎ চাকা ফেটে যায়। চালক নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করলেও গতি থাকায় গাড়িটি সরাসরি গাছের ওপর গিয়ে আছড়ে পড়ে। স্থানীয়রা সময়মতো এগিয়ে না এলে বাসের ভেতরের যাত্রীদের উদ্ধার করা কঠিন হতো।”আলীকদম থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে সড়ক সচল করার কাজ চলছে এবং আহতদের চিকিৎসার বিষয়টি তদারকি করা হচ্ছে।

আরও পড়ুনঃ  জুলাই থেকে গণঅভ্যুত্থান বদলে যাওয়া বাংলাদেশের ইতিহাসের মোড়
Tag :
জনপ্রিয় পোস্ট

দক্ষিণ কেরানীগঞ্জে দিনেদুপুরে মসজিদে এসি চুরি: সিসিটিভিতে ধরা পড়ল চোর চক্র

আলীকদমে চাকা পাংচার হয়ে যাত্রীবাহী বাস গাছের সাথে ধাক্কা: অন্তত ১১ যাত্রী আহত

আপডেটের সময়: ০৪:৩৮:২৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

মোঃরাসেল বিশেষ প্রতিনিধি

আলীকদম-চকরিয়া সড়কের আলীকদম কলেজ সংলগ্ন ঢালু এলাকায় চাকা পাংচার হয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের গাছের সাথে সজোরে ধাক্কা খেয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় বাসের অন্তত ১১ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তবে সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আজ (শনিবার) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, চকরিয়া থেকে যাত্রী নিয়ে একটি লোকাল বাস আলীকদমের উদ্দেশ্যে আসছিল। গাড়িটি আলীকদম কলেজ সংলগ্ন ঢালু স্থানে পৌঁছালে আকস্মিক বাসের একটি চাকা পাংচার হয়ে ফেটে যায়। এতে চালক তাৎক্ষণিকভাবে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি সড়কের পাশে থাকা একটি বড় গাছের সাথে সজোরে ধাক্কা খায়। ধাক্কার তীব্রতায় বাসের সম্মুখভাগ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং গাছের একাংশ বাসের ভেতরে ঢুকে পড়ে।দুর্ঘটনার বিকট শব্দ শুনে আলীকদম কলেজ ও তারাবনিয়া পাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা বাসের জানালা ও দুমড়ে-মুচড়ে যাওয়া অংশ থেকে আটকে পড়া রক্তাক্ত যাত্রীদের উদ্ধার করা শুরু করেন। পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করে।হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের হাত-পা ভেঙে যাওয়ায় এবং মাথায় গুরুতর আঘাত থাকায় তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণের প্রক্রিয়া চলছে।দুর্ঘটনার বিষয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, “বাসটি ঢালু রাস্তা দিয়ে নামার সময় হঠাৎ চাকা ফেটে যায়। চালক নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করলেও গতি থাকায় গাড়িটি সরাসরি গাছের ওপর গিয়ে আছড়ে পড়ে। স্থানীয়রা সময়মতো এগিয়ে না এলে বাসের ভেতরের যাত্রীদের উদ্ধার করা কঠিন হতো।”আলীকদম থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে সড়ক সচল করার কাজ চলছে এবং আহতদের চিকিৎসার বিষয়টি তদারকি করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ফ্যাসিবাদ হাসিনা সরকার পতনের ২ বছর পূর্তি উপলক্ষ্যে, মাদারগঞ্জে বিএনপি কর্তৃক গণমিছিলের আয়োজন ও আনন্দ র‍্যালী