Dhaka ১০:২৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঈশ্বরদীর পাকশীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১ অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরি, সিরাজগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা ‘সংস্কৃতি ও শিক্ষাই জাতির মূল শক্তি’: রোমানা মাহমুদ পানছড়িতে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল লালপুর উপজেলা প্রেসক্লাবের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মান্দায় আওয়ামী ফ্যাসিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিরাজগঞ্জের বেলকুচিতে অস্ত্রসহ পিতা-পুত্র আটক মানুষ ইলিশ খায় নাকি ইলিশ মানুষ খায় চট্টগ্রামকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা হবে -জেলা প্রশাসক বাঁশখালীতে এনামুল হকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন, মশারি বিতরণ

অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরি, সিরাজগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ সময় দেখুন

ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার চায়না বাঁধ ও হোসেনপুর এলাকায় রেস্টুরেন্ট ও কেক তৈরির কারখানায় অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। অভিযান সূত্রে জানা যায়, হোসেনপুর এলাকার মেসার্স লামহা ডেকোরেটেড কেক প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে কেক ও বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগ পাওয়া যায়। পাশাপাশি বার্গার তৈরির ব্রেডে প্রয়োজনীয় লেবেল না থাকায় প্রতিষ্ঠানটির মালিক মো. বিজয় শেখকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  পানছড়িতে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

এ ছাড়া চায়না বাঁধ এলাকার যমুনা ফাস্টফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টের ম্যানেজার মো. আরিয়ানকে ৩ হাজার টাকা এবং ডিঙী রেস্টুরেন্টের মালিক মো. শিহাবউদ্দিন খানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে কয়েকটি বাজারে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর, সরবরাহ ও বিক্রয় পরিস্থিতিও তদারকি করা হয় বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আরও পড়ুনঃ  কাউনিয়া টেপামধুপুরে আশার শিক্ষা কর্মসূচি সঞ্জীবনী কর্মশালা
Tag :
জনপ্রিয় পোস্ট

ঈশ্বরদীর পাকশীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১

অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরি, সিরাজগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেটের সময়: ০৮:৪৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার চায়না বাঁধ ও হোসেনপুর এলাকায় রেস্টুরেন্ট ও কেক তৈরির কারখানায় অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। অভিযান সূত্রে জানা যায়, হোসেনপুর এলাকার মেসার্স লামহা ডেকোরেটেড কেক প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে কেক ও বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগ পাওয়া যায়। পাশাপাশি বার্গার তৈরির ব্রেডে প্রয়োজনীয় লেবেল না থাকায় প্রতিষ্ঠানটির মালিক মো. বিজয় শেখকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  চিরিরবন্দরে জুয়া খেলায় এক ব্যাক্তির ১৫ দিনের কারাদণ্ড

এ ছাড়া চায়না বাঁধ এলাকার যমুনা ফাস্টফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টের ম্যানেজার মো. আরিয়ানকে ৩ হাজার টাকা এবং ডিঙী রেস্টুরেন্টের মালিক মো. শিহাবউদ্দিন খানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে কয়েকটি বাজারে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর, সরবরাহ ও বিক্রয় পরিস্থিতিও তদারকি করা হয় বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আরও পড়ুনঃ  সাভারে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ০২কর্মী গ্রেপ্তার