Dhaka ০২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
লালপুরে অপরাধ দমনে সাফল্যে, ৭ মাসে ৮১২ আসামি গ্রেফতার ওসি শফিকুলের নেতৃত্বে ‎ধামরাইয়ে প্রাইভেটকার-ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ ‎ রাজশাহীতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় বইমেলার উদ্বোধন বইয়ের আলোয় আলোকিত সমাজ গড়ার আহ্বান রেঞ্জ ডিআইজির গাজীপুরে শ্রমিক-পুলিশ ঘণ্টাব্যাপী সংঘর্ষ সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল। ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা ট্রেনে মলম পার্টির কবলে প্রাণ গেল যাত্রীর, চারজন আটক রুফটপ সোলারে বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি নিরাপত্তার নতুন সম্ভাবনা: ডিসি ফরিদা চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার অ’সময়ের টানা ৪’দিনের বৃষ্টিতে চাঁদপুরে কৃষি জমিতে ফলানো’ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য

আল আমিন ছৈয়াল, চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার ফ্ল্যাটে বৃদ্ধা লুৎফুন্নাহার (৬৫) হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় প্রধান অভিযুক্ত নিহতের ১৬ বছর বয়সী নাতি মোঃ সিয়াম প্রধানীয়াকে মামলা রুজুর ৪২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সে।সোমবার (২৩ নভেম্বর) চাঁদপুর জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডের জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার একটি কক্ষ থেকে লুৎফুন্নাহারের হাত-পা বাঁধা ও গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। তিনি চলতি মাসের ১ নভেম্বর ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে ওঠেন এবং সেখানে একাই বসবাস করতেন।

 

এ ঘটনায় নিহতের চতুর্থ মেয়ে নাহিদা আক্তার (৩৬) বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন। ২১ নভেম্বর দায়ের করা মামলাটি এফআইআর নম্বর ৮৩, জিআর নম্বর ১৫৩১ এবং পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়। মামলার তদন্তভার গ্রহণ করেন চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন রিকাবদার। পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহতের নাতি মোঃ সিয়াম প্রধানীয়াকে শনাক্ত করা হয়। পরে ২২ নভেম্বর বিকেল ৫টা ২৫ মিনিটে জোড়পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সিয়াম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। সে মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং নিহতের তৃতীয় মেয়ে জান্নাত বেগমের বড় ছেলে।

 

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার সিয়ামের দেখানো মতে নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার টয়লেটের পাইপের ভেতর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। এ ছাড়া তার নিজ বাড়ির শয়নকক্ষে স্টিলের আলমারির নিচ থেকে নিহতের স্বর্ণের চেইন, একটি আংটি ও এক জোড়া কানের দুল উদ্ধার করা হয়। পরে এসব আলামত জব্দ করা হয়েছে। পরবর্তীতে গ্রেপ্তার সিয়ামকে আদালতে সোপর্দ করা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহম্মেদসহ থানা পুলিশ ও পিবিআইয়ের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

লালপুরে অপরাধ দমনে সাফল্যে, ৭ মাসে ৮১২ আসামি গ্রেফতার ওসি শফিকুলের নেতৃত্বে

অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য

আপডেটের সময়: ০৯:১১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

আল আমিন ছৈয়াল, চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার ফ্ল্যাটে বৃদ্ধা লুৎফুন্নাহার (৬৫) হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় প্রধান অভিযুক্ত নিহতের ১৬ বছর বয়সী নাতি মোঃ সিয়াম প্রধানীয়াকে মামলা রুজুর ৪২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সে।সোমবার (২৩ নভেম্বর) চাঁদপুর জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডের জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার একটি কক্ষ থেকে লুৎফুন্নাহারের হাত-পা বাঁধা ও গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। তিনি চলতি মাসের ১ নভেম্বর ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে ওঠেন এবং সেখানে একাই বসবাস করতেন।

আরও পড়ুনঃ  ভূমি মন্ত্রণালয়ের পরিপত্রের পরও রায়পুরে ৩ বছর ৩ মাস একই কর্মস্থলে নকিব

 

এ ঘটনায় নিহতের চতুর্থ মেয়ে নাহিদা আক্তার (৩৬) বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন। ২১ নভেম্বর দায়ের করা মামলাটি এফআইআর নম্বর ৮৩, জিআর নম্বর ১৫৩১ এবং পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়। মামলার তদন্তভার গ্রহণ করেন চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন রিকাবদার। পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহতের নাতি মোঃ সিয়াম প্রধানীয়াকে শনাক্ত করা হয়। পরে ২২ নভেম্বর বিকেল ৫টা ২৫ মিনিটে জোড়পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সিয়াম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। সে মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং নিহতের তৃতীয় মেয়ে জান্নাত বেগমের বড় ছেলে।

আরও পড়ুনঃ  ইসলামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই, নিঃস্ব দুই পরিবার

 

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার সিয়ামের দেখানো মতে নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার টয়লেটের পাইপের ভেতর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। এ ছাড়া তার নিজ বাড়ির শয়নকক্ষে স্টিলের আলমারির নিচ থেকে নিহতের স্বর্ণের চেইন, একটি আংটি ও এক জোড়া কানের দুল উদ্ধার করা হয়। পরে এসব আলামত জব্দ করা হয়েছে। পরবর্তীতে গ্রেপ্তার সিয়ামকে আদালতে সোপর্দ করা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহম্মেদসহ থানা পুলিশ ও পিবিআইয়ের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  দীঘিনালা জোনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্পেইন সম্পন্ন