
এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া
বগুড়ার পুলিশ লাইন্স এলাকায় কর্মরত এক এএসআই’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে পুলিশ লাইন্সের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হলে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
নিহত এএসআই (নি:) মোঃ আরিফুল ইসলাম (বিপি নং-৮৮০৭১২৭৪৮৫) নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বদ্মবিল ঘরিয়া গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে। তিনি বগুড়া পুলিশ লাইন্সের বেতার বিভাগে দায়িত্ব পালন করতেন।
জানা গেছে, শুক্রবার সকালে সহকর্মীরা তাকে নিজ কক্ষের ভেতরে ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এদিকে, এ ঘটনায় পুলিশ সদস্যদের মধ্যে শোকের পরিবেশ বিরাজ করছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রতিবেদকের নাম 



















