Dhaka ০৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাগরপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ধামরাই প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক মাসুদ, সাংগঠনিক সম্পাদক মামুন আহমেদ জয়,প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল আমিন আ.লীগের ৫২ নেতাকর্মীসহ ঢাকায় ৫৫০ জন গ্রেপ্তার: ডিএমপি ধুনটে বিস্ফোরক মামলায় সাবেক যুবলীগ নেতা কারাগারে ​ রূপসায় নৈহাটি মাদ্রাসায় বার্ষিক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত মান্দায় আমন ধান-চাল সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ১ হাজার ৪২ মেট্রিক টন সাভার ও আশুলিয়ায় পৃথক স্থানে তিন বাসে আগুন কাউনিয়ায় আওয়ামীলীগকে সংঘটিত করা যুবলীগ নেতা মোশাররফ গ্রেপ্তার কবি নেহাল হাফিজের প্রথম মৃত্যুবার্ষিকীতে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবে আলোচনা ও দোয়া লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজ’র শিক্ষা উপকরণ বিতরণ

নওগাঁর বদলগাছীতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষা শুরু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:২৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৮৬ সময় দেখুন

মোঃ ফরহাদ হোসেন, স্টাফ রিপোর্টার নওগাঁ:নওগাঁর বদলগাছী উপজেলায় বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেধা মূল্যায়ন পরীক্ষা-২০২৬ শুরু হয়েছে।শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ ফরহাদ হোসেন জানান, এবারের পরীক্ষায় উপজেলার ১৯টি কিন্ডারগার্টেনের মোট ৬১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।প্রতি বছরের মতো এবারও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে উৎসবমুখর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করে। এ আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

 

অভিভাবকরা জানান, তাদের সন্তানরা এ ধরনের মেধা মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা প্রতি বছর এ ধরনের পরীক্ষার আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বদলগাছী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ ইমাম মোশারফ। পরিদর্শনকালে তিনি বলেন, বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষা-২০২৬ সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। এ সময় উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অঞ্জন কুমার কুণ্ডু উপস্থিত ছিলেন।পরীক্ষার হল সচিব হাফিজার রহমান বলেন, বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতিবছরই এ মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারও শান্তিপূর্ণ পরিবেশে উপজেলার ১৯টি কিন্ডারগার্টেনের ৬১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

 

শিক্ষার্থীদের মেধা বিকাশ, সুস্থ প্রতিযোগিতা এবং শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাগরপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নওগাঁর বদলগাছীতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষা শুরু

আপডেটের সময়: ০৪:২৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মোঃ ফরহাদ হোসেন, স্টাফ রিপোর্টার নওগাঁ:নওগাঁর বদলগাছী উপজেলায় বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেধা মূল্যায়ন পরীক্ষা-২০২৬ শুরু হয়েছে।শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ ফরহাদ হোসেন জানান, এবারের পরীক্ষায় উপজেলার ১৯টি কিন্ডারগার্টেনের মোট ৬১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।প্রতি বছরের মতো এবারও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে উৎসবমুখর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করে। এ আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আরও পড়ুনঃ  মান্দায় আমন ধান-চাল সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ১ হাজার ৪২ মেট্রিক টন

 

অভিভাবকরা জানান, তাদের সন্তানরা এ ধরনের মেধা মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা প্রতি বছর এ ধরনের পরীক্ষার আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বদলগাছী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ ইমাম মোশারফ। পরিদর্শনকালে তিনি বলেন, বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষা-২০২৬ সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। এ সময় উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অঞ্জন কুমার কুণ্ডু উপস্থিত ছিলেন।পরীক্ষার হল সচিব হাফিজার রহমান বলেন, বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতিবছরই এ মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারও শান্তিপূর্ণ পরিবেশে উপজেলার ১৯টি কিন্ডারগার্টেনের ৬১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

আরও পড়ুনঃ  ধুনটে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি, নগদ টাকাসহ ৫ লাখ টাকার মালামাল খোয়া

 

শিক্ষার্থীদের মেধা বিকাশ, সুস্থ প্রতিযোগিতা এবং শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  ফরিদপুরে বিস্ফোরক মামলার আসামিসহ আটক ৪, দুজনের কারাদণ্ড