Dhaka ০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাতামুহুরী বদরখালীর প্যারাবন কেটে মাছের ঘের নির্মাণ আমতলী বাজারের কলা ব্যবসায়ী কামরুল ফকির নিখোঁজ, সন্ধান চায় পরিবার নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা। শালিখার নতুন ইউএনও যোগদান উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১ অস্তিত্ব সংকটে বরিশালের জাহাজ নির্মাণশিল্প

হোসেনপুরে প্রধান শিক্ষিকাকে না জানিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৫১ সময় দেখুন

নাজমুল ফয়েজ টুটুল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ঐতিহ্যবাহী শামছুল ইসলাম আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেলের মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। প্রধান শিক্ষিকাকে অবগত না করে এবং তাঁর অনুমোদন ছাড়াই এডহক কমিটি গঠন করা হয়েছে—এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিদ্যালয়সংলগ্ন এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক, শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেলের মনোনয়ন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং অবিলম্বে তাঁর মনোনয়ন বাতিল করে নতুন করে গ্রহণযোগ্য ব্যক্তিকে সভাপতি নিয়োগের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে এমন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া প্রয়োজন, যাঁর সামাজিক গ্রহণযোগ্যতা, শিক্ষানুরাগ, সততা ও সর্বমহলে আস্থা রয়েছে। তাঁদের অভিযোগ, শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেলকে সভাপতি মনোনীত করায় স্থানীয়ভাবে বিতর্ক ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। বক্তারা আরও অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকারের আমলে তাঁর আপন ছোট ভাই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে বাদী হয়ে কিশোরগঞ্জ আদালতে মামলা করেছিলেন। তাঁদের দাবি, এমন রাজনৈতিকভাবে বিতর্কিত পরিবারের সদস্যকে শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখলে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়তে পারে। তাঁরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাব ও বিতর্কের ঊর্ধ্বে রাখা জরুরি। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এডহক কমিটির সভাপতি মনোনয়নের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে একজন সৎ, যোগ্য, শিক্ষানুরাগী ও সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তিকে সভাপতি হিসেবে নিয়োগ দিতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের প্রতি আহ্বান জানান তাঁরা। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহিনা সুলতানা লিজা বলেন, তাঁর অনুমোদন কিংবা অবগতি ছাড়াই কীভাবে এডহক কমিটি গঠন করা হলো, তা জানতে পেরে তিনি বিস্মিত হয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং কমিটি বাতিলের দাবিতে ইতোমধ্যে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন সভাপতি পদপ্রার্থী হাফিজ উদ্দিন, দাতা সদস্য টিটু, রাজনৈতিক নেতা এরশাদ, সিরাজ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা দ্রুত বিষয়টি তদন্ত করে বিতর্কের অবসান এবং শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর ২০২৬ তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. মো. মাসুদ রানা খানের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেলকে শামছুল ইসলাম আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়। এ মনোনয়নকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মানববন্ধনের মাধ্যমে নিজেদের প্রতিবাদ ও দাবি তুলে ধরেন এলাকাবাসী। এ বিষয়ে নবমনোনীত এডহক কমিটির সভাপতি শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেল বলেন, কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ও তাঁদের অভিভাবক জননেতা মাজহারুল ইসলাম মাজহারের ডিও (ডেমি অফিসিয়াল) লেটারের মাধ্যমে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তাঁকে এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করেছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

মাতামুহুরী বদরখালীর প্যারাবন কেটে মাছের ঘের নির্মাণ

হোসেনপুরে প্রধান শিক্ষিকাকে না জানিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ

আপডেটের সময়: ০৭:০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

নাজমুল ফয়েজ টুটুল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ঐতিহ্যবাহী শামছুল ইসলাম আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেলের মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। প্রধান শিক্ষিকাকে অবগত না করে এবং তাঁর অনুমোদন ছাড়াই এডহক কমিটি গঠন করা হয়েছে—এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিদ্যালয়সংলগ্ন এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক, শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেলের মনোনয়ন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং অবিলম্বে তাঁর মনোনয়ন বাতিল করে নতুন করে গ্রহণযোগ্য ব্যক্তিকে সভাপতি নিয়োগের দাবি জানান।

আরও পড়ুনঃ  শরীরে গুলি নিয়েই মারা গেলেন জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন

মানববন্ধনে বক্তারা বলেন, একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে এমন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া প্রয়োজন, যাঁর সামাজিক গ্রহণযোগ্যতা, শিক্ষানুরাগ, সততা ও সর্বমহলে আস্থা রয়েছে। তাঁদের অভিযোগ, শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেলকে সভাপতি মনোনীত করায় স্থানীয়ভাবে বিতর্ক ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। বক্তারা আরও অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকারের আমলে তাঁর আপন ছোট ভাই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে বাদী হয়ে কিশোরগঞ্জ আদালতে মামলা করেছিলেন। তাঁদের দাবি, এমন রাজনৈতিকভাবে বিতর্কিত পরিবারের সদস্যকে শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখলে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়তে পারে। তাঁরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাব ও বিতর্কের ঊর্ধ্বে রাখা জরুরি। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এডহক কমিটির সভাপতি মনোনয়নের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে একজন সৎ, যোগ্য, শিক্ষানুরাগী ও সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তিকে সভাপতি হিসেবে নিয়োগ দিতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের প্রতি আহ্বান জানান তাঁরা। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহিনা সুলতানা লিজা বলেন, তাঁর অনুমোদন কিংবা অবগতি ছাড়াই কীভাবে এডহক কমিটি গঠন করা হলো, তা জানতে পেরে তিনি বিস্মিত হয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং কমিটি বাতিলের দাবিতে ইতোমধ্যে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  নি'ষি'দ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের বি'ক্ষো'ভ মিছিল

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন সভাপতি পদপ্রার্থী হাফিজ উদ্দিন, দাতা সদস্য টিটু, রাজনৈতিক নেতা এরশাদ, সিরাজ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা দ্রুত বিষয়টি তদন্ত করে বিতর্কের অবসান এবং শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর ২০২৬ তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. মো. মাসুদ রানা খানের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেলকে শামছুল ইসলাম আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়। এ মনোনয়নকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মানববন্ধনের মাধ্যমে নিজেদের প্রতিবাদ ও দাবি তুলে ধরেন এলাকাবাসী। এ বিষয়ে নবমনোনীত এডহক কমিটির সভাপতি শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেল বলেন, কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ও তাঁদের অভিভাবক জননেতা মাজহারুল ইসলাম মাজহারের ডিও (ডেমি অফিসিয়াল) লেটারের মাধ্যমে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তাঁকে এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করেছে।

আরও পড়ুনঃ  নান্দনিক চট্টগ্রাম গড়তে পরিচ্ছন্নতার পাশাপাশি মানুষের নিরাপত্তাও জরুরি: ডিসি জাহিদ