Dhaka ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আমতলী বাজারের কলা ব্যবসায়ী কামরুল ফকির নিখোঁজ, সন্ধান চায় পরিবার নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা। শালিখার নতুন ইউএনও যোগদান উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১ অস্তিত্ব সংকটে বরিশালের জাহাজ নির্মাণশিল্প কাউনিয়ায় অপরাধ দমনে নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি

শরীরে গুলি নিয়েই মারা গেলেন জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:১১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৪৫ সময় দেখুন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের ছররা গুলিতে গুরুতর আহত জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন (৪০) দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। শরীরে ছড়িয়ে থাকা গুলির যন্ত্রণা ও উন্নত চিকিৎসার অভাবে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানে তিনি। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের উত্তর হরিশ্বর গ্রামে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। গুলিবিদ্ধ আহত জুলাইযোদ্ধা হিসেবে তাঁর গেজেট নম্বর ১১৬৩। তিনি তিন ছেলে ও এক মেয়ের জনক। স্বজনরা জানান, পেশায় ঝালমুড়ি ও আচার বিক্রেতা বিপ্লব হোসেন ২০২৪ সালের ১৯ জুলাই দোকানের মালামাল কিনতে রংপুরে যান। ওইদিন বিকেল ৪টার দিকে রাজপথে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল দেখে তিনি আন্দোলনে অংশ নেন। এ সময় পুলিশের ছররা গুলিতে গুরুতর আহত হন তিনি। তাঁর শরীরে ৬০টির বেশি গুলি লাগে।

 

তৎকালীন সরকারের দমননীতির কারণে আহত অবস্থায় গোপনে কাউনিয়া হাসপাতালে সাময়িক চিকিৎসা নিলেও পরে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হন। সরকার পরিবর্তনের পর চিকিৎসকরা তাঁর শরীর থেকে কয়েকটি গুলি অপসারণ করতে সক্ষম হন। তবে প্রায় অর্ধশত গুলি শরীরের চামড়ার নিচে ও বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকায় সেগুলো অপসারণ করা সম্ভব হয়নি। চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু আর্থিক সংকটের কারণে বিদেশে চিকিৎসা করানো সম্ভব হয়নি। গত তিন মাস ধরে হঠাৎ শয্যাশায়ী হয়ে পড়েন বিপ্লব। শেষ পর্যন্ত শুক্রবার নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন তিনি। বিপ্লবের বৃদ্ধা মা তহিরন বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ছেলের উন্নত চিকিৎসা করাতে পারিনি। সরকারি অনুদানের টাকা দিয়েই চিকিৎসা খরচ ও সংসার চালানোর চেষ্টা করেছি। গুলির ঘটনার পর থেকে আমার ছেলে সবসময় শরীর ব্যথার কথা বলত। উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হলে হয়তো আমার ছেলে বেঁচে যেত।

 

বিপ্লবের স্ত্রী ফুলেরা বেগম বলেন, ‘আমার স্বামী দীর্ঘদিন অসুস্থ ছিলেন। সরকারের কিছু অনুদান পেলেও তাঁর উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। কেউ খোঁজখবরও নিতে আসেননি। সুচিকিৎসার অভাবেই আমার স্বামী মারা গেছেন। বিপ্লবের মৃত্যুর খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাঁর বাড়িতে ছুটে যান। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাফন-কাফনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয় এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

আমতলী বাজারের কলা ব্যবসায়ী কামরুল ফকির নিখোঁজ, সন্ধান চায় পরিবার

শরীরে গুলি নিয়েই মারা গেলেন জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন

আপডেটের সময়: ১০:১১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের ছররা গুলিতে গুরুতর আহত জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন (৪০) দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। শরীরে ছড়িয়ে থাকা গুলির যন্ত্রণা ও উন্নত চিকিৎসার অভাবে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানে তিনি। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের উত্তর হরিশ্বর গ্রামে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। গুলিবিদ্ধ আহত জুলাইযোদ্ধা হিসেবে তাঁর গেজেট নম্বর ১১৬৩। তিনি তিন ছেলে ও এক মেয়ের জনক। স্বজনরা জানান, পেশায় ঝালমুড়ি ও আচার বিক্রেতা বিপ্লব হোসেন ২০২৪ সালের ১৯ জুলাই দোকানের মালামাল কিনতে রংপুরে যান। ওইদিন বিকেল ৪টার দিকে রাজপথে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল দেখে তিনি আন্দোলনে অংশ নেন। এ সময় পুলিশের ছররা গুলিতে গুরুতর আহত হন তিনি। তাঁর শরীরে ৬০টির বেশি গুলি লাগে।

আরও পড়ুনঃ  সারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ গোপালগঞ্জের ঘটনার দ্রুত বিচার দাবিতে লামায় বিএনপির বিক্ষোভ

 

তৎকালীন সরকারের দমননীতির কারণে আহত অবস্থায় গোপনে কাউনিয়া হাসপাতালে সাময়িক চিকিৎসা নিলেও পরে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হন। সরকার পরিবর্তনের পর চিকিৎসকরা তাঁর শরীর থেকে কয়েকটি গুলি অপসারণ করতে সক্ষম হন। তবে প্রায় অর্ধশত গুলি শরীরের চামড়ার নিচে ও বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকায় সেগুলো অপসারণ করা সম্ভব হয়নি। চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু আর্থিক সংকটের কারণে বিদেশে চিকিৎসা করানো সম্ভব হয়নি। গত তিন মাস ধরে হঠাৎ শয্যাশায়ী হয়ে পড়েন বিপ্লব। শেষ পর্যন্ত শুক্রবার নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন তিনি। বিপ্লবের বৃদ্ধা মা তহিরন বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ছেলের উন্নত চিকিৎসা করাতে পারিনি। সরকারি অনুদানের টাকা দিয়েই চিকিৎসা খরচ ও সংসার চালানোর চেষ্টা করেছি। গুলির ঘটনার পর থেকে আমার ছেলে সবসময় শরীর ব্যথার কথা বলত। উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হলে হয়তো আমার ছেলে বেঁচে যেত।

আরও পড়ুনঃ  শালিখার নতুন ইউএনও যোগদান

 

বিপ্লবের স্ত্রী ফুলেরা বেগম বলেন, ‘আমার স্বামী দীর্ঘদিন অসুস্থ ছিলেন। সরকারের কিছু অনুদান পেলেও তাঁর উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। কেউ খোঁজখবরও নিতে আসেননি। সুচিকিৎসার অভাবেই আমার স্বামী মারা গেছেন। বিপ্লবের মৃত্যুর খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাঁর বাড়িতে ছুটে যান। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাফন-কাফনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয় এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।

আরও পড়ুনঃ  লালপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন যুবদল নেতা!