
স্টাফ রিপোর্টার আব্দুর রহমান মোল্লা: অদ্য ১০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, সকাল ১১:০০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ নিয়ন্ত্রণ এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদারে নানামুখী দিকনির্দেশনা প্রদান করা হয়।
ঢাকা জেলার জেলা প্রশাসক মিজ ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। এতে সংশ্লিষ্ট সংসদ সদস্যবৃন্দ এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের চলমান তৎপরতা তুলে ধরে জানান, ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে।
বিশেষ করে সাভার, আশুলিয়া ও ইপিজেড শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিরসন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিল্পকারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম বজায় রাখতে পুলিশ মাঠপর্যায়ে সক্রিয় রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সভায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা, অপরাধ দমন, কিশোর অপরাধ প্রতিরোধ এবং ‘মব ভায়োলেন্স’ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বিত সহযোগিতার ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে জনগণের জানমালের সুরক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় ঢাকা জেলা পুলিশ বদ্ধপরিকর বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন পুলিশ সুপার।
প্রতিবেদকের নাম 























