Dhaka ১০:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নেত্রকোণায় ডিবি’র বড় সাফল্য ৩৭ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার সফিপুর উড়ালসড়কে মর্মান্তিক দুর্ঘটনা: মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্বামী-স্ত্রী ও শিশুসন্তানসহ নিহত ৩ ধুনটে ড্রেন নির্মাণকাজে মজুরি ও সরঞ্জাম আত্মসাতের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি ​ কাউনিয়ায় প্রত্যাশা-২ প্রকল্পের প্রবাস বন্ধু ফোরামের আলোচনা সভা ঢাকার ধামরাইয়ে প্রতিবন্ধী মেয়ের গহনা চুরির অভিযোগে আটক 2 ধামইরহাটে আদিবাসীদের প্রতিবাদী র‌্যালী,মানবন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান রাজনগরে ভূমি অফিসের সামনে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীজুড়ে ডিএমপির চেকপোস্ট বাড়ানো হয়েছে নজরদারি এমপির ছেলে স্ত্রী ও ভাগনেকে সারের ডিলারশিপ দেওয়া হয়েছে: হাসনাত আবদুল্লাহ জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

কালিগঞ্জ থেকে শুভাঢ্যা পর্যন্ত খালের সংস্কারে প্রাণ ফিরছে কেরানীগঞ্জে: এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের জোয়ার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:৫৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২১ সময় দেখুন

​স্টাফ রিপোর্টার, আব্দুর রহমান মোল্লা: কেরানীগঞ্জের মানুষের দীর্ঘদিনের দুঃখ ও জনদুর্ভোগের অবসান ঘটিয়ে অবশেষে অত্যন্ত গতিশীল ও সুশৃঙ্খলভাবে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ শুভাঢ্যা খালের সংস্কার ও পুনর্খনন কাজ। কালিগঞ্জ থেকে শুরু করে ব্যস্ততম গোলাম বাজার হয়ে শুভাঢ্যা পর্যন্ত পুরো এলাকাজুড়ে এখন চলছে এই বিশাল কর্মযজ্ঞ।

১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার সকাল ১০:০০ টায় সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, গোলাম বাজার সংলগ্ন এলাকায় ভারী এক্সকাভেটর দিয়ে অত্যন্ত নিখুঁত ও পেশাদারিত্বের সাথে খালের ময়লা-আবর্জনা অপসারণ এবং সংস্কার কাজ পরিচালিত হচ্ছে। দীর্ঘদিনের অবহেলা আর দখল-দূষণে মৃতপ্রায় হয়ে থাকা খালটির এমন দৃশ্য দেখতে এবং কাজের অগ্রগতি উপভোগ করতে খালের পাড়ে ভিড় জমিয়েছেন শত শত উৎসুক ও আশাবাদী সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ  ভাবনহাটি খেওয়া ঘাটে সেতুর দাবি, মাঝি না থাকায় দুর্ভোগে শত শত মানুষ

​কালিগঞ্জ থেকে গোলাম বাজার—পুরো এলাকাজুড়ে এখন বইছে স্বস্তির সুবাতাস। এককালের দুর্গন্ধময় ও জঞ্জালভপূর্ণ খালটি আজ সংস্কারের ছোঁয়ায় নতুন রূপ নিতে শুরু করায় এলাকাবাসীর মনে আনন্দের সীমা নেই। স্থানীয়দের চোখে-মুখে ফুটে উঠেছে আগামী দিনের জলাবদ্ধতামুক্ত, সুন্দর ও আধুনিক পরিবেশের রঙিন স্বপ্ন। সাধারণ মানুষ অত্যন্ত আশাবাদী যে, এই মহতী উদ্যোগের ফলে শুভাঢ্যা ও গোলাম বাজার এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা ও দূষণ সমস্যার স্থায়ী সমাধান হবে।

আরও পড়ুনঃ  ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: শিল্পাঞ্চল ও সার্বিক নিরাপত্তা জোরদারে কঠোর সতর্কতার নির্দেশ ​

​কাজের এই চমৎকার গতি ও গুণগত মান দেখে স্থানীয় এলাকাবাসী দারুণ সন্তুষ্ট। কাজ সম্পন্ন হওয়ার পর এই জনপদের মানুষ একটি পরিচ্ছন্ন ও স্বস্তিদায়ক পরিবেশ উপহার পাবে—এমন প্রত্যাশায় এলাকাবাসী আগামী দিনে বড় ধরনের আনন্দ-উল্লাস ও উৎসব করার প্রস্তুতি নিচ্ছেন। খালের এই সংস্কার কাজ পুরোপুরি বাস্তবায়ন হলে পুরো কেরানীগঞ্জবাসীর জীবনযাত্রার মানে এক ইতিবাচক ও দূরপ্রসারী পরিবর্তন আসবে বলে জোরালো অভিমত প্রকাশ করছেন সচেতন মহল।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জ শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত: বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ​
Tag :
জনপ্রিয় পোস্ট

নেত্রকোণায় ডিবি’র বড় সাফল্য ৩৭ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার

কালিগঞ্জ থেকে শুভাঢ্যা পর্যন্ত খালের সংস্কারে প্রাণ ফিরছে কেরানীগঞ্জে: এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের জোয়ার

আপডেটের সময়: ০২:৫৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

​স্টাফ রিপোর্টার, আব্দুর রহমান মোল্লা: কেরানীগঞ্জের মানুষের দীর্ঘদিনের দুঃখ ও জনদুর্ভোগের অবসান ঘটিয়ে অবশেষে অত্যন্ত গতিশীল ও সুশৃঙ্খলভাবে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ শুভাঢ্যা খালের সংস্কার ও পুনর্খনন কাজ। কালিগঞ্জ থেকে শুরু করে ব্যস্ততম গোলাম বাজার হয়ে শুভাঢ্যা পর্যন্ত পুরো এলাকাজুড়ে এখন চলছে এই বিশাল কর্মযজ্ঞ।

১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার সকাল ১০:০০ টায় সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, গোলাম বাজার সংলগ্ন এলাকায় ভারী এক্সকাভেটর দিয়ে অত্যন্ত নিখুঁত ও পেশাদারিত্বের সাথে খালের ময়লা-আবর্জনা অপসারণ এবং সংস্কার কাজ পরিচালিত হচ্ছে। দীর্ঘদিনের অবহেলা আর দখল-দূষণে মৃতপ্রায় হয়ে থাকা খালটির এমন দৃশ্য দেখতে এবং কাজের অগ্রগতি উপভোগ করতে খালের পাড়ে ভিড় জমিয়েছেন শত শত উৎসুক ও আশাবাদী সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ  ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

​কালিগঞ্জ থেকে গোলাম বাজার—পুরো এলাকাজুড়ে এখন বইছে স্বস্তির সুবাতাস। এককালের দুর্গন্ধময় ও জঞ্জালভপূর্ণ খালটি আজ সংস্কারের ছোঁয়ায় নতুন রূপ নিতে শুরু করায় এলাকাবাসীর মনে আনন্দের সীমা নেই। স্থানীয়দের চোখে-মুখে ফুটে উঠেছে আগামী দিনের জলাবদ্ধতামুক্ত, সুন্দর ও আধুনিক পরিবেশের রঙিন স্বপ্ন। সাধারণ মানুষ অত্যন্ত আশাবাদী যে, এই মহতী উদ্যোগের ফলে শুভাঢ্যা ও গোলাম বাজার এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা ও দূষণ সমস্যার স্থায়ী সমাধান হবে।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জ শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত: বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ​

​কাজের এই চমৎকার গতি ও গুণগত মান দেখে স্থানীয় এলাকাবাসী দারুণ সন্তুষ্ট। কাজ সম্পন্ন হওয়ার পর এই জনপদের মানুষ একটি পরিচ্ছন্ন ও স্বস্তিদায়ক পরিবেশ উপহার পাবে—এমন প্রত্যাশায় এলাকাবাসী আগামী দিনে বড় ধরনের আনন্দ-উল্লাস ও উৎসব করার প্রস্তুতি নিচ্ছেন। খালের এই সংস্কার কাজ পুরোপুরি বাস্তবায়ন হলে পুরো কেরানীগঞ্জবাসীর জীবনযাত্রার মানে এক ইতিবাচক ও দূরপ্রসারী পরিবর্তন আসবে বলে জোরালো অভিমত প্রকাশ করছেন সচেতন মহল।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে সিএনজি চালক নিখোঁজ, খাগুরতা-বাটুলিয়ায় পরিত্যক্ত অবস্থায় মিলল গাড়ি ‎ ‎