Dhaka ১২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধামইরহাটে সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযানে ফেলে গেল ৬৪ বোতল ফেনসিডিল বিপ্লব ও সংহতি দিবস, জাতীয় ঐক্যের গুরুত্বপূর্ণ অধ্যায়: এমপি মিলন ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত ফেসবুকের পোস্ট দেখে প্রতিবন্ধী শিশু সাদিয়াকে ইউএনও’র হুইলচেয়ার প্রদান বকেয়া টাকা চাওয়ায় প্রবাসীর বাড়িতে মধ্যযুগীয় তাণ্ডব: দুই বোনকে পিটিয়ে জখম ও শ্লীলতাহানি শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত অক্টোবরে গড়ে পণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ আমন ধানের সংগ্রহ শুরু ২৪ নভেম্বর দাম ৩৫ টাকা কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও র‍্যালি

নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা

মোঃ শওকত আলী, নগরকান্দা উপজেলা প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে নগরকান্দা বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি চালানো হয়। এ সময় পণ্যের মোড়কে বাধ্যতামূলক প্যাকেটজাতকরণ আইন লঙ্ঘন করায় বড়পাইকান্দি গ্রামের বাসিন্দা মো. পান্নু কাজির চালের দোকানে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  জিয়াউর রহমান দেশের ভিত্তি তৈরি করে দিয়ে গেছেন বিদ্যুৎ,খনিজ ও জ্বালানি মন্ত্রী,টুকু

একই অভিযানে বাজারের ‘দৃষ্টি নন্দন’ নামের একটি ফাস্টফুডের দোকানে তল্লাশি চালানো হয়। সেখানে ফ্রিজে সংরক্ষিত পচা মাংস, নষ্ট পাউরুটি ও বাটার বান পাওয়া যায়। অস্বাস্থ্যকর পরিবেশে এসব খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী দোকানের মালিক মো. ফোরকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহী জেলা প্রাণিসম্পদ দপ্তরে তথ্য দিতে অপারগতা, এলডিডিপি প্রকল্পে কোটি টাকার অনিয়মের অভিযোগ

অভিযান চলাকালে উপজেলা পাট কর্মকর্তা আব্দুস সালাম, অফিস সহকারী স্বপন বাবু, মোহাম্মদ নাজমুল হুদাসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ঢাকায় গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিচ্ছেন লালপুরের ১০ ইউনিয়নের সদস্যরা

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার নিশ্চিতকরণ এবং বাজারে পণ্যের সঠিক মান বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা

আপডেটের সময়: ০৫:২১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬

মোঃ শওকত আলী, নগরকান্দা উপজেলা প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে নগরকান্দা বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি চালানো হয়। এ সময় পণ্যের মোড়কে বাধ্যতামূলক প্যাকেটজাতকরণ আইন লঙ্ঘন করায় বড়পাইকান্দি গ্রামের বাসিন্দা মো. পান্নু কাজির চালের দোকানে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে নকল চকলেট কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

একই অভিযানে বাজারের ‘দৃষ্টি নন্দন’ নামের একটি ফাস্টফুডের দোকানে তল্লাশি চালানো হয়। সেখানে ফ্রিজে সংরক্ষিত পচা মাংস, নষ্ট পাউরুটি ও বাটার বান পাওয়া যায়। অস্বাস্থ্যকর পরিবেশে এসব খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী দোকানের মালিক মো. ফোরকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  জিয়াউর রহমান দেশের ভিত্তি তৈরি করে দিয়ে গেছেন বিদ্যুৎ,খনিজ ও জ্বালানি মন্ত্রী,টুকু

অভিযান চলাকালে উপজেলা পাট কর্মকর্তা আব্দুস সালাম, অফিস সহকারী স্বপন বাবু, মোহাম্মদ নাজমুল হুদাসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ভেদরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা