Dhaka ০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফটিকছড়িতে দাখিলের পর আলিমেও সেরা উপজেলায় আবারও ১ম স্থান অর্জন করল মাদ্রাসা ডিসি জাহিদের উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক বর্জ্য যাবে পুনর্ব্যবহারে মান্দায় ১ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি টিপু লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটায় জেলা প্রশাসনের অভিযান, তিনটি চিমনি ও দুটি করাতকল উচ্ছেদ ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত কাউনিয়ায় এইচ এস সি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২৪ শিক্ষার্থী হামলা- অপহরণের প্রতিবাদে টঙ্গীতে সাংবাদিকদের মানববন্ধন: দোষীদের গ্রেপ্তারের দাবি বগুড়ায় এইচএসসিতে ভয়াবহ ফল বিপর্যয়! পাঁচ কলেজের ৫৪ পরীক্ষার্থীর একজনও পাস করেনি বগুড়ার শাজাহানপুরে নিজ বাড়ি থেকে ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার সাজেক বিওপিতে ৫৪বিজিবির উদ্যোগে জন সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কুলাউড়ায় দৃষ্টিনন্দন মডেল মসজিদের শুভ উদ্বোধন, একসঙ্গে নামাজ পড়তে পারবেন ৯০০ মুসল্লি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:২৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ২৬ সময় দেখুন

‎আহমেদ আক্তার রানা,‎কুলাউড়া প্রতিনিধি:
‎
‎মৌলভীবাজারের কুলাউড়ায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে নবনির্মিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। শুক্রবার (৩০ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে ফিতা কেটে দৃষ্টিনন্দন ও আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ মডেল মসজিদের শুভ উদ্বোধন করা হয়।‎উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন কুলাউড়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম।

আরও পড়ুনঃ  জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতায় বাহরুল উলুম মাদরাসার সাফল্য,

‎নবনির্মিত এ মডেল মসজিদটি তিনতলাবিশিষ্ট। প্রকল্পের নকশা অনুযায়ী এর আয়তন ১ হাজার ৬৮০ দশমিক ১৪ বর্গমিটার। এখানে একসঙ্গে প্রায় ৯০০ জন মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। উপজেলা পর্যায়ের মডেল মসজিদ নির্মাণে প্রকল্পের নির্ধারিত ব্যয় ১৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা।
‎আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এ মসজিদে ধর্মীয় ইবাদত-বন্দেগির পাশাপাশি ইসলামি শিক্ষা, গবেষণা, সংস্কৃতি ও জ্ঞানচর্চার সুযোগ সৃষ্টির পরিকল্পনা রয়েছে। এটি স্থানীয় মুসল্লিদের ধর্মীয় কার্যক্রম পরিচালনার পাশাপাশি ইসলামি মূল্যবোধ ও সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
‎উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, আলেম-ওলামা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
‎কুলাউড়ায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ মডেল মসজিদ চালু হওয়ায় স্থানীয় মুসল্লিদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় যুবদল ঐক্যবদ্ধ থাকার আহ্বান
Tag :
জনপ্রিয় পোস্ট

ফটিকছড়িতে দাখিলের পর আলিমেও সেরা উপজেলায় আবারও ১ম স্থান অর্জন করল মাদ্রাসা

কুলাউড়ায় দৃষ্টিনন্দন মডেল মসজিদের শুভ উদ্বোধন, একসঙ্গে নামাজ পড়তে পারবেন ৯০০ মুসল্লি

আপডেটের সময়: ০৪:২৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

‎আহমেদ আক্তার রানা,‎কুলাউড়া প্রতিনিধি:
‎
‎মৌলভীবাজারের কুলাউড়ায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে নবনির্মিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। শুক্রবার (৩০ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে ফিতা কেটে দৃষ্টিনন্দন ও আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ মডেল মসজিদের শুভ উদ্বোধন করা হয়।‎উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন কুলাউড়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম।

আরও পড়ুনঃ  কাজিপুরের গান্ধাইল ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

‎নবনির্মিত এ মডেল মসজিদটি তিনতলাবিশিষ্ট। প্রকল্পের নকশা অনুযায়ী এর আয়তন ১ হাজার ৬৮০ দশমিক ১৪ বর্গমিটার। এখানে একসঙ্গে প্রায় ৯০০ জন মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। উপজেলা পর্যায়ের মডেল মসজিদ নির্মাণে প্রকল্পের নির্ধারিত ব্যয় ১৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা।
‎আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এ মসজিদে ধর্মীয় ইবাদত-বন্দেগির পাশাপাশি ইসলামি শিক্ষা, গবেষণা, সংস্কৃতি ও জ্ঞানচর্চার সুযোগ সৃষ্টির পরিকল্পনা রয়েছে। এটি স্থানীয় মুসল্লিদের ধর্মীয় কার্যক্রম পরিচালনার পাশাপাশি ইসলামি মূল্যবোধ ও সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
‎উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, আলেম-ওলামা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
‎কুলাউড়ায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ মডেল মসজিদ চালু হওয়ায় স্থানীয় মুসল্লিদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  গাজীপুরের কালিয়াকৈরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ‎ ‎