Dhaka ০১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঈশ্বরদীর পাকশীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১ অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরি, সিরাজগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা ‘সংস্কৃতি ও শিক্ষাই জাতির মূল শক্তি’: রোমানা মাহমুদ পানছড়িতে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল লালপুর উপজেলা প্রেসক্লাবের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মান্দায় আওয়ামী ফ্যাসিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিরাজগঞ্জের বেলকুচিতে অস্ত্রসহ পিতা-পুত্র আটক মানুষ ইলিশ খায় নাকি ইলিশ মানুষ খায় চট্টগ্রামকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা হবে -জেলা প্রশাসক বাঁশখালীতে এনামুল হকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন, মশারি বিতরণ

লালপুরের সালামপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: গুদামসহ ৪ দোকান ভস্মীভূত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৮৫ সময় দেখুন

শাকিব আহম্মেদ,লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের সালামপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে একটি গুদামঘরসহ দুটি দর্জির দোকান ও একটি কাপড়ের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ১০ থেকে ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে সালামপুর বাজারের জনতা ব্যাংক ভবনের নিচতলার দক্ষিণ পাশের মার্কেটের একটি গুদামঘর থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আগুনের সূত্রপাত হওয়া গুদামঘরটিতে সয়াবিন তেল, ডিজেলসহ বিভিন্ন ধরনের দাহ্য তেল ও বিপুল পরিমাণ মুদিখানার সামগ্রী মজুত ছিল। ফলে মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশের দুটি দর্জির দোকান ও একটি কাপড়ের দোকানকে গ্রাস করে।

আরও পড়ুনঃ  হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ফায়ার সার্ভিস ও স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত সাপেক্ষে পরবর্তীতে নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুনঃ  বুড়িগঙ্গা নদীতে ভেসে যাচ্ছে অজ্ঞাতপরিচয়ের মরদেহ
Tag :
জনপ্রিয় পোস্ট

ঈশ্বরদীর পাকশীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১

লালপুরের সালামপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: গুদামসহ ৪ দোকান ভস্মীভূত

আপডেটের সময়: ১০:৩০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

শাকিব আহম্মেদ,লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের সালামপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে একটি গুদামঘরসহ দুটি দর্জির দোকান ও একটি কাপড়ের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ১০ থেকে ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে সালামপুর বাজারের জনতা ব্যাংক ভবনের নিচতলার দক্ষিণ পাশের মার্কেটের একটি গুদামঘর থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আগুনের সূত্রপাত হওয়া গুদামঘরটিতে সয়াবিন তেল, ডিজেলসহ বিভিন্ন ধরনের দাহ্য তেল ও বিপুল পরিমাণ মুদিখানার সামগ্রী মজুত ছিল। ফলে মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশের দুটি দর্জির দোকান ও একটি কাপড়ের দোকানকে গ্রাস করে।

আরও পড়ুনঃ  দেশব্যাপী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জে বিএনপির সমাবেশ

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ফায়ার সার্ভিস ও স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত সাপেক্ষে পরবর্তীতে নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুনঃ  টিম জার্নালিস্ট’সে আইন পরামর্শক হিসেবে হাইকোর্টের আইনজীবী মোস্তফা মহসিনের যোগদান*