Dhaka ১০:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধুনট উপজেলা ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে কোরআন খতম ও মোনাজাত অনুষ্ঠিত পুরান ঢাকার বংশালে হেলমেটের গোডাউনে ভয়াবহ আগুন বীট মডেল স্কুলে ক্রীড়া ও সংস্কৃতিতে কৃতিত্ব অর্জনকারী ৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেবিদ্বারে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত তারাগঞ্জের উন্নয়নে দিনভর মতবিনিময় ও নানা কর্মসূচিতে সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা পাবনার ঈশ্বরদীতে দীর্ঘ ২ বছর ধরে নিখোঁজ থাকা কিশোরের মরদেহ উদ্ধার মান্দায় প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি শাহীন নোয়াখালীতে গ্রেপ্তার সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন লালপুরে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু সম্মেলনের ১০ মাস পর আংশিক নেতৃত্বেই স্থবির কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ফটিকছড়িতে আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্ত

মুহাম্মদ নেজাম উদ্দিন ​বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম: “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে ফটিকছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আজ রবিবার (১৬ আগস্ট) ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলার বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্য নিয়ে তিনি স্থানীয় জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আরও পড়ুনঃ  শাজাহানপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক করতোয়া’র ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৫১তম বছরের পদার্পণ উদযাপিত

উপজেলা মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং সফল মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন। ​আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় মৎস্যসম্পদের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি মাছের আধুনিক চাষ পদ্ধতি, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং উৎপাদন বাড়াতে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ  রায়পুর উপজেলা ভূমি অফিসের নৈশ প্রহরী হেলালের ভিডিও চিএে ঘুষ গ্রহণ
Tag :
জনপ্রিয় পোস্ট

ধুনট উপজেলা ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে কোরআন খতম ও মোনাজাত অনুষ্ঠিত

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ফটিকছড়িতে আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্ত

আপডেটের সময়: ০৬:২১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

মুহাম্মদ নেজাম উদ্দিন ​বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম: “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে ফটিকছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আজ রবিবার (১৬ আগস্ট) ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলার বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্য নিয়ে তিনি স্থানীয় জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আরও পড়ুনঃ  পদ্মায় ভয়াবহ ভাঙন, আতঙ্কে ঘর সরাচ্ছেন জাজিরার বাসিন্দারা

উপজেলা মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং সফল মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন। ​আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় মৎস্যসম্পদের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি মাছের আধুনিক চাষ পদ্ধতি, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং উৎপাদন বাড়াতে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ  মান্দায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ