Dhaka ০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় অপহরণকৃত স্কুল ছাত্রী উদ্ধার সহ গ্রেফতার -১ ভুতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা মোড়েলগঞ্জ-শরণখোলার গ্রাহকরা বৈষম্যবিরোধী আন্দোলনে ককটেল বিস্ফোরক মামলায়, আওয়ামী লীগ নেতা গ্রেফতার মৌলভীবাজারে নিখোঁজের পর নদীতে মিললো ৫ বছরের শিশুর মৃ’ত’দেহ স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক হস্তান্তর যাত্রীবাহী বাসে অভিনব কায়দায় গাঁজা পাচার, কুমিল্লায় দুই নারী গ্রেপ্তার জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইনঃ বন্দর ইপিআই জোনের ৬ ওয়ার্ডে এ ক্যাপসুল খাওয়ানো হয় ডিমলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন গাজীপুরে বনভূমি দখল: বন কর্মকর্তাদের বিরুদ্ধে যোগসাজশ ও কোটি টাকার বাণিজ্যের অভিযোগ রাজবাড়ী গোয়ালন্দে মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ গ্রেপ্তার

যাত্রীবাহী বাসে অভিনব কায়দায় গাঁজা পাচার, কুমিল্লায় দুই নারী গ্রেপ্তার

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় চলন্ত বাসে তল্লাশি চালিয়ে সাত কেজি গাঁজাসহ দুই নারী মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। ২৮ জুন (রোববার) সকালে মহাসড়কের একটি অস্থায়ী চেকপোস্টে ঢাকাগামী ‘পাপিয়া ট্রান্সপোর্ট’-এর দুটি পৃথক বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা ও বর্তমানে গাজীপুরের টঙ্গীর বাসিন্দা আঞ্জু বেগম (৪৫) এবং ঢাকার দারুস সালাম থানা এলাকার বাসিন্দা মৌসুমী (৩৪)। ​হাইওয়ে পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কুমিল্লা রিজিয়নের নির্দেশনায় ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার একটি বিশেষ দল ছয়ঘড়িয়া এলাকায় অবস্থান নেয়।

আরও পড়ুনঃ  মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে গাইবান্ধায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত

সকাল ৯টা ও সাড়ে ৯টার দিকে দুটি পৃথক বাসে তল্লাশিকালে ওই দুই নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে নারী পুলিশের সহায়তায় তাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের শরীরে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় (বডি ফিটিং) আঞ্জু বেগমের কাছ থেকে চার কেজি এবং মৌসুমীর কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।​ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মহাসড়ক দিয়ে মাদকের চোরাচালান বন্ধে হাইওয়ে পুলিশের এই চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  দুর্নীতি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
Tag :
জনপ্রিয় পোস্ট

গাইবান্ধায় অপহরণকৃত স্কুল ছাত্রী উদ্ধার সহ গ্রেফতার -১

যাত্রীবাহী বাসে অভিনব কায়দায় গাঁজা পাচার, কুমিল্লায় দুই নারী গ্রেপ্তার

আপডেটের সময়: ০৪:৩৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় চলন্ত বাসে তল্লাশি চালিয়ে সাত কেজি গাঁজাসহ দুই নারী মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। ২৮ জুন (রোববার) সকালে মহাসড়কের একটি অস্থায়ী চেকপোস্টে ঢাকাগামী ‘পাপিয়া ট্রান্সপোর্ট’-এর দুটি পৃথক বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা ও বর্তমানে গাজীপুরের টঙ্গীর বাসিন্দা আঞ্জু বেগম (৪৫) এবং ঢাকার দারুস সালাম থানা এলাকার বাসিন্দা মৌসুমী (৩৪)। ​হাইওয়ে পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কুমিল্লা রিজিয়নের নির্দেশনায় ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার একটি বিশেষ দল ছয়ঘড়িয়া এলাকায় অবস্থান নেয়।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে অবহিতকরন সভা

সকাল ৯টা ও সাড়ে ৯টার দিকে দুটি পৃথক বাসে তল্লাশিকালে ওই দুই নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে নারী পুলিশের সহায়তায় তাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের শরীরে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় (বডি ফিটিং) আঞ্জু বেগমের কাছ থেকে চার কেজি এবং মৌসুমীর কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।​ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মহাসড়ক দিয়ে মাদকের চোরাচালান বন্ধে হাইওয়ে পুলিশের এই চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় অপহরণকৃত স্কুল ছাত্রী উদ্ধার সহ গ্রেফতার -১