Dhaka ০২:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফেইসবুকে ইসলাম ও নবীজিকে নিয়ে অশালীন মন্তব্য বিচার চেয়ে উত্তেজিত জনতার বিক্ষোভ মিছিল পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে উঠেছে বনভূমি দখল সচেতনতার অভাবে একটি শিশুও যেন ঝুঁকিতে না পড়ে: ডিসি ফরিদা গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফের ব্যবস্থাপনায় ৫দিন ব্যাপী শোহাদা-ই কারবালা মাহফিলের ৩য় দিবস সম্পন্ন তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার কালশীতে ট্রাফিক পুলিশের তৎপরতায় স্বর্ণালঙ্কার ও মোবাইলসহ ছিনতাইকারী আটক তেকানীতে নিষিদ্ধ ছাত্রলীগের ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল মনপুরায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে ডিএসসিসি, বিডি ক্লিন ও রেড ক্রিসেন্টের যৌথ সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন

বেগম খালেদা জিয়ার প্রস্তাবিত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার দাবিতে জামালপুরে মানববন্ধন

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ২০০১ সালে প্রস্তাবিত স্থানে ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার দাবিতে বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। মানববন্ধন থেকে বক্তারা দ্রুত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। সোমবার (২২ জুন) সকাল ১০টায় উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচির কারণে মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচলে কিছুটা ধীরগতি দেখা দিলেও দীর্ঘ যানজট এড়াতে শাজাহানপুর থানা ও শেরপুর হাইওয়ে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষাবিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ছাত্র প্রতিনিধি এবং স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দীর্ঘ ২৫ বছর আগে প্রস্তাবিত ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ এখনো বাস্তবায়নের মুখ দেখেনি। ফলে উত্তরাঞ্চলের হাজারো শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এবং দূরবর্তী এলাকায় পড়াশোনা করতে গিয়ে অতিরিক্ত অর্থনৈতিক চাপের মুখোমুখি হচ্ছে। তারা আরও বলেন, জামালপুর এলাকার ভৌগোলিক অবস্থান, মনোরম পরিবেশ, উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা, নির্মাণাধীন বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ ও রেলস্টেশন এবং পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-এর নিকটবর্তী অবস্থান একটি আধুনিক ও গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য অত্যন্ত উপযোগী। এখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে শিক্ষা ও গবেষণার প্রসারের পাশাপাশি স্থানীয় অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, আবাসন, পরিবহন ও সেবাখাতের ব্যাপক উন্নয়ন ঘটবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

আরও পড়ুনঃ  মোবাইল গেম নিয়ে বিরোধে বন্ধুকে হত্যা: শোক ও উদ্বেগের ছায়া কেরানীগঞ্জে

বক্তারা দাবি করেন, বগুড়ার কৃতী সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া সফর শেষে ফেরার পথে জামালপুর এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে আশ্বাস দিয়েছেন। এছাড়া বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করেছেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছেন। মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত কার্যক্রম গ্রহণের দাবি জানান। একই সঙ্গে এ বিষয়ে সকল ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন (হারেজ), আবু শাহিন সানি, সাবেক আহ্বায়ক আবুল বাশার, উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ ছোটন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্রসহ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জের ৭ নং সিধুলী ইউনিয়ন বিএনপির নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
Tag :
জনপ্রিয় পোস্ট

ফেইসবুকে ইসলাম ও নবীজিকে নিয়ে অশালীন মন্তব্য বিচার চেয়ে উত্তেজিত জনতার বিক্ষোভ মিছিল

বেগম খালেদা জিয়ার প্রস্তাবিত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার দাবিতে জামালপুরে মানববন্ধন

আপডেটের সময়: ০৭:০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬