Dhaka ১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নানা অনিয়মের মধ্যে দিয়ে চলছে কিশোরগঞ্জ উপজেলার সয়ড়াগন্ধা দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাদারগঞ্জের ৭ নং সিধুলী ইউনিয়ন বিএনপির নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কাউনিয়ায় কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু আগামী ২৫ জুলাই গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সিজন-৩ : জুরিবোর্ড সভা অনুষ্ঠিত ঈদগাঁওয়ে জমি নিয়ে বিরোধ: সৌদি প্রবাসীকে কুপিয়ে জখম, চমেকে প্রেরণ দিনাজপুরে আইনজীবী সারোয়ার জাহান হীরার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন পবিত্র আশুরা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা: তাজিয়া মিছিলে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বিসিক শিল্প এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়ায় নগর শ্রমিক কল্যাণের গভীর উদ্বেগ হিলিতে পৃথক মাদক অভিযানে ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হয়রানি: ভাইরাল ভিডিওর ঘটনায় টিকটকার গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, নওগাঁ:
ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারে ঘুরতে আসা এক বিদেশি পর্যটককে বিরক্ত ও হয়রানির অভিযোগে ভাইরাল ভিডিওর ঘটনায় এক টিকটকারকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ। সোমবার (২২ জুন) জয়পুরহাট জেলার বুজরুক এলাকা থেকে অভিযুক্ত আব্দুল মাবুত হিরোকে আটক করা হয়।
জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক যুবক বিদেশি পর্যটকের হাত ধরে টেনে-হিঁচড়ে এবং নানাভাবে বিরক্ত করে টিকটক ভিডিও তৈরির চেষ্টা করছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই এ ঘটনাকে দেশের পর্যটন শিল্প ও আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  বদলগাছীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পাহাড়পুর বৌদ্ধ বিহারের তত্ত্বাবধায়ক ফজলুল করিম আরজু জানান, ভাইরাল ভিডিওটি তাঁর নজরে আসার পরপরই তিনি ট্যুরিস্ট পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  আরও একলাখ টন ক্রুড অয়েলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে

তিনি বলেন, “পাহাড়পুরে আগত দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সক্রিয় হতে হবে।”
পাহাড়পুর ট্যুরিস্ট পুলিশ ইন্সপেক্টর জানান, গ্রেপ্তারকৃত আব্দুল মাবুত হিরোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, পাহাড়পুর বৌদ্ধ বিহার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য স্থান। প্রতি বছর দেশি-বিদেশি হাজারো পর্যটক এ ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনে আসেন। সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক এ ধরনের ঘটনা দেশের পর্যটন খাতের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুনঃ  ফুলবাড়ী ২৯ বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে মালিকসহ নেশাজাতীয় ট্যাবলেট আটক
Tag :
জনপ্রিয় পোস্ট

নানা অনিয়মের মধ্যে দিয়ে চলছে কিশোরগঞ্জ উপজেলার সয়ড়াগন্ধা দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হয়রানি: ভাইরাল ভিডিওর ঘটনায় টিকটকার গ্রেপ্তার

আপডেটের সময়: ০৪:৫১:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

স্টাফ রিপোর্টার, নওগাঁ:
ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারে ঘুরতে আসা এক বিদেশি পর্যটককে বিরক্ত ও হয়রানির অভিযোগে ভাইরাল ভিডিওর ঘটনায় এক টিকটকারকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ। সোমবার (২২ জুন) জয়পুরহাট জেলার বুজরুক এলাকা থেকে অভিযুক্ত আব্দুল মাবুত হিরোকে আটক করা হয়।
জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক যুবক বিদেশি পর্যটকের হাত ধরে টেনে-হিঁচড়ে এবং নানাভাবে বিরক্ত করে টিকটক ভিডিও তৈরির চেষ্টা করছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই এ ঘটনাকে দেশের পর্যটন শিল্প ও আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  ভোলায় ১২০৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ: ৩টি দোকান সিলগালা

পাহাড়পুর বৌদ্ধ বিহারের তত্ত্বাবধায়ক ফজলুল করিম আরজু জানান, ভাইরাল ভিডিওটি তাঁর নজরে আসার পরপরই তিনি ট্যুরিস্ট পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কুলিয়ারচরে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, থানায় অভিযোগ