
এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বগুড়া জেলা জাতীয়তাবাদী যুবদল শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করেছে। মঙ্গলবার (১৬ জুন) জেলা যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মো. আবু হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় যুবদলের অনুমোদনক্রমে শাজাহানপুর উপজেলা যুবদলের সভাপতি হিসেবে মো. বেলাল হোসেন বাবু এবং সাধারণ সম্পাদক হিসেবে রেজাউল করিম রেজাকে মনোনীত করা হয়েছে।
কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান যুবদলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে শাজাহানপুর উপজেলা যুবদল আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে। নেতাকর্মীদের মতে, নতুন কমিটির নেতৃত্বে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং দলের আদর্শ বাস্তবায়নে যুবদলের ভূমিকা আরও বেগবান হবে।
প্রতিবেদকের নাম 


















