Dhaka ০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাগরপুরে তিন দিনব্যাপী বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন জয়মনি উইনার্স ক্লাব থানারহাট মডেল মাদরাসার দোয়া ও বিদায় অনুষ্ঠান মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে: নৌপরিবহন মন্ত্রী সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকার শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার, ৫১৫ পিস ইয়াবা উদ্ধার সিরাজগঞ্জের রায়গঞ্জে নদীর পাড়ে মাদক সেবন, আটক -১ পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ১২ আসামী গ্রেফতার বান্দরবান এলজিইডি’তে লুটপাটের ‘হরিলুট নিশ্চুপ নির্বাহী প্রকৌশলী, রাজবাড়ীতে ১০ টি ফিলিং স্টেশনের একটিতেও তেল না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি জানালো শিক্ষা বোর্ড

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৩৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ১৯৩ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ দেশজুড়ে লাখো শিক্ষার্থী ও অভিভাবকের অপেক্ষার অবসান ঘটিয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি জানিয়েছে শিক্ষা বোর্ড। পরীক্ষাগুলো সুষ্ঠু, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জুন মাসের শেষ সপ্তাহে।

আরও পড়ুনঃ  গ্রামাঞ্চলে তীব্র লোডশেডিং গরমে মানুষের হাঁসফাঁস

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ কার্যক্রম শুরু হবে আগামী ১ মার্চ থেকে। স্বাভাবিক পরিস্থিতিতে প্রতিবছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও করোনা মহামারি ও পরবর্তী বিভিন্ন বাস্তবতার কারণে গত কয়েক বছর ধরে নির্ধারিত সূচি বজায় রাখা সম্ভব হয়নি। চলতি বছর জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাসের সময়সূচি বিবেচনায় নিয়ে এসএসসি পরীক্ষা কিছুটা পিছিয়ে এপ্রিলের শেষ সপ্তাহে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষা এবং ফরম পূরণের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে কেন্দ্র ব্যবস্থাপনা পর্যন্ত চূড়ান্ত প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  মার্কিন নৌ-অবরোধ না তুললে লোহিত সাগরের বাণিজ্য পথ বন্ধের হুমকি ইরানের

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির জানিয়েছেন, পরীক্ষার জন্য বোর্ডের প্রস্তুতি প্রায় সম্পন্ন। তিনি বলেন, টেস্ট পরীক্ষা ও ফরম পূরণসহ প্রাথমিক কার্যক্রম শেষের পথে। তবে মাঠপর্যায় থেকে বিশেষ কোনো অনুরোধ এলে ফরম পূরণের সময় দু-একদিন বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হতে পারে।

আরও পড়ুনঃ  প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫

এইচএসসি পরীক্ষার প্রসঙ্গে তিনি আরও জানান, ১ মার্চ থেকে ফরম পূরণ শুরু করে এক থেকে দুই সপ্তাহের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষাগুলো নির্বিঘ্নে আয়োজন করা সম্ভব হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাগরপুরে তিন দিনব্যাপী বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি জানালো শিক্ষা বোর্ড

আপডেটের সময়: ০৪:৩৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ দেশজুড়ে লাখো শিক্ষার্থী ও অভিভাবকের অপেক্ষার অবসান ঘটিয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি জানিয়েছে শিক্ষা বোর্ড। পরীক্ষাগুলো সুষ্ঠু, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জুন মাসের শেষ সপ্তাহে।

আরও পড়ুনঃ  মানবপাচার-মাদকের বিরুদ্ধে অভিযান শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ কার্যক্রম শুরু হবে আগামী ১ মার্চ থেকে। স্বাভাবিক পরিস্থিতিতে প্রতিবছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও করোনা মহামারি ও পরবর্তী বিভিন্ন বাস্তবতার কারণে গত কয়েক বছর ধরে নির্ধারিত সূচি বজায় রাখা সম্ভব হয়নি। চলতি বছর জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাসের সময়সূচি বিবেচনায় নিয়ে এসএসসি পরীক্ষা কিছুটা পিছিয়ে এপ্রিলের শেষ সপ্তাহে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষা এবং ফরম পূরণের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে কেন্দ্র ব্যবস্থাপনা পর্যন্ত চূড়ান্ত প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির জানিয়েছেন, পরীক্ষার জন্য বোর্ডের প্রস্তুতি প্রায় সম্পন্ন। তিনি বলেন, টেস্ট পরীক্ষা ও ফরম পূরণসহ প্রাথমিক কার্যক্রম শেষের পথে। তবে মাঠপর্যায় থেকে বিশেষ কোনো অনুরোধ এলে ফরম পূরণের সময় দু-একদিন বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হতে পারে।

আরও পড়ুনঃ  খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান