Dhaka ০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় বাংলাদেশ প্রেসক্লাবের জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্য সুদৃঢ় করার প্রত্যয়, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস: অভিযুক্ত খাদ্য কর্মকর্তা হারুন অর-রশিদ খাদ্য অধিদপ্তরে বদলি শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শ্রীপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবার মৃত্যু বাঁশখালীতে উৎসবমুখর পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপন দক্ষিণ কেরানীগঞ্জে তিন কন্যার পর সাগর মোল্লার ঘরে ফুটফুটে পুত্রসন্তানের জন্ম ​ রায়পুরে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রমের উদ্বোধন, দক্ষতা উন্নয়নে গুরুত্ব লালপুর থানার ওসি মোঃ শফিকুল ইসলামকে নাটোর জেলা পুলিশের সম্মাননা প্রদান জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীর হাতে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎ মান্দায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি জানালো শিক্ষা বোর্ড

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৩৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৩৯৫ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ দেশজুড়ে লাখো শিক্ষার্থী ও অভিভাবকের অপেক্ষার অবসান ঘটিয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি জানিয়েছে শিক্ষা বোর্ড। পরীক্ষাগুলো সুষ্ঠু, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জুন মাসের শেষ সপ্তাহে।

আরও পড়ুনঃ  কোম্পানীগঞ্জে ৩৫০ শিক্ষার্থীর অংশগ্রহণে ‘Science Olympiad 2026’ অনুষ্ঠিত

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ কার্যক্রম শুরু হবে আগামী ১ মার্চ থেকে। স্বাভাবিক পরিস্থিতিতে প্রতিবছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও করোনা মহামারি ও পরবর্তী বিভিন্ন বাস্তবতার কারণে গত কয়েক বছর ধরে নির্ধারিত সূচি বজায় রাখা সম্ভব হয়নি। চলতি বছর জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাসের সময়সূচি বিবেচনায় নিয়ে এসএসসি পরীক্ষা কিছুটা পিছিয়ে এপ্রিলের শেষ সপ্তাহে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষা এবং ফরম পূরণের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে কেন্দ্র ব্যবস্থাপনা পর্যন্ত চূড়ান্ত প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  ঈশ্বরদীতে স্টপেজ পাবে ঢাকা-পাবনা ট্রেন, নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ: রেল সচিব

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির জানিয়েছেন, পরীক্ষার জন্য বোর্ডের প্রস্তুতি প্রায় সম্পন্ন। তিনি বলেন, টেস্ট পরীক্ষা ও ফরম পূরণসহ প্রাথমিক কার্যক্রম শেষের পথে। তবে মাঠপর্যায় থেকে বিশেষ কোনো অনুরোধ এলে ফরম পূরণের সময় দু-একদিন বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হতে পারে।

আরও পড়ুনঃ  এক মহল্লায় তিন মেয়র প্রার্থী নিয়ে গ্যাঁড়াকলে সমর্থকরা

এইচএসসি পরীক্ষার প্রসঙ্গে তিনি আরও জানান, ১ মার্চ থেকে ফরম পূরণ শুরু করে এক থেকে দুই সপ্তাহের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষাগুলো নির্বিঘ্নে আয়োজন করা সম্ভব হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

গাইবান্ধায় বাংলাদেশ প্রেসক্লাবের জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্য সুদৃঢ় করার প্রত্যয়,

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি জানালো শিক্ষা বোর্ড

আপডেটের সময়: ০৪:৩৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ দেশজুড়ে লাখো শিক্ষার্থী ও অভিভাবকের অপেক্ষার অবসান ঘটিয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি জানিয়েছে শিক্ষা বোর্ড। পরীক্ষাগুলো সুষ্ঠু, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জুন মাসের শেষ সপ্তাহে।

আরও পড়ুনঃ  ১৭ বছরে পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব তৈরি হয়েছিল : আইজিপি

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ কার্যক্রম শুরু হবে আগামী ১ মার্চ থেকে। স্বাভাবিক পরিস্থিতিতে প্রতিবছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও করোনা মহামারি ও পরবর্তী বিভিন্ন বাস্তবতার কারণে গত কয়েক বছর ধরে নির্ধারিত সূচি বজায় রাখা সম্ভব হয়নি। চলতি বছর জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাসের সময়সূচি বিবেচনায় নিয়ে এসএসসি পরীক্ষা কিছুটা পিছিয়ে এপ্রিলের শেষ সপ্তাহে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষা এবং ফরম পূরণের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে কেন্দ্র ব্যবস্থাপনা পর্যন্ত চূড়ান্ত প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  বগুড়ার উন্নয়নে হাজার কোটি টাকার একাধিক প্রকল্প: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির জানিয়েছেন, পরীক্ষার জন্য বোর্ডের প্রস্তুতি প্রায় সম্পন্ন। তিনি বলেন, টেস্ট পরীক্ষা ও ফরম পূরণসহ প্রাথমিক কার্যক্রম শেষের পথে। তবে মাঠপর্যায় থেকে বিশেষ কোনো অনুরোধ এলে ফরম পূরণের সময় দু-একদিন বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হতে পারে।

আরও পড়ুনঃ  জনগণ আমাদের ভোট দিয়েছে, কিন্তু তা ছিনিয়ে নেয়া হয়েছে: ডা. শফিকুর রহমান