Dhaka ১২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শুভ মধু পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ তিথি সিরাজগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস আর নেই। তারাগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীকে উদ্ধার করে ‘গ্লোরি’র আশ্রয়ে পাঠালেন যুবদল নেতারা ফরিদগঞ্জে সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসা অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত বিদ্যুৎ গেলেই অন্ধকারে কুলাউড়া৫০ শয্যা হাসপাতাল ফরিদগঞ্জে ইউএনও সেটু কুমার বড়ুয়ার বদলি জনিত বিদায় সংবর্ধনা উলিপুর সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত নবগঠিত সিলেট জেলা যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে জৈন্তাপুরে আনন্দ মিছিল শরীয়তপুর জেলা যুবদলের নবগঠিত কমিটির বর্ণাঢ্য র‍্যালি ও আনন্দ মিছিল চৌরাট শিবপুর বরেন্দ্র ডিগ্রী কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ

হাত পায়ের রগ অবশ,চিকিৎসার খরচ জোগাতে পারছেন না ক্ষেতলালের কাউছারের পরিবার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৯ সময় দেখুন

সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের খড়িকাটা গ্রামের ৩৫ বছর বয়সী কাউছার হোসেন দীর্ঘদিন ধরে বিরল রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। ধীরে ধীরে তার হাত-পায়ের রগ অবশ হয়ে যাওয়ায় গত ১৫ মাস ধরে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না।ছেলের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে হিমশিম খাচ্ছে তার পরিবার।

কাউছার হোসেন খড়িকাটা গ্রামের আবু কালামের ছেলে।একসময় তিনি সুস্থস্বাভাবিকভাবে জীবনযাপন করতেন এবং নিজে উপার্জন করে পরিবারের সংসার চালাতে সহযোগিতা করতেন।কিন্তু অসুস্থ হওয়ার পর থেকে পরিবারের আর্থিক অবস্থাও নাজুক হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ  আহত প্রতিবন্ধীকে উদ্ধার করল তারাগঞ্জ হাইওয়ে পুলিশ

কাউছারের বাবা আবু কালাম বলেন,প্রায় ১৫ মাস ধরে আমার ছেলে চলাফেরা করতে পারে না। তার হাত-পায়ের সব রগ অবশ হয়ে গেছে।ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যেতে চাই।কিন্তু সেখানে চিকিৎসার জন্য যে পরিমাণ টাকা প্রয়োজন,তা আমার পক্ষে বহন করা সম্ভব নয়।তাই সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের কাছে আমার ছেলের চিকিৎসার জন্য সাহায্য ও সহযোগিতা চাই।

আরও পড়ুনঃ  ধুনট উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাউছারের মা কহিনুর বেগম বলেন,আমার ছেলের রোজগার দিয়েই আমাদের সংসার চলত। ছেলে অসুস্থ হওয়ার পর থেকে আমরা খুব কষ্টে সংসার চালাচ্ছি। এখন ছেলের প্রস্রাব পায়খানাসহ সবকিছু আমাকে পরিষ্কার করতে হয়।ছেলের এই অবস্থা দেখে মা হিসেবে খুব কষ্ট হয়।আমি চাই সবাই আমার ছেলের চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

খড়িকাটা গ্রামের আক্তার বানু বলেন,কাউছার আগে সুস্থ সবল ছিল।সে স্বাভাবিকভাবে চলাফেরা করত এবং কাজ করে সংসারে সহযোগিতা করত।এখন তার এই অবস্থা দেখে আমাদেরও খারাপ লাগে।তার উন্নত চিকিৎসার জন্য সমাজের সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে হয়তো সে আবার সুস্থ জীবনে ফিরতে পারবে।

আরও পড়ুনঃ  ভাঙনে বসতভিটা হারিয়ে নিঃস্ব মিয়ারচরের বাসিন্দারা

পরিবারের সদস্যরা জানান, কাউছারের উন্নত চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন। তবে তাদের আর্থিক সামর্থ্য সীমিত হওয়ায় চিকিৎসা চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে।তাই কাউছারের চিকিৎসায় সহযোগিতার জন্য সমাজের বিত্তবান,মানবিক ও সহৃদয় ব্যক্তিদের প্রতি আকুল আবেদন জানিয়েছেন তারা।কাউছারের চিকিৎসার সহযোগিতা করতে যোগাযোগ :বাবা আবু কালাম
বিকাশ/নগদ:০১৭২৮৯৭৬৮৩৭

Tag :
জনপ্রিয় পোস্ট

শুভ মধু পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ তিথি

হাত পায়ের রগ অবশ,চিকিৎসার খরচ জোগাতে পারছেন না ক্ষেতলালের কাউছারের পরিবার

আপডেটের সময়: ০৬:০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের খড়িকাটা গ্রামের ৩৫ বছর বয়সী কাউছার হোসেন দীর্ঘদিন ধরে বিরল রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। ধীরে ধীরে তার হাত-পায়ের রগ অবশ হয়ে যাওয়ায় গত ১৫ মাস ধরে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না।ছেলের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে হিমশিম খাচ্ছে তার পরিবার।

কাউছার হোসেন খড়িকাটা গ্রামের আবু কালামের ছেলে।একসময় তিনি সুস্থস্বাভাবিকভাবে জীবনযাপন করতেন এবং নিজে উপার্জন করে পরিবারের সংসার চালাতে সহযোগিতা করতেন।কিন্তু অসুস্থ হওয়ার পর থেকে পরিবারের আর্থিক অবস্থাও নাজুক হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ  শরীয়তপুর জেলা যুবদলের নবগঠিত কমিটির বর্ণাঢ্য র‍্যালি ও আনন্দ মিছিল

কাউছারের বাবা আবু কালাম বলেন,প্রায় ১৫ মাস ধরে আমার ছেলে চলাফেরা করতে পারে না। তার হাত-পায়ের সব রগ অবশ হয়ে গেছে।ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যেতে চাই।কিন্তু সেখানে চিকিৎসার জন্য যে পরিমাণ টাকা প্রয়োজন,তা আমার পক্ষে বহন করা সম্ভব নয়।তাই সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের কাছে আমার ছেলের চিকিৎসার জন্য সাহায্য ও সহযোগিতা চাই।

আরও পড়ুনঃ  লালপুরে ১০৬ পিস ইয়াবা, মোটরসাইকেল ও নগদ টাকাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার