Dhaka ১২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতির সুস্থতা কামনায় দোয়া মাহফিল কাজীর দেউড়ির ১৫৫ কেজি ওজনের কোরাল মাছ যেভাবে বিক্রি মাদক ছেড়ে তরুণদের খেলার মাঠে আসার আহ্বান জানালেন মো: পিন্টু রহমান যাদুকাটা নদীতে খেয়া পারাপার বন্ধ ইজারাদারদের দ্বন্দ্বে চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটক চবি জামাল নজরুল গবেষণা কেন্দ্রের এনেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন গাবতলীতে তকির বকুল তলা সামাজিক সংগঠনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মোকামতলায় চুরির প্রস্তুতিকালে চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার পবায় দ্বীনি শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত ‘মথুরা মারকাযুল হুদা মাদ্রাসা ইলিশা-দক্ষিণ আইচা রুটে নিরাপদ সড়কের দাবিতে ভোলায় বাস মালিকদের সংবাদ সম্মেলন

ইলিশা-দক্ষিণ আইচা রুটে নিরাপদ সড়কের দাবিতে ভোলায় বাস মালিকদের সংবাদ সম্মেলন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ২১ সময় দেখুন

মোঃ শরিফ হোসেন,ভোলা জেলা, প্রতিনিধি: ভোলা নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন এবং মহাসড়কে নিয়ম মেনে যানবাহন চলাচলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভোলা জেলা বাস মালিক সমিতি। আজ ২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার দুপুর ১২টায় ভোলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, সরকারি আদেশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নীতিমালা উপেক্ষা করে ইলিশা থেকে দক্ষিণ আইচা পর্যন্ত ১০৯ কিলোমিটার রুটে বেপরোয়াভাবে সিএনজি থ্রি-হুইলার চলাচল করছে, যার ফলে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে ও প্রাণহানি বাড়ছে। লিখিত বক্তব্যে আরও জানানো হয়, বিআরটিএ-এর নীতিমালায় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে থ্রি-হুইলার চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ সেই নিয়ম ভেঙে চালকসহ পাঁচজন যাত্রী নিয়ে নিয়মিত চলাচল করছে সিএনজিগুলো। বিশেষ করে চালকের দুই পাশে অতিরিক্ত যাত্রী বসানো এবং মূল রুটের নিয়ম তোয়াক্কা না করায় মহাসড়কে প্রতিনিয়ত চরম ঝুঁকি তৈরি হচ্ছে।

আরও পড়ুনঃ  ২ নং হাজির হাট ইউনিয়ন ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ উল্লেখ করেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিআরটিএ-এর সমন্বয়ে আয়োজিত বিগত আইন-শৃঙ্খলা সভার সিদ্ধান্ত অনুযায়ী ইলিশা হতে পরানগঞ্জ পর্যন্ত জাতীয় মহাসড়কে সিএনজি চলাচল নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত ও সরকারি নির্দেশনা অমান্য করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে চালক ও যাত্রী পরিবহন অব্যাহত রেখেছে তারা। এর পূর্বে বহুবার জেলা প্রশাসনের উপস্থিতিতে উভয় পক্ষের বৈঠক অনুষ্ঠিত হলেও সিএনজি মালিক ও চালকরা সেসব সিদ্ধান্ত বা সমঝোতা বাস্তবায়ন করছেন না বলে ক্ষোভ প্রকাশ করেন পরিবহন নেতারা। এমতাবস্থায়, সড়কের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অবিলম্বে সিএনজি ও অন্যান্য অবৈধ যানবাহনগুলোকে প্রচলিত আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। অন্যথায় সড়ক ও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে পরবর্তীতে কঠোর কর্মসূচি বা পদক্ষেপের দিকে যেতে বাধ্য হওয়ার হুঁশিয়ারি দেন বাস মালিক সমিতির নেতারা। সংবাদ সম্মেলনে ভোলা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ফজলুর রহমান (বাচ্চু মোল্লা)-সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড।
Tag :
জনপ্রিয় পোস্ট

চন্দ্রগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার

ইলিশা-দক্ষিণ আইচা রুটে নিরাপদ সড়কের দাবিতে ভোলায় বাস মালিকদের সংবাদ সম্মেলন

আপডেটের সময়: ০৭:১৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

মোঃ শরিফ হোসেন,ভোলা জেলা, প্রতিনিধি: ভোলা নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন এবং মহাসড়কে নিয়ম মেনে যানবাহন চলাচলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভোলা জেলা বাস মালিক সমিতি। আজ ২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার দুপুর ১২টায় ভোলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, সরকারি আদেশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নীতিমালা উপেক্ষা করে ইলিশা থেকে দক্ষিণ আইচা পর্যন্ত ১০৯ কিলোমিটার রুটে বেপরোয়াভাবে সিএনজি থ্রি-হুইলার চলাচল করছে, যার ফলে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে ও প্রাণহানি বাড়ছে। লিখিত বক্তব্যে আরও জানানো হয়, বিআরটিএ-এর নীতিমালায় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে থ্রি-হুইলার চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ সেই নিয়ম ভেঙে চালকসহ পাঁচজন যাত্রী নিয়ে নিয়মিত চলাচল করছে সিএনজিগুলো। বিশেষ করে চালকের দুই পাশে অতিরিক্ত যাত্রী বসানো এবং মূল রুটের নিয়ম তোয়াক্কা না করায় মহাসড়কে প্রতিনিয়ত চরম ঝুঁকি তৈরি হচ্ছে।

আরও পড়ুনঃ  চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ উল্লেখ করেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিআরটিএ-এর সমন্বয়ে আয়োজিত বিগত আইন-শৃঙ্খলা সভার সিদ্ধান্ত অনুযায়ী ইলিশা হতে পরানগঞ্জ পর্যন্ত জাতীয় মহাসড়কে সিএনজি চলাচল নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত ও সরকারি নির্দেশনা অমান্য করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে চালক ও যাত্রী পরিবহন অব্যাহত রেখেছে তারা। এর পূর্বে বহুবার জেলা প্রশাসনের উপস্থিতিতে উভয় পক্ষের বৈঠক অনুষ্ঠিত হলেও সিএনজি মালিক ও চালকরা সেসব সিদ্ধান্ত বা সমঝোতা বাস্তবায়ন করছেন না বলে ক্ষোভ প্রকাশ করেন পরিবহন নেতারা। এমতাবস্থায়, সড়কের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অবিলম্বে সিএনজি ও অন্যান্য অবৈধ যানবাহনগুলোকে প্রচলিত আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। অন্যথায় সড়ক ও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে পরবর্তীতে কঠোর কর্মসূচি বা পদক্ষেপের দিকে যেতে বাধ্য হওয়ার হুঁশিয়ারি দেন বাস মালিক সমিতির নেতারা। সংবাদ সম্মেলনে ভোলা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ফজলুর রহমান (বাচ্চু মোল্লা)-সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বাগমারা'য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭