Dhaka ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে শিংজানী খাল পুনঃখনন কাজ পরিদর্শনে ডিসি কক্সবাজারের ঈদগাঁওতে উপজেলায় যুবকের ভাসমান মরদেহ হঠাৎ দুই রাজস্ব সার্কেলে ডিসি ফরিদা, সরাসরি শুনলেন সেবা প্রত্যাশীদের অভিযোগ অবৈধ জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ চন্দ্রগঞ্জ থানা এরিয়ায় গ্রেফতার ৮ ধোবাউড়ায় শি*শু হ*ত্যা: ঘটনাস্থল পরিদর্শন করলেন -পুলিশ সুপার আগানগর আমবাগীচা খেলার মাঠকে আধুনিকায়নের উদ্যোগ: পরিদর্শন করলেন ইউএনও ফরিদপুরে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ‘বড় আউলিয়া’ থেকে ‘বড়লিয়া’—জনশ্রুতি, ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের আলোকে এক জনপদের পরিচয় সন্ধান বাউফলে এ হামলা,ভাংচুর ও সিসি ক্যামেরা চুরির মামলায় কিশোর গ্যাং এর তিন সদস্যকে যশোর কেন্দ্রীয় কারাগারে প্রেরন ফরিদপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের বই প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

হঠাৎ দুই রাজস্ব সার্কেলে ডিসি ফরিদা, সরাসরি শুনলেন সেবা প্রত্যাশীদের অভিযোগ

কাজী আন্নিল তানভীর, স্টাফ রিপোর্টার, ঢাকা
ঢাকার ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। এর অংশ হিসেবে গুলশান রাজস্ব সার্কেল ও তেজগাঁও রাজস্ব সার্কেল পরিদর্শন করেন। পরে বৃহৎ করদাতা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন কার্যালয়েও যান তিনি।

মঙ্গলবার (১৬ জুন) সেবাদানের মান তদারকি ও রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে মাঠপর্যায়ে তদারকির অংশ হিসেবে এসব রাজস্ব সার্কেল পরিদর্শন করেন তিনি৷

আরও পড়ুনঃ  ঢাকাকে বাঁচাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ‘দ্বিতীয় যুদ্ধ’ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

জানা গেছে, ভূমি মন্ত্রণালয়ের নির্ধারিত রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে মাঠপর্যায়ে তদারকি জোরদার করতে জেলা প্রশাসক সরাসরি বিভিন্ন রাজস্ব সার্কেলের কার্যক্রম পর্যালোচনা করেন। এ সময় তিনি বকেয়া ভূমি উন্নয়ন কর আদায়ের অগ্রগতি, করদাতাদের সেবা প্রদান এবং রাজস্ব ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন।

পরিদর্শনের সময় জেলা প্রশাসক মিজ ফরিদা খানম রাজস্ব সার্কেলে আগত সেবা প্রত্যাশীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও সেবাপ্রাপ্তির অভিজ্ঞতা সম্পর্কে খোঁজ নেন। এ সময় কয়েকজন সেবা প্রত্যাশী ভূমি উন্নয়ন কর পরিশোধ ও নামজারি সংক্রান্ত বিভিন্ন জটিলতার কথা তুলে ধরলে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি জনসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কর্মকর্তাদের সতর্ক করেন তিনি।

আরও পড়ুনঃ  শ্যামপুরে উদ্ভাবনী আইডিয়া ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত

জেলা প্রশাসক মিজ ফরিদা খানম বলেন, রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে রাজস্বের গুরুত্ব অপরিসীম। সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ে ভূমি উন্নয়ন কর পরিশোধে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। রাজস্ব আদায়ে কোনো ধরনের শৈথিল্য গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুনঃ  শাজাহানপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র শুভ উদ্বোধন পরিবেশ সংরক্ষণে সবুজ বিপ্লবের অঙ্গীকার

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি জবাবদিহিমূলক, স্বচ্ছ ও সেবামুখী প্রশাসন গড়ে তোলার যে প্রচেষ্টা চলছে, তার অংশ হিসেবে রাজস্ব ব্যবস্থাপনাকে আরও গতিশীল করা হচ্ছে। নিয়মিত তদারকি ও সরাসরি যোগাযোগের মাধ্যমে রাজস্ব আদায় কার্যক্রম শক্তিশালী করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

গোবিন্দগঞ্জে শিংজানী খাল পুনঃখনন কাজ পরিদর্শনে ডিসি

হঠাৎ দুই রাজস্ব সার্কেলে ডিসি ফরিদা, সরাসরি শুনলেন সেবা প্রত্যাশীদের অভিযোগ

আপডেটের সময়: ০৬:৪১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

কাজী আন্নিল তানভীর, স্টাফ রিপোর্টার, ঢাকা
ঢাকার ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। এর অংশ হিসেবে গুলশান রাজস্ব সার্কেল ও তেজগাঁও রাজস্ব সার্কেল পরিদর্শন করেন। পরে বৃহৎ করদাতা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন কার্যালয়েও যান তিনি।

মঙ্গলবার (১৬ জুন) সেবাদানের মান তদারকি ও রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে মাঠপর্যায়ে তদারকির অংশ হিসেবে এসব রাজস্ব সার্কেল পরিদর্শন করেন তিনি৷

আরও পড়ুনঃ  ঢাকা দক্ষিণ সিটির উচ্ছেদ অভিযান: কাকরাইল থেকে আরামবাগ পর্যন্ত ফুটপাত ও রাস্তা দখলমুক্ত

জানা গেছে, ভূমি মন্ত্রণালয়ের নির্ধারিত রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে মাঠপর্যায়ে তদারকি জোরদার করতে জেলা প্রশাসক সরাসরি বিভিন্ন রাজস্ব সার্কেলের কার্যক্রম পর্যালোচনা করেন। এ সময় তিনি বকেয়া ভূমি উন্নয়ন কর আদায়ের অগ্রগতি, করদাতাদের সেবা প্রদান এবং রাজস্ব ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন।

পরিদর্শনের সময় জেলা প্রশাসক মিজ ফরিদা খানম রাজস্ব সার্কেলে আগত সেবা প্রত্যাশীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও সেবাপ্রাপ্তির অভিজ্ঞতা সম্পর্কে খোঁজ নেন। এ সময় কয়েকজন সেবা প্রত্যাশী ভূমি উন্নয়ন কর পরিশোধ ও নামজারি সংক্রান্ত বিভিন্ন জটিলতার কথা তুলে ধরলে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি জনসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কর্মকর্তাদের সতর্ক করেন তিনি।

আরও পড়ুনঃ  সম্মিলিত সাংবাদিক পরিষদের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ: সাংবাদিক জিহাদুলের অভিনন্দন