Dhaka ১০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দীঘিনালা জোনের বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ফুটবল টুর্নামেন্ট দেবিদ্বারে ১ যুগ ধরে প্রভাবশালী বাবুল মিয়ার বেপরোয়া ড্রেজার ব্যবসা মায়ানমারে পাচারকালে ৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কুলিয়ারচরে উন্নয়নমূলক কাজের উদ্বোধনসহ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম নাটোরের লালপুরে প্রস্তাবিত সৌর বিদ্যুৎ কেন্দ্র এলাকা পরিদর্শনে চীনা প্রতিনিধি দল তথ্য নিতে এসে ওসির ধমক খেলেন সাংবাদিক, মধ্যস্থতাকারীদের দিয়ে ঘটনা ‘দফারফা’র অভিযোগ! নজিপুর পৌরসভা রুকন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কাউনিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন স্বর্ণগ্রাম-দাড়িদহে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন সুবিধাবঞ্চিতরা

মায়ানমারে পাচারকালে ৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৩০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ সময় দেখুন

মোঃ শরিফ হোসেন,ভোলা জেলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দকৃত সারের পরিমাণ প্রায় ৮ হাজার কেজি এবং আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি স্টিলবডি ট্রলারও জব্দ করা হয়।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ  তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্টাডলসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ভোলার তজুমদ্দিন থানাধীন মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন মেঘনা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন তজুমদ্দিন একটি বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে নদীতে সন্দেহজনক একটি স্টিলবডি ট্রলারে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রলার থেকে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১৬০ বস্তা (৮ হাজার কেজি) ইউরিয়া সার উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়।তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  শিক্ষার্থী সংবর্ধনা থেকে জন্মাষ্টমী ও ফুটবল: তারাগঞ্জে ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপির দিনব্যাপী কর্মসূচি

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ইউরিয়া সার ও পাচারকাজে ব্যবহৃত স্টিলবডি ট্রলারের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। দেশের জলসীমায় অবৈধ পণ্য পরিবহন ও পাচার ঠেকাতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

আরও পড়ুনঃ  ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের শোভাযাত্রা
Tag :
জনপ্রিয় পোস্ট

দীঘিনালা জোনের বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ফুটবল টুর্নামেন্ট

মায়ানমারে পাচারকালে ৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ

আপডেটের সময়: ০৯:৩০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

মোঃ শরিফ হোসেন,ভোলা জেলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দকৃত সারের পরিমাণ প্রায় ৮ হাজার কেজি এবং আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি স্টিলবডি ট্রলারও জব্দ করা হয়।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ  শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ভোলার তজুমদ্দিন থানাধীন মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন মেঘনা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন তজুমদ্দিন একটি বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে নদীতে সন্দেহজনক একটি স্টিলবডি ট্রলারে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রলার থেকে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১৬০ বস্তা (৮ হাজার কেজি) ইউরিয়া সার উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়।তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  দোয়ার মাহফিলের নামে ডেকে নিয়ে ভিডিও ধারণ, মাদরাসা শিক্ষককে ব্ল্যাকমেইলিং