Dhaka ০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা। শালিখার নতুন ইউএনও যোগদান উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১ অস্তিত্ব সংকটে বরিশালের জাহাজ নির্মাণশিল্প কাউনিয়ায় অপরাধ দমনে নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

সিলেটে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি: সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত মামলার এজাহারনামীয় স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে শিপলু মিয়া (৩৫) ও ভোর সাড়ে ৩টার দিকে তাহিদুল ইসলাম তাহিদকে (২০) গ্রেপ্তার করা হয়। সোমবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা। গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ ১৬নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক, কোতোয়ালী মডেল থানার সওদাগরটুলা এলাকার ৪নং বাসার মৃত ইউনুস মিয়া ও ফাতেমা বেগমের ছেলে শিপলু মিয়া (৩৫)। তাকে রাত দেড়টার দিকে নগরীর নাইওরপুল এলাকা থেকে গ্রেপ্তার করে কোতোয়ালী মডেল থানাপুলিশ।

 

শিপলু মিয়া ২০২৪ সালের ২৮ অক্টোবর কোতোয়ালী মডেল থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে দায়েরকৃত মামলার (নং ৩৭) এজাহারনামীয় আসামি।
জানাযায়, ভোর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর কুয়ারপাড় এলাকা থেকে কোতোয়ালী মডেল থানাপুলিশ ১১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক, কুয়ারপাড় আলকাছ মিয়ার বাড়ির তেজাব আলীর ছেলে তাহিদুল ইসলাম তাহিদকে (২০) গ্রেপ্তার করে। তাহিদ কোতোয়ালী মডেল থানায় ২০২৪ সালের ১০ অক্টোবর বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার (নং ১৬) এজাহারনামীয় আসামি। তাদের দু’জনকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও ডিসি (সিটিএসবি) মো. আফজাল হোসেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই

সিলেটে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

আপডেটের সময়: ০৬:০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সিলেট প্রতিনিধি: সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত মামলার এজাহারনামীয় স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে শিপলু মিয়া (৩৫) ও ভোর সাড়ে ৩টার দিকে তাহিদুল ইসলাম তাহিদকে (২০) গ্রেপ্তার করা হয়। সোমবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা। গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ ১৬নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক, কোতোয়ালী মডেল থানার সওদাগরটুলা এলাকার ৪নং বাসার মৃত ইউনুস মিয়া ও ফাতেমা বেগমের ছেলে শিপলু মিয়া (৩৫)। তাকে রাত দেড়টার দিকে নগরীর নাইওরপুল এলাকা থেকে গ্রেপ্তার করে কোতোয়ালী মডেল থানাপুলিশ।

আরও পড়ুনঃ  মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মানিকগঞ্জ সদরের জয়

 

শিপলু মিয়া ২০২৪ সালের ২৮ অক্টোবর কোতোয়ালী মডেল থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে দায়েরকৃত মামলার (নং ৩৭) এজাহারনামীয় আসামি।
জানাযায়, ভোর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর কুয়ারপাড় এলাকা থেকে কোতোয়ালী মডেল থানাপুলিশ ১১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক, কুয়ারপাড় আলকাছ মিয়ার বাড়ির তেজাব আলীর ছেলে তাহিদুল ইসলাম তাহিদকে (২০) গ্রেপ্তার করে। তাহিদ কোতোয়ালী মডেল থানায় ২০২৪ সালের ১০ অক্টোবর বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার (নং ১৬) এজাহারনামীয় আসামি। তাদের দু’জনকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও ডিসি (সিটিএসবি) মো. আফজাল হোসেন।

আরও পড়ুনঃ  জামালপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ