Dhaka ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আমতলী বাজারের কলা ব্যবসায়ী কামরুল ফকির নিখোঁজ, সন্ধান চায় পরিবার নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা। শালিখার নতুন ইউএনও যোগদান উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১ অস্তিত্ব সংকটে বরিশালের জাহাজ নির্মাণশিল্প কাউনিয়ায় অপরাধ দমনে নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি

সিলেটে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেফতার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:০০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৪৮ সময় দেখুন

সিলেট প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে আটককৃতদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪ নেতাকর্মী রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, নাশকতার পরিকল্পনা করছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দলের সদস্যরা- এমন খবরে অভিযান চালিয়ে রাত সাড়ে ১২টার দিকে বিয়ানীবাজার সরকারি কলেজের সামনে থেকে ফতেপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে ও পৌর ছাত্রলীগ নেতা তারেক আহমদ মুসা (২৫), এরপর রাত দেড়টার দিকে বিয়ানীবাজার সরকারি হাসপাতালের সামনে থেকে কাকরদিয়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান খান রাহিম (২৩), রাত ২টার দিকে আব্দুল্লাহপুর গ্যাস পাম্পের খেলার মাঠ থেকে মাথিউরা পূর্ব পাড় গ্রামের বাহার উদ্দিন খানের ছেলে ও উপজেলা ছাত্রলীগ নেতা এহসান হোসাইন খান (২৩) ও দুবাগ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাক আহমদ খান (৪৬) কে আটক করা হয়।
‎বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবীর জানান, সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতারকৃত ব্যক্তিদের বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

আমতলী বাজারের কলা ব্যবসায়ী কামরুল ফকির নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সিলেটে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেফতার

আপডেটের সময়: ০৭:০০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সিলেট প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে আটককৃতদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪ নেতাকর্মী রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, নাশকতার পরিকল্পনা করছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দলের সদস্যরা- এমন খবরে অভিযান চালিয়ে রাত সাড়ে ১২টার দিকে বিয়ানীবাজার সরকারি কলেজের সামনে থেকে ফতেপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে ও পৌর ছাত্রলীগ নেতা তারেক আহমদ মুসা (২৫), এরপর রাত দেড়টার দিকে বিয়ানীবাজার সরকারি হাসপাতালের সামনে থেকে কাকরদিয়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান খান রাহিম (২৩), রাত ২টার দিকে আব্দুল্লাহপুর গ্যাস পাম্পের খেলার মাঠ থেকে মাথিউরা পূর্ব পাড় গ্রামের বাহার উদ্দিন খানের ছেলে ও উপজেলা ছাত্রলীগ নেতা এহসান হোসাইন খান (২৩) ও দুবাগ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাক আহমদ খান (৪৬) কে আটক করা হয়।
‎বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবীর জানান, সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতারকৃত ব্যক্তিদের বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ; আহত ৩