Dhaka ১২:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব দেওয়ান হাট এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের ভূমিকা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি হরিনাহাটা বিপ্লবী ফুটবল ক্লাবের উদ্যোগে ২২তম ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শাজাহানপুরে ১৩.৫ কেজি গাঁজাসহ নারী পুরুষ মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর সরকারি কলেজ মাঠে বৃক্ষরোপণ করেছে জেলা ছাত্রদল দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন জিয়া মঞ্চের এক, দুই, তিন ইউনিট কার্যালয়ের শুভ উদ্বোধন বগুড়ায় উত্তরের পাঁচ জেলার প্রতিনিধিদের নিয়ে ইতিহাস চর্চা ও গবেষণা সংস্থার দিনব্যাপী ওয়ার্কশপ নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু বন্যায় চট্টগ্রাম অঞ্চলের ২৪১ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত, মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, উপস্থিত এমপি লাভলু

সিরাজগঞ্জে কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি।

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:২৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ১৪৬ সময় দেখুন

ইয়ামিন হোসাইন: সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের আদালত কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আমির হামজা-এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মানহানিকর মন্তব্যের অভিযোগে করা মামলায় নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় এই আদেশ দেওয়া হয়। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। এর আগে আদালত আমির হামজাকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছিলেন। আদালতের রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি নাসির উদ্দিন জানান, মানহানির মামলায় গত ২ এপ্রিল আদালত আমির হামজাকে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেন। তবে তিনি নির্ধারিত দিনে উপস্থিত না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। মামলার বাদী সিরাজগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। অভিযোগে বলা হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ-কে ‘নাস্তিক’ বলে মন্তব্য করে মানহানি করেছেন আমির হামজা। পাশাপাশি ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো বক্তব্যও দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  ভোলায় ফার্মেসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট কোর্সের ৬৪তম ব্যাচের শুভ উদ্বোধন

এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলাটি দায়ের করা হয়। ঘটনার সূত্রপাত হয় গত ২৬ মার্চ। ওইদিন মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে বক্তব্য দেন ইকবাল হাসান মাহমুদ। পরবর্তীতে কুষ্টিয়া সদর উপজেলার একটি মসজিদে জুমার নামাজের আগে আলোচনায় তাকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেন আমির হামজা। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলে আমির হামজা সংক্ষিপ্তভাবে বলেন, তিনি গাড়িতে আছেন, পরে কথা বলবেন। আদালতের পরোয়ানা জারির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘জানি না ওসব।’

আরও পড়ুনঃ  ঈশ্বরদী থানা পুলিশ, জেলা (ডিবি, র‌্যাব ও মাদকদ্রব্য অধিদপ্তরের যৌথ অভিযানে গত তিন মাসে গ্রেফতার হয়েছে ১০৩ জন
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব

সিরাজগঞ্জে কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি।

আপডেটের সময়: ০৩:২৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ইয়ামিন হোসাইন: সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের আদালত কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আমির হামজা-এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মানহানিকর মন্তব্যের অভিযোগে করা মামলায় নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় এই আদেশ দেওয়া হয়। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। এর আগে আদালত আমির হামজাকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছিলেন। আদালতের রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি নাসির উদ্দিন জানান, মানহানির মামলায় গত ২ এপ্রিল আদালত আমির হামজাকে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেন। তবে তিনি নির্ধারিত দিনে উপস্থিত না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। মামলার বাদী সিরাজগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। অভিযোগে বলা হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ-কে ‘নাস্তিক’ বলে মন্তব্য করে মানহানি করেছেন আমির হামজা। পাশাপাশি ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো বক্তব্যও দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, উপস্থিত এমপি লাভলু

এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলাটি দায়ের করা হয়। ঘটনার সূত্রপাত হয় গত ২৬ মার্চ। ওইদিন মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে বক্তব্য দেন ইকবাল হাসান মাহমুদ। পরবর্তীতে কুষ্টিয়া সদর উপজেলার একটি মসজিদে জুমার নামাজের আগে আলোচনায় তাকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেন আমির হামজা। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলে আমির হামজা সংক্ষিপ্তভাবে বলেন, তিনি গাড়িতে আছেন, পরে কথা বলবেন। আদালতের পরোয়ানা জারির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘জানি না ওসব।’

আরও পড়ুনঃ  মোংলায় ওয়াইল্ডটিম - ফ্রেন্ডশিপ কতৃক ওরিয়েন্টেশন প্রোগ্রাম