
মোহাম্মদ ইয়াসিন, সাভার: ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শাহিন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা ও যুবদলের কয়েকজন কর্মী। আটক ব্যক্তি স্থানীয় হকার্স লীগের কর্মী বলে জানা গেছে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৬টার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকার নিহারিকা হোটেলের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সকালে নিহারিকা হোটেলের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন শাহিন। এ সময় স্থানীয় জনতা ও যুবদল কর্মীরা তাকে ধাওয়া করে আটক করেন।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আশিষ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেন। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।এ বিষয়ে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে। তবে বিস্ফোরণের কারণ, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না এবং আটক ব্যক্তির সংশ্লিষ্টতার বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
প্রতিবেদকের নাম 



















