Dhaka ১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হিলিতে মাদক মামলায় নারীসহ তিনজন গ্রেপ্তার জামালপুরের দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ, এক যুবককে আটক করেছে র‍্যাব প্রতিটি জেলা পরিষদের দুর্নীতি-অনিয়মের অভিযোগ তদন্ত হবে: পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন কাউনিয়ায় পাকা সেতু না থাকায় ডিঙি নৌকায় ঝুঁকি নিয়ে নদী পারাপার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক ছানোয়ার হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ে অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত উল্লাপাড়ায় পাথরবোঝাই ট্রাকের চাপায় স্কুলশিক্ষক নিহত মিসেস মাম্যাচিংকে গণসংবর্ধনা, বান্দরবানে হাজার হাজার নেতাকর্মীর আনন্দ মিছিল চা বাগান প্রতিষ্ঠার প্রায় ২০০ বছরের ইতিহাসে চা শ্রমিকদের মজুরি এখনো ২০০ টাকা নির্ধারণ হয় নি। লালপুরে ফুটবল খেলায় অতিথি না করায় ভুয়া ‘১৪৪ ধারা’ জারি, ছাত্রদল নেতাকে শোকজ

সড়ক সংস্কারে সৌদি প্রবাসী শফিকুর রহমান ডালিমের অনুদান

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম):

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব বড়ঘোনা শহীদ বদিউল আলম সড়ক সংস্কারে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন সৌদি প্রবাসী ও সমাজসেবক শফিকুর রহমান ডালিম। গত ১৯ আগস্ট অনলাইন নিউজ পোর্টাল ‘জলকদর নিউজ’-এ “২৫-৩০ বছরেও যে সড়কে লাগেনি সংস্কারের ছোঁয়া” শিরোনামে সড়কটির বেহাল দশা নিয়ে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটি দিয়ে চলাচলকারী স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের চিত্র তুলে ধরা হয়।

আরও পড়ুনঃ  প্রাইভেটকারে গুলি করে পথরোধ: ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কু*পিয়ে জ*খম, অবস্থা গুরুতর

প্রতিবেদন প্রকাশের দুই দিনের মাথায় বিষয়টি নজরে আসলে আজ রবিবার (২৩ আগষ্ট) উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান, সমাজসেবক ও সৌদি প্রবাসী শফিকুর রহমান ডালিমের। স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনা করে তিনি জরুরি ভিত্তিতে সড়কটির সংস্কারকাজে সহায়তার জন্য ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জে নিখোঁজের পর ডোবা থেকে অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন অংশে পানি ও কাদা জমে পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে প্রবাসী ডালিমের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা।

শফিকুর রহমান ডালিম বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে এলাকার মানুষ যে দুর্ভোগ পোহাচ্ছেন, তা অত্যন্ত কষ্টের বিষয়। মানুষের চলাচলের সুবিধার কথা বিবেচনা করে আমার সামর্থ্য অনুযায়ী ৫০ হাজার টাকা অনুদান দিয়েছি। আমি আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এলাকার বিত্তবানরা এগিয়ে এলে দ্রুত সড়কটির সংস্কার করা সম্ভব হবে।

আরও পড়ুনঃ  নওগাঁয় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক সফর: ডাক্তারদের ডিউটি শিট ও উপস্থিতি খতিয়ে দেখা

স্থানীয়দের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে সড়কটির জরুরি সংস্কারকাজ শুরু হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে। পাশাপাশি সড়কটির পূর্ণাঙ্গ সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেবে বলেও আশা করছেন তারা।

Tag :
জনপ্রিয় পোস্ট

হিলিতে মাদক মামলায় নারীসহ তিনজন গ্রেপ্তার

সড়ক সংস্কারে সৌদি প্রবাসী শফিকুর রহমান ডালিমের অনুদান

আপডেটের সময়: ০২:২৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম):

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব বড়ঘোনা শহীদ বদিউল আলম সড়ক সংস্কারে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন সৌদি প্রবাসী ও সমাজসেবক শফিকুর রহমান ডালিম। গত ১৯ আগস্ট অনলাইন নিউজ পোর্টাল ‘জলকদর নিউজ’-এ “২৫-৩০ বছরেও যে সড়কে লাগেনি সংস্কারের ছোঁয়া” শিরোনামে সড়কটির বেহাল দশা নিয়ে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটি দিয়ে চলাচলকারী স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের চিত্র তুলে ধরা হয়।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় অটোবোরাকের চাপায় পথচারীর মৃত্যু

প্রতিবেদন প্রকাশের দুই দিনের মাথায় বিষয়টি নজরে আসলে আজ রবিবার (২৩ আগষ্ট) উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান, সমাজসেবক ও সৌদি প্রবাসী শফিকুর রহমান ডালিমের। স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনা করে তিনি জরুরি ভিত্তিতে সড়কটির সংস্কারকাজে সহায়তার জন্য ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্তঃধর্মীয় সংলাপ

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন অংশে পানি ও কাদা জমে পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে প্রবাসী ডালিমের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা।

শফিকুর রহমান ডালিম বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে এলাকার মানুষ যে দুর্ভোগ পোহাচ্ছেন, তা অত্যন্ত কষ্টের বিষয়। মানুষের চলাচলের সুবিধার কথা বিবেচনা করে আমার সামর্থ্য অনুযায়ী ৫০ হাজার টাকা অনুদান দিয়েছি। আমি আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এলাকার বিত্তবানরা এগিয়ে এলে দ্রুত সড়কটির সংস্কার করা সম্ভব হবে।

আরও পড়ুনঃ  চকরিয়ায় ‘ভয়েসেস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় আইসিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত