Dhaka ০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাউনিয়ায় পাকা সেতু না থাকায় ডিঙি নৌকায় ঝুঁকি নিয়ে নদী পারাপার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক ছানোয়ার হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ে অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত উল্লাপাড়ায় পাথরবোঝাই ট্রাকের চাপায় স্কুলশিক্ষক নিহত মিসেস মাম্যাচিংকে গণসংবর্ধনা, বান্দরবানে হাজার হাজার নেতাকর্মীর আনন্দ মিছিল চা বাগান প্রতিষ্ঠার প্রায় ২০০ বছরের ইতিহাসে চা শ্রমিকদের মজুরি এখনো ২০০ টাকা নির্ধারণ হয় নি। লালপুরে ফুটবল খেলায় অতিথি না করায় ভুয়া ‘১৪৪ ধারা’ জারি, ছাত্রদল নেতাকে শোকজ অগ্নিনিরাপত্তায় সচেতনতার আহ্বান হাজী আব্দুস সাত্তারের। ডিএমপি সদস্যদের ভিআইপি প্রটোকল ও কেপিআই নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ শুরু জামালপুরে ১৬ বস্তা ঘোড়ার মাংস জব্দ, ৫ জনের কারাদণ্ডাদেশ

মিসেস মাম্যাচিংকে গণসংবর্ধনা, বান্দরবানে হাজার হাজার নেতাকর্মীর আনন্দ মিছিল

মাসুদ রানা মাসুম পার্বত্য ব্যুরো
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান হিসেবে মাম্যাচিংকে নিয়োগ দেওয়ায় তাকে গণসংবর্ধনা দিয়েছে জেলা বিএনপি। এ উপলক্ষে রোববার (২৩ আগস্ট) বান্দরবান জেলা শহরে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুপুরে জেলা স্টেডিয়াম এলাকা থেকে বিশাল আনন্দ মিছিল বের হয়। জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। মিছিলে হাজারো নেতাকর্মী অংশ নেন এবং বিভিন্ন স্লোগানে শহরের রাজপথ মুখরিত হয়ে ওঠে। পরে মুক্তমঞ্চে জেলা বিএনপির উদ্যোগে গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বান্দরবান সদরসহ জেলার সাত উপজেলা থেকে আসা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাম্যাচিংকে ফুলেল শুভেচ্ছা জানান। জেলা বিএনপির সদস্যসচিব মো. জাবেদ রেজা প্রথমে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে জেলা পরিষদের সদস্য ও দলীয় নেতাকর্মীরা পর্যায়ক্রমে তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন মাম্যাচিংকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব দেওয়ায় পাহাড়ি অঞ্চলের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে তারা আশা করেন। এর আগে গত ২০ আগস্ট পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে মাম্যাচিংকে চেয়ারম্যান করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করা হয়। এতে চেয়ারম্যানের পাশাপাশি আরও ১৪ জন সদস্য রয়েছেন। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন পরিষদ পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট আইন ও বিধান অনুযায়ী দায়িত্ব পালন করবে।
রাজনৈতিক জীবনে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে মাম্যাচিংয়ের। তিনি এর আগে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন এবং জেলা বিএনপির সভাপতির দায়িত্বেও ছিলেন। মাম্যাচিংকে চেয়ারম্যান হিসেবে নিয়োগের পর বান্দরবান জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। গণসংবর্ধনা ও আনন্দ মিছিলকে ঘিরে রোববার জেলা শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  দীপেন দেওয়ানের পর সাচিং প্রু জেরী: পাহাড়ের রাজনীতিতে নতুন অধ্যায়, তিন জেলায় নতুন প্রত্যাশা
Tag :
জনপ্রিয় পোস্ট

কাউনিয়ায় পাকা সেতু না থাকায় ডিঙি নৌকায় ঝুঁকি নিয়ে নদী পারাপার

মিসেস মাম্যাচিংকে গণসংবর্ধনা, বান্দরবানে হাজার হাজার নেতাকর্মীর আনন্দ মিছিল

আপডেটের সময়: ০৫:৫২:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

মাসুদ রানা মাসুম পার্বত্য ব্যুরো
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান হিসেবে মাম্যাচিংকে নিয়োগ দেওয়ায় তাকে গণসংবর্ধনা দিয়েছে জেলা বিএনপি। এ উপলক্ষে রোববার (২৩ আগস্ট) বান্দরবান জেলা শহরে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুপুরে জেলা স্টেডিয়াম এলাকা থেকে বিশাল আনন্দ মিছিল বের হয়। জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। মিছিলে হাজারো নেতাকর্মী অংশ নেন এবং বিভিন্ন স্লোগানে শহরের রাজপথ মুখরিত হয়ে ওঠে। পরে মুক্তমঞ্চে জেলা বিএনপির উদ্যোগে গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বান্দরবান সদরসহ জেলার সাত উপজেলা থেকে আসা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাম্যাচিংকে ফুলেল শুভেচ্ছা জানান। জেলা বিএনপির সদস্যসচিব মো. জাবেদ রেজা প্রথমে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে জেলা পরিষদের সদস্য ও দলীয় নেতাকর্মীরা পর্যায়ক্রমে তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন মাম্যাচিংকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব দেওয়ায় পাহাড়ি অঞ্চলের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে তারা আশা করেন। এর আগে গত ২০ আগস্ট পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে মাম্যাচিংকে চেয়ারম্যান করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করা হয়। এতে চেয়ারম্যানের পাশাপাশি আরও ১৪ জন সদস্য রয়েছেন। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন পরিষদ পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট আইন ও বিধান অনুযায়ী দায়িত্ব পালন করবে।
রাজনৈতিক জীবনে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে মাম্যাচিংয়ের। তিনি এর আগে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন এবং জেলা বিএনপির সভাপতির দায়িত্বেও ছিলেন। মাম্যাচিংকে চেয়ারম্যান হিসেবে নিয়োগের পর বান্দরবান জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। গণসংবর্ধনা ও আনন্দ মিছিলকে ঘিরে রোববার জেলা শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  জেলা পুলিশের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা