Dhaka ০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাগরপুরে গাঁজাগাছসহ মাদক ব্যবসায়ী রাসেল গ্রেপ্তার ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেপ্তার ২ আটোয়ারীর বর্ষালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতের আঁধারে দুর্ধর্ষ চুরি আশ্বিনের হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড হোসেনপুর, বিদ্যুৎ বিচ্ছিন্ন শিক্ষার্থীদের আন্দোলনে নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনির্দিষ্টকালের ছুটি টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত ধুনটে অপরাধ দমন ও জননিরাপত্তা জোরদারে পুলিশের বিশেষ মোটরসাইকেল মহড়া কাউনিয়ায় দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে প্রস্তুতি সভা যার যা আছে তাই নিয়ে মাঠে ঘোষণার পর ৪ গ্রামের সংঘর্ষ চট্টগ্রাম বন্দর এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই বৃহস্পতিবার

‎শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত শিশু অধিকার দিবসে বগুড়ায় ভিডিও কনফারেন্সে যুক্ত এমপি বাদশা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৬৪ সময় দেখুন

‎‎এম, আজাদ খান, ‎স্টাফ রিপোর্টার, বগুড়া
‎‎শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উদ্‌যাপন করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
‎
‎কেন্দ্রীয় অনুষ্ঠানের সঙ্গে দেশের বিভিন্ন জেলা ও প্রান্তের প্রতিনিধিদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত করা হয়। এর অংশ হিসেবে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকেও অনুষ্ঠানে অংশ নেন বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা। তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির সভাপতির দায়িত্বেও রয়েছেন।
‎
‎রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে সকালে প্রধানমন্ত্রী পৌঁছালে ১৫০ জন শিশু তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
‎
‎সুবর্ণজয়ন্তী ও শিশু অধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা, স্মারক উপহার প্রদান এবং শৈশব শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি মতবিনিময়ের কর্মসূচিও রাখা হয়। শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারি পরিদর্শনের পাশাপাশি শিশু জাদুঘর ভবনে সোলার প্যানেল ও সাব-স্টেশন উদ্বোধনের কর্মসূচিও ছিল।
‎
‎বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে ৬ থেকে ৮ অক্টোবর তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। শিশুদের সৃজনশীলতা বিকাশ, নিরাপদ শৈশব নিশ্চিত করা এবং তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর এবারের আয়োজনে গুরুত্ব দেওয়া হয়েছে।
‎
‎১৯৭৬ সালে শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ ও কল্যাণে বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠিত হয়। ২০২৬ সালে প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্ণ হওয়ায় এবারের শিশু অধিকার দিবসের আয়োজন পেয়েছে বিশেষ তাৎপর্য। পাঁচ দশক ধরে প্রতিষ্ঠানটি শিশুদের শিক্ষা, সংস্কৃতি, সৃজনশীলতা ও মানসিক বিকাশে কাজ করে আসছে।
‎
‎এদিকে বগুড়ায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় অনুষ্ঠানে যুক্ত হয়ে জেলার শিশু ও শিশু অধিকার সংশ্লিষ্ট কার্যক্রমের সঙ্গে সংযোগ স্থাপন করেন এমপি মোঃ রেজাউল করিম বাদশা। দিবসটির প্রতিপাদ্য শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত এর আলোকে শিশুদের নিরাপত্তা, শিক্ষা, সুস্থ বিকাশ, অধিকার এবং বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
‎
‎সংশ্লিষ্টরা মনে করেন, শিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা গেলে তাদের মেধা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়ে একটি মানবিক ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।

আরও পড়ুনঃ  শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে স্বীকৃতি পেল রাজশাহী সিটি কর্পোরেশন
Tag :
জনপ্রিয় পোস্ট

নাগরপুরে গাঁজাগাছসহ মাদক ব্যবসায়ী রাসেল গ্রেপ্তার

‎শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত শিশু অধিকার দিবসে বগুড়ায় ভিডিও কনফারেন্সে যুক্ত এমপি বাদশা

আপডেটের সময়: ০৩:১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

‎‎এম, আজাদ খান, ‎স্টাফ রিপোর্টার, বগুড়া
‎‎শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উদ্‌যাপন করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
‎
‎কেন্দ্রীয় অনুষ্ঠানের সঙ্গে দেশের বিভিন্ন জেলা ও প্রান্তের প্রতিনিধিদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত করা হয়। এর অংশ হিসেবে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকেও অনুষ্ঠানে অংশ নেন বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা। তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির সভাপতির দায়িত্বেও রয়েছেন।
‎
‎রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে সকালে প্রধানমন্ত্রী পৌঁছালে ১৫০ জন শিশু তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
‎
‎সুবর্ণজয়ন্তী ও শিশু অধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা, স্মারক উপহার প্রদান এবং শৈশব শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি মতবিনিময়ের কর্মসূচিও রাখা হয়। শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারি পরিদর্শনের পাশাপাশি শিশু জাদুঘর ভবনে সোলার প্যানেল ও সাব-স্টেশন উদ্বোধনের কর্মসূচিও ছিল।
‎
‎বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে ৬ থেকে ৮ অক্টোবর তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। শিশুদের সৃজনশীলতা বিকাশ, নিরাপদ শৈশব নিশ্চিত করা এবং তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর এবারের আয়োজনে গুরুত্ব দেওয়া হয়েছে।
‎
‎১৯৭৬ সালে শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ ও কল্যাণে বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠিত হয়। ২০২৬ সালে প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্ণ হওয়ায় এবারের শিশু অধিকার দিবসের আয়োজন পেয়েছে বিশেষ তাৎপর্য। পাঁচ দশক ধরে প্রতিষ্ঠানটি শিশুদের শিক্ষা, সংস্কৃতি, সৃজনশীলতা ও মানসিক বিকাশে কাজ করে আসছে।
‎
‎এদিকে বগুড়ায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় অনুষ্ঠানে যুক্ত হয়ে জেলার শিশু ও শিশু অধিকার সংশ্লিষ্ট কার্যক্রমের সঙ্গে সংযোগ স্থাপন করেন এমপি মোঃ রেজাউল করিম বাদশা। দিবসটির প্রতিপাদ্য শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত এর আলোকে শিশুদের নিরাপত্তা, শিক্ষা, সুস্থ বিকাশ, অধিকার এবং বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
‎
‎সংশ্লিষ্টরা মনে করেন, শিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা গেলে তাদের মেধা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়ে একটি মানবিক ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।

আরও পড়ুনঃ  নগরকান্দায় দেশীয় মাছ রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান