Dhaka ১০:০১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেপ্তার ২ আটোয়ারীর বর্ষালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতের আঁধারে দুর্ধর্ষ চুরি আশ্বিনের হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড হোসেনপুর, বিদ্যুৎ বিচ্ছিন্ন শিক্ষার্থীদের আন্দোলনে নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনির্দিষ্টকালের ছুটি টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত ধুনটে অপরাধ দমন ও জননিরাপত্তা জোরদারে পুলিশের বিশেষ মোটরসাইকেল মহড়া কাউনিয়ায় দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে প্রস্তুতি সভা যার যা আছে তাই নিয়ে মাঠে ঘোষণার পর ৪ গ্রামের সংঘর্ষ চট্টগ্রাম বন্দর এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই বৃহস্পতিবার একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত

‎এস কে শুভ গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ছিনতাইবিরোধী অভিযানে গিয়ে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে এসআই হানিফ মাহমুদ নামে এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় শাওন ওরফে কাইল্যা শাওন ও তার সহযোগী সাগরকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে টঙ্গীর খরতৈল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়,৬-১০-২০২৬ মঙ্গলবার রাতে টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) হানিফ মাহমুদের নেতৃত্বে খরতৈল এলাকায় ছিনতাইবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় শাওন ও তার সহযোগী সাগরকে আটক করতে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে শাওন তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এসআই হানিফের পায়ের বিভিন্ন স্থানে আঘাত করে পালানোর চেষ্টা করে। ছুরিকাঘাতে আহত হলেও এসআই হানিফ শাওনকে আটক করতে সক্ষম হন। পরে সঙ্গীয় পুলিশ সদস্যদের সহযোগিতায় শাওন ও সাগরকে থানায় নেওয়া হয়।

আরও পড়ুনঃ  নগরকান্দা-সালথায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়

‎
‎হামলায় গুরুতর আহত এসআই হানিফকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলাম বলেন, আহত পুলিশ কর্মকর্তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুইজনকে আটক করা হয়েছে। ছিনতাই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  মেহেন্দিগঞ্জে ‘শয়তানের নিশ্বাস’ দিয়ে নারীকে অচেতন করে টাকা-স্বর্ণ-ফোন ছিনতাই
Tag :
জনপ্রিয় পোস্ট

ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেপ্তার ২

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত

আপডেটের সময়: ০৬:৪১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

‎এস কে শুভ গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ছিনতাইবিরোধী অভিযানে গিয়ে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে এসআই হানিফ মাহমুদ নামে এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় শাওন ওরফে কাইল্যা শাওন ও তার সহযোগী সাগরকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে টঙ্গীর খরতৈল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়,৬-১০-২০২৬ মঙ্গলবার রাতে টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) হানিফ মাহমুদের নেতৃত্বে খরতৈল এলাকায় ছিনতাইবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় শাওন ও তার সহযোগী সাগরকে আটক করতে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে শাওন তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এসআই হানিফের পায়ের বিভিন্ন স্থানে আঘাত করে পালানোর চেষ্টা করে। ছুরিকাঘাতে আহত হলেও এসআই হানিফ শাওনকে আটক করতে সক্ষম হন। পরে সঙ্গীয় পুলিশ সদস্যদের সহযোগিতায় শাওন ও সাগরকে থানায় নেওয়া হয়।

আরও পড়ুনঃ  মান্দায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

‎
‎হামলায় গুরুতর আহত এসআই হানিফকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলাম বলেন, আহত পুলিশ কর্মকর্তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুইজনকে আটক করা হয়েছে। ছিনতাই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  নীলফামারীর ডিমলায় পরিত্যক্ত স্থান থেকে লাশ উদ্ধার