
শাকিব আহম্মেদ,লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার গৌরীপুর এলাকায় অবৈধভাবে আখ মাড়াই বন্ধে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (০৫ অক্টোবর ২০২৬) নর্থ বেংঙ্গল সুগার মিল কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবির হোসেন। অভিযানকালে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ পাওয়ার ক্রাশারে আখ মাড়াই না করার জন্য স্থানীয় সাধারণ কৃষকদের উদ্বুদ্ধ ও সচেতন করা হয়। মিলের চিনি উৎপাদন রক্ষা এবং সরকার নির্ধারিত মূল্যে মিলগেটে আখ সরবরাহের গুরুত্ব তুলে ধরে কৃষকদের আইনি বাধ্যবাধকতার বিষয়ে সতর্ক বার্তা দেয় ভ্রাম্যমাণ আদালত।
অভিযান চলাকালে সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ও সহায়তায় উপস্থিত ছিলেন লালপুর থানা পুলিশ এবং বাংলাদেশ আনসার বাহিনীর একদল চৌকস সদস্য। প্রশাসন সূত্রে জানা গেছে, নর্থ বেংঙ্গল সুগার মিলের আখ সরবরাহ এলাকা সুরক্ষায় এবং অবৈধ আখ মাড়াই বন্ধে এ ধরনের তদারকি ও সচেতনতামূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 


















