
মোঃসাইদুল ইসলাম তানবীর মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ পৌর শাখার ২০২৭-২৮ সেশনের নবগঠিত কমিটির শপথ মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ পৌর শাখার ২০২৭-২৮ সেশনের নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার, ০৫ অক্টোবর পৌর শহরের জেলা পরিষদ মার্কেটের রয়েল ফুড রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত পৌর শাখার সভাপতি সৈয়দ মোঃ হারুন অর রশিদ। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার গাজী জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করিম ও প্রধান উপদেষ্টা আলহাজ্ব সুলতান আহমেদ বেপারী।
বক্তারা পৌরসভার ৯টি ওয়ার্ডে সংগঠনকে আরও শক্তিশালী করা, ইউনিট কমিটি গঠন, দাওয়াতি কার্যক্রম জোরদার এবং সংগঠনের ঘোষিত কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। নবগঠিত ১৭ সদস্যের কমিটিতে সভাপতি সৈয়দ মোঃ হারুন অর রশিদ, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম ও মোঃ আসাদুজ্জামান সোহেল, সেক্রেটারি মোঃ ইমরান হোসাইন আনছারী, জয়েন্ট সেক্রেটারি মোঃ মোশাররফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুস আলম মোল্লাহ, প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান, দফতর সম্পাদক মোঃ আলাউদ্দিন, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ নাছিম খানসহ ১৭ জন রয়েছেন। এছাড়া মহিলা ইউনিট থেকে আরও ৮ জন সদস্য পরবর্তীতে কো-অপ্ট করা হবে। পরে নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়। সভা শেষে দেশ, জাতি ও সংগঠনের সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
প্রতিবেদকের নাম 


















