Dhaka ১১:৩০ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে তারাগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত নাগরপুরে দপ্তিয়র ইউপি চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত যুবদল নেতা রবিউল ইসলাম নবী একরাতে দশ খড়ের পালায় আগুন আতঙ্কে দিনাজপুরের তিন গ্রাম মথুরার কাঁচরাস্তা যেন এক মরণফাঁদ: চরম ভোগান্তিতে এলাকাবাসী সৈয়দা রওশন আরা বেগম মাইজভাণ্ডারী (ক.)’র পবিত্র বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত গাজীপুরের কাশিমপুরে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের মাধ্যমে মানহানি করার অভিযোগ দশটি মসজিদে ৩০ লাখ টাকার অনুদান দিলেন এমপি অধ্যক্ষ আব্দুল আলিম হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি: জেলা প্রশাসক ফরিদা খানমের কুলিয়ারচরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে তারাগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

এন এস ফারুক স্টাফ রিপোর্টার রংপুর

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে। গত সোমবার (৬ জুলাই) তারাগঞ্জ উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলার প্রধান প্রধান সড়কে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা যুব শাখার সভাপতি কাজী শামসুল হুদা এবং বিআরডিবির সমবায় সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুজ্জামান।
আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে বিআরডিবির কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ডান্স ক্লাবের আড়ালে দেহ ব্যবসা: পতেঙ্গায় ‘ডান্স মাস্টার’ মুরাদের এক যুগের অন্ধকার সাম্রাজ্য
Tag :
জনপ্রিয় পোস্ট

র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে তারাগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে তারাগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

আপডেটের সময়: ১০:০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬

এন এস ফারুক স্টাফ রিপোর্টার রংপুর

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে। গত সোমবার (৬ জুলাই) তারাগঞ্জ উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলার প্রধান প্রধান সড়কে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা যুব শাখার সভাপতি কাজী শামসুল হুদা এবং বিআরডিবির সমবায় সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুজ্জামান।
আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে বিআরডিবির কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  দেবিদ্বারে সড়ক সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ